Commons:Wiki Loves Bangla 2026 - Wikimedia Commons
Jump to content
From Wikimedia Commons, the free media repository

Shortcut: COM:WLBangla2026


বিষয়বস্তু: বাংলার উৎসব
বৈশাখ মাস জুড়ে
১৪ এপ্রিল – ১৫ মে ২০২৬
অংশ নিয়ে জিতে নিন মোট $১,১০০ নগদ পুরস্কার!


বাংলার প্রেমে উইকি বাংলা উইকিমৈত্রী আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবছর নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হল বাংলার বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার আলোকচিত্র সংগ্রহ করে সেগুলোকে উন্মুক্ত লাইসেন্সের অধীনে উইকিমিডিয়া কমন্সে সংরক্ষণ করা এবং বিশ্বব্যাপী অবাধ ব্যবহারের জন্য উন্মুক্ত করা। ২০২৪ সাল থেকে বর্তমান পর্যন্ত এই প্রতিযোগিতার মাধ্যমে মোট ৪,১২৬ মিডিয়া ফাইল মুক্ত লাইসেন্সের অধীনে উইকিমিডিয়া কমন্সে যুক্ত হয়েছে।

২০২৬ সালের প্রতিযোগিতার মূল বিষয়বস্তু বাংলার উৎসব। এ আয়োজনের মাধ্যমে বঙ্গ অঞ্চলের বিভিন্ন উৎসবসংক্রান্ত আলোকচিত্র ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং উন্মুক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে। বাংলার ঐতিহ্যবাহী, লোকজ, সাংস্কৃতিক ও সামাজিক উৎসবের বৈচিত্র্য ও নান্দনিকতা বিশ্বপরিসরে উপস্থাপনের মাধ্যমে সমৃদ্ধ বাংলা সংস্কৃতিকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরা এই প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। একই সঙ্গে, এই উদ্যোগ বাংলার ঐতিহ্যের একটি নির্ভরযোগ্য দৃশ্যমান নথি নির্মাণে সহায়তা করবে এবং উন্মুক্ত জ্ঞানভাণ্ডারে বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করবে।

বাংলার উৎসব বলতে কি বোঝানো হবে?

"বাংলার উৎসব" বলতে ভৌগোলিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে বঙ্গ অঞ্চলের—অর্থাৎ বর্তমান রাষ্ট্রভৌগোলিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে উদযাপিত—বিভিন্ন উৎসবকে বোঝানো হবে। তবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে উদযাপিত কোনো উৎসবের ছবি বা ভিডিও এই প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে না। এই সংজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত উৎসবের ধরনগুলো হলো—

  • সাংস্কৃতিক ও লোকজ উৎসব: বাংলা সংস্কৃতি, ঋতুচক্র ও লোকজ ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত উৎসব, যেমন পহেলা বৈশাখ, নবান্ন, পৌষ মেলা।
  • স্থানীয় ও আঞ্চলিক উৎসব: নির্দিষ্ট অঞ্চল, সম্প্রদায় বা স্থানীয় ঐতিহ্যকে কেন্দ্র করে উদযাপিত উৎসব, যেমন বিভিন্ন গ্রামীণ মেলা, উৎসব বা পার্বণ।
  • ধর্মীয় উৎসব: বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের আচার ও বিশ্বাসকে কেন্দ্র করে পালিত উৎসব, যেমন দুর্গাপূজা, ঈদ, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন।

যেগুলি বাংলার উৎসব হিসেবে বিবেচিত হবে না

  • প্রচারমূলক বা বিপণনমূলক অনুষ্ঠান: নির্দিষ্ট পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ড প্রচারের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠান।
  • বাণিজ্যিক মেলা বা প্রদর্শনী: যেমন বাণিজ্য মেলা, কর্পোরেট মেলা বা বিভিন্ন পণ্যের প্রদর্শনী।
  • শুধুমাত্র বাণিজ্যিক বা কর্পোরেট আয়োজন: যেসব অনুষ্ঠান মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে আয়োজিত হয় এবং কোনো সাংস্কৃতিক বা সামাজিক উৎসবের অংশ নয়।

অংশ নিন

নিচের বাটনে ক্লিক করে ছবি/ভিডিও আপলোড করুন

আপলোড করুন

বাংলার উৎসবের উদাহরণ দেখতে এই তালিকাটি দেখুন

উইকিমিডিয়া কমন্সে যুক্ত হোন
উইকিমিডিয়া কমন্সে আপনার কোনও অ্যাকাউন্ট নেই? এখনই তৈরি করুন!
ছবি তুলুন/ভিডিও ধারণ করুন
যত বেশি সম্ভব ভালো ছবি/ভিডিও ধারণ করুন, ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ (বা অ্যাঙ্গেল) ব্যবহার করুন। পুরস্কার না পেলেও, এটি উইকিপিডিয়ার জন্য মূল্যবান হবে!
বিবরণ লিখুন
ছবি/ভিডিও ধারণ করার সময় নোট রাখুন, এতে আপলোডের সময় বিবরণ যোগ করা সহজ হবে। নির্দেশনার জন্য: কিভাবে অংশগ্রহণ করবেন দেখুন।
কমন্সে আপলোড করুন
আপনার তোলা ছবি বা ভিডিও আপলোড করুন। (আগের ছবি বা ভিডিও থাকলে সেগুলিও আপলোড করতে পারেন!)


পুরস্কার

আলোকচিত্র

১ম পুরস্কার: $৪০০, ক্রেস্ট, সনদপত্র এবং স্যুভেনির
২য় পুরস্কার: $৩০০, ক্রেস্ট, সনদপত্র এবং স্যুভেনির
৩য় পুরস্কার: $২০০, ক্রেস্ট, সনদপত্র এবং স্যুভেনির
৪র্থ – ৫ম পুরস্কার: ক্রেস্ট, সনদপত্র এবং স্যুভেনির
৬ষ্ঠ – ১০ম পুরস্কার: সনদপত্র এবং স্যুভেনির

ভিডিও

সেরা ভিডিও: $১৫০, ক্রেস্ট, সনদপত্র এবং স্যুভেনির

সেরা অবদান

শীর্ষ আপলোডার: সনদপত্র এবং স্যুভেনির

বিশেষ পুরস্কার

আয়োজক কর্তৃক নির্বাচিত
ছবির মান, সঠিক শিরোনাম, বর্ণনা ও যথাযথ বিষয়শ্রেণী যুক্ত করার ভিত্তিতে নির্বাচন করা হবে।

বিশেষ উল্লেখ: $৫০, সনদপত্র এবং স্যুভেনির

প্রতিযোগিতার নিয়মাবলী

এই প্রতিযোগিতায় আপনি বাংলার যেকোনো উৎসবের ছবি বা ভিডিও আপলোড করে অংশ নিতে পারেন। আপনি অতীতে আপনার ধারণকৃত ছবি বা ভিডিও জমা দিতে পারেন। বিস্তারিত জানতে প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন দেখুন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিম্নোক্ত নিয়মসমূহ অনুসরণ করা আবশ্যক:

অংশগ্রহণের প্রধান নিয়মাবলি:

  • ১৪ এপ্রিল থেকে ১৫ মে ২০২৬ তারিখের মধ্যে ছবি বা ভিডিও আপলোড করতে হবে।
  • শুধুমাত্র বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে উদযাপিত বাংলার উৎসব সম্পর্কিত ছবি বা ভিডিও গ্রহণযোগ্য।
  • শুধুমাত্র নিজের তৈরি মৌলিক কাজ (ছবি/ভিডিও) আপলোড করতে হবে।
  • ইন্টারনেট থেকে নেওয়া, অন্যের তোলা, বা কপি করা কোনো ছবি বা ভিডিও আপলোড করা যাবে না।
  • এআই (AI) ব্যবহার করে তৈরি ছবি বা ভিডিও সরাসরি বাতিল হিসেবে বিবেচিত হবে।
  • ছবি বা ভিডিও অবশ্যই মুক্ত লাইসেন্সের (যেমন, সিসি-বাই-এসএ ৪.০) আওতায় আপলোড করতে হবে, যাতে তা সবার জন্য ব্যবহারযোগ্য হয়; ভিডিওর ক্ষেত্রে আবহ-সঙ্গীতও (ব্যাকগ্রাউন্ড মিউজিক) একইভাবে মুক্ত লাইসেন্সের অধীন হতে হবে (বিস্তারিত জানতে ভিডিও আপলোড নির্দেশিকা দেখুন)।
  • ছবি বা ভিডিওতে কোনো লোগো, নাম, স্বাক্ষর বা জলছাপ কিংবা ফ্রেম/বর্ডার থাকা যাবে না। আলোকচিত্রীর কৃতিত্ব লাইসেন্সের মাধ্যমে নিশ্চিত করা হয় এবং এটি Exif-এও অন্তর্ভুক্ত করা যেতে পারে।
  • ছবির ক্ষেত্রে রেজোলিউশন কমপক্ষে ২ মেগাপিক্সেল হতে হবে—যেমন ১৬০০ × ১২৫০ বা এর বেশি (আরও দেখুন: ছবির নির্দেশিকা)। ভিডিওর ক্ষেত্রে গ্রহণযোগ্য রেজোলিউশন এবং গুণগত মান বজায় রাখতে হবে।

অংশগ্রহণের ব্যবহারিক নিয়মাবলি:

  • আপনার উইকিমিডিয়া অ্যাকাউন্টে একটি সক্রিয় ইমেইল ঠিকানা যুক্ত থাকতে হবে (ইমেইল যোগ করুন)—প্রয়োজনে যোগাযোগের জন্য।
  • ছবি/ভিডিও আপলোড করার সময় বর্ণনা (Description) অংশে সংশ্লিষ্ট উৎসবের পূর্ণ বিবরণ, নাম, স্থান, কবে তোলা হয়েছে এবং সংক্ষিপ্ত বর্ণনা উল্লেখ করতে হবে; অন্যথায় ফাইলটি পুরস্কারের জন্য অযোগ্য বিবেচিত হতে পারে।
  • একই ছবি/ভিডিও একাধিকবার আপলোড করবেন না (ডুপ্লিকেট এড়িয়ে চলুন)।
  • ঝাপসা, অন্ধকার, বা খুব নিম্নমানের ছবি/ভিডিও আপলোড করবেন না।
  • প্রতিযোগিতা চলাকালীন আপলোড করা ফাইল যদি কোনো কারণে উইকিমিডিয়া কমন্স থেকে যৌক্তিক কারণে মুছে ফেলা হয়, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে প্রতিযোগিতা থেকে অযোগ্য বলে গণ্য হবে।
  • পুরস্কারের যোগ্যতা যাচাইয়ের জন্য আয়োজকরা আপনার কাছে ছবির Raw file বা ভিডিওর মূল (original) ফাইল চাইতে পারেন—তাই সংরক্ষণ করে রাখুন।

বিচারের মানদণ্ড

নিম্নলিখিত মানদণ্ডের বিবেচনায় বিচারকগণ প্রতিযোগিতার বিজয়ীদের নির্ধারণ করবেন:

  • বিষয়বস্তুর যথার্থতা ও প্রাসঙ্গিকতা – ছবিতে নির্বাচিত বিষয় (বাংলার উৎসব) সঠিকভাবে তুলে ধরেছে এবং ছবি তোলার প্রক্রিয়া ও প্রাসঙ্গিক ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না;
  • বর্ণনার গুণমান – আপলোডকৃত বিবরণ কতটা স্পষ্ট, তথ্যপূর্ণ ও বোধগম্য (প্রধানত আপলোডকারীর তথ্যের ভিত্তিতে বিচার করা হবে);
  • উইকিমিডিয়া প্রকল্পে ব্যবহারযোগ্যতা – ছবিটি মুক্ত জ্ঞান সম্প্রসারণে সহায়ক ও প্রাসঙ্গিক কি না;
  • অনন্যতা ও প্রাপ্তিসাধ্যতা – ছবির বিষয়বস্তু বিরল, স্বতন্ত্র বা ঐতিহাসিকভাবে গুরুত্ববহ কি না;
  • প্রযুক্তিগত গুণমান – কম্পোজিশন, তীক্ষ্ণতা, আলো, দৃষ্টিকোণ, রঙের সঙ্গতি ইত্যাদি।

বিজয়ী ছবির ক্ষেত্রে বিশেষ শর্ত:

  • প্রতিযোগিতার বিজয়ী হিসেবে নির্বাচিত হলে, অংশগ্রহণকারীদের অবশ্যই মূল RAW ফাইল আয়োজন কমিটির সাথে শেয়ার করতে হবে। অন্যথায় ছবিটি পুরস্কারের জন্য বিবেচিত হবে না।

প্রত্যাখ্যানের কারণ নিম্নরূপ বিবেচিত হতে পারে:

  • নিশ্চিত/সন্দেহভাজন কপিরাইট লঙ্ঘন;
  • এআই (AI) ব্যবহার করে তৈরি ছবি সরাসরি বাতিল হিসেবে বিবেচিত হবে;
  • প্রয়োজনে আলাপ পাতা বা ইমেলের মাধ্যমে অংশগ্রহণকারীদের সাথে যোগাযোগ করা হতে পারে – এক্ষেত্রে যদি ৪৮ ঘন্টার মধ্যে উত্তর না পাওয়া যায় – তাহলে সংশ্লিষ্ট ছবি সন্দেহজনক বিবেচিত হতে পারে এবং প্রত্যাখ্যান করা যেতে পারে, অংশগ্রহণকারীরা দয়া করে নিশ্চিত করুন যে তারা ইমেল সক্ষম (অ্যাক্টিভ) করেছেন, অথবা নিজের আলাপ পাতায় চোখ রাখুন, এবং আপনার ইমেইলের স্প্যাম ফোল্ডার চেক করুন;
  • সম্পূর্ণ Exif তথ্যের অভাব – যেখানে ছবির সম্ভাব্য মেটাডেটা অন্তর্ভুক্ত থাকা উচিত;
  • অত্যধিক প্রক্রিয়াকরণ, যেমন ফিল্টার ব্যবহার যা অবাস্তব সম্পাদনা বাতিল বলে গন্য হবে।

কিভাবে অংশগ্রহণ করবেন

  • ধাপ ২: কি আপলোড করবেন বুঝতে পারছেন না?
👉 বাংলার উৎসবের তালিকা দেখুন
এখানে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক, লোকজ, স্থানীয় ও আঞ্চলিক এবং ধর্মীয় উৎসবের উদাহরণ দেওয়া আছে—যা দেখে আপনি সহজেই ধারণা নিতে পারবেন।
  • ধাপ ৪: একই বিষয়ের একাধিক ছবি বা ভিডিও আপলোডের সময় নিচের নির্দেশনা অনুসরণ করুন। ফাইল নামের শেষে নিচের বিন্যাসে ক্যামেরা ফাইল নাম যুক্ত করুন-
→ ছবির ক্ষেত্রে (DSC00369), বা (১) (২)
→ ভিডিওর ক্ষেত্রে (C0369), বা (১) (২)
আপনি যদি উৎসবের সঠিক নাম না জানেন, তবে চিন্তিত হবেন না। ছবি বা ভিডিওর সবচেয়ে সম্ভাব্য একটি নাম দিয়ে আপলোড করুন। আপলোডের সময় উৎসবের নাম, স্থান, বছর- এই রকম বিন্যাসে ফাইলের শিরোনাম (Title) লিখুন, উদাহরণ:
মঙ্গল শোভাযাত্রা, টিএসসি, ঢাকা, বাংলাদেশ (DSC00369).jpg
মঙ্গল শোভাযাত্রা, টিএসসি, ঢাকা, বাংলাদেশ (C0369).mp4
  • ধাপ ৫: আপলোড বাক্সের বিবরণ (Description) অংশে আপনি যে উৎসবের ছবি বা ভিডিও তুলেছেন তার বিবরণ বাংলায় লিখুন। তারপর প্রকাশ করুন। এভাবে যতখুশি তত ছবি ও ভিডিও আপলোড করুন। (সম্ভব হলে সংক্ষিপ্ত বর্ণনা যোগ করুন, যেমন: কোথায়, কখন, কিভাবে ছবি/ভিডিওটি ধারণ করা হয়েছে কিংবা উৎসবের কোনো বিশেষত্ব থাকলে তাও লিখুন। তবে উইকিপিডিয়া বা অন্য কোন ওয়েবসাইট থেকে সরাসরি লেখা কপি করে যুক্ত করবেন না। চাইলে ইংরেজি বা অন্য ভাষায়ও বর্ণনা লিখতে পারেন।)
  • ধাপ ৬: এছাড়াও এই প্রতিযোগিতার সম্পর্কে ধারণা পেতে বিগত বছরের বিজয়ী ছবিগুলো দেখতে পারেন।

প্রতিযোগিতার পরিসরের বাইরে

আমরা এর সাথে সম্পর্কিত নিম্নলিখিত ফাইলগুলি আপলোড করা নিরুৎসাহিত করি:

  • কমন্সে ইতিমধ্যেই বিদ্যমান হুবুহু ছবি পুনরায় আপলোড করা যাবে না, একইসাথে অন্য প্রতিযোগিতায় জমাদানকৃত ছবি বা ভিডিও
  • একই দৃশ্য বা বিষয়ের একাধিক প্রায় অভিন্ন (duplicate/near-duplicate) ছবি
  • অ-আলোকচিত্র কাজ, যেমন অঙ্কন বা সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা সৃষ্ট ছবি
  • কোলাজ, ফটোমন্টাজ বা একাধিক ছবি মিলিয়ে তৈরি করা কম্পোজিট ছবি
  • অস্পষ্ট, ঝাপসা বা খুব কম রেজোলিউশনের ছবি, যেখানে সংশ্লিষ্ট বিষয়বস্তু স্পষ্টভাবে বোঝা যায় না
  • উৎসবের সঙ্গে সরাসরি সম্পর্কহীন প্রতিকৃতি (portrait) বা সেলফি, যেখানে উৎসবের প্রেক্ষাপট স্পষ্ট নয়
  • এমন ছবি যেখানে উৎসবের মূল প্রেক্ষাপট বা পরিবেশের পরিবর্তে অসংলগ্ন বিষয়বস্তু প্রধান হয়ে উঠেছে
  • ব্যক্তিগত বা গোপনীয়তা লঙ্ঘন করে এমন ছবি (যেখানে ব্যক্তির সম্মতি ছাড়া সংবেদনশীল মুহূর্ত ধারণ করা হয়েছে)
  • শুধুমাত্র বাণিজ্যিক স্টল, পণ্যের প্রদর্শনী বা কর্পোরেট প্রচারণা-কেন্দ্রিক ছবি, যেখানে কোনো উৎসবের সাংস্কৃতিক বা সামাজিক দিক প্রতিফলিত হয় না
  • শুধুমাত্র লেখা, পোস্টার, ব্যানার বা ফ্লেক্স-কেন্দ্রিক ছবি, যেখানে কোনো বাস্তব কার্যক্রম বা পরিবেশ দৃশ্যমান নয়
  • বাণিজ্য মেলা, কর্পোরেট মেলা, পণ্য প্রদর্শনী বা শুধুমাত্র বিপণনমূলক আয়োজনের ছবি, যা বাংলার ঐতিহ্যবাহী বা সাংস্কৃতিক উৎসবের অন্তর্ভুক্ত নয়
  • ভালোভাবে বর্ণনা করা হয়নি বা ভুল তথ্যসংবলিত ছবি, যেমন ভুল উৎসবের নাম, ভুল স্থান বা ভুল তারিখ
  • ভুল বা অসম্পূর্ণ লাইসেন্সিং তথ্যসহ আপলোড করা ফাইল (যা কমন্সের নীতিমালা পূরণ করে না)

আপনার আপলোড করা ছবি যেন প্রতিযোগিতার নিয়মাবলী অনুসরণ করে, তা নিশ্চিত করুন! 😊

ছোট মুদ্রণ: এই প্রতিযোগিতা মূলত স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজিত, এবং আয়োজকগণ নিজস্ব যৌক্তিক বিবেচনার ভিত্তিতে প্রতিযোগিতার যে কোনও নিয়ম পরিবর্তন অথবা পরিবর্ধন করার বা প্রতিযোগিতাটি বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরু বা চলাকালীন সময়েও। পৃষ্ঠপোষকদের (স্পনসরদের) কোনও প্রকার সমস্যায় আয়োজকগণ পুরস্কার জোগান দেয়ার দায়িত্ব কিংবা কোনো দায়বদ্ধতা গ্রহণ করে না। এই পাতার নিয়ম বা অন্য কোন কিছু যে কোন সংস্থার সাথে আইনত সম্পর্ক তৈরি করার কোন প্রস্তাব নয়। বিচারকরা প্রতিযোগিতার মুল পুরস্কার গ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন না (যদিও অন্যথায় ছবি অবদান রাখার জন্য আমরা স্বাগত জানাই)।