উইকিপিডিয়া:আলোচনাসভা - উইকিপিডিয়া
বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৭ ঘণ্টা আগে "বট চালিয়ে সাহায্য করুন" অনুচ্ছেদে
আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা ও অনুবাদ
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের আলোচনাসভা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
কারিগরি আলোচনাসভা
কারিগরি বিষয় নিয়ে আলোচনা
সংবাদ
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় স্বাগতম
  • এই পাতাটি বাংলা উইকিপিডিয়ার সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনার জন্য নিবেদিত। এখানে বাংলা উইকিপিডিয়া সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন।
  • আলোচনা শুরু করতে চাইলে প্রথমেই সংগ্রহশালায় খুঁজে দেখুন যে আগে এ বিষয়ে কোনো আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কি না, করা হয়ে থাকলে নতুন আলোচনা করার সময় সেই আলোচনার সূত্র উল্লেখ করুন।
  • চলমান বা পুরনো কোন বিষয়ে মন্তব্য করতে চাইলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।

  • অনুগ্রহপূর্বক উইকিপিডিয়ার পরিভাষা, অনুবাদ, ও প্রতিবর্ণীকরণ সম্পর্কে আলোচনা করতে উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ ব্যবহার করুন।
  • কোন বিষয়ে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন হলে অনুগ্রহ করে প্রশাসকদের আলোচনাসভায় বার্তা রাখুন।
  • নির্দিষ্ট কোন তথ্যের জন্য তথ্যকেন্দ্র ব্যবহার করুন। নতুন ব্যবহারকারীরা টিউটোরিয়াল পাতাটি দেখতে পারেন।
  • আপনি বাংলা উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পসমূহের ব্যাপারে তথ্য অনুসন্ধানের জন্য info-bn@wikimedia.org ঠিকানায় ইমেইলও করতে পারেন।
  • আপনার নিজের নিরাপত্তার জন্যই, অনুগ্রহপূর্বক আপনার ই-মেইল ঠিকানা বা যোগাযোগের জন্য অন্য কোনো তথ্য এখানে দেবেন না
  • আলোচনা সমাপ্ত হওয়া অনুচ্ছেদের শেষে {{subst:সহঅ}} টেমপ্লেটটি যুক্ত করুন, টেমপ্লেট যুক্ত অনুচ্ছেদগুলো ৫ দিন পর সংগ্রহশালায় স্থানান্তর করা হবে।
সরাসরি চলুন: সূচিপত্রেপ্রথম আলোচনায়পাদদেশের আলোচনায়

উইকিপিডিয়া গ্যাজেট প্রস্তাবনা

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় প্রায় প্রতিদিনই নতুন পাতা তৈরি করা হয়,যার বেশিরভাগ নিবন্ধেই এক বা একাধিক নিবন্ধ পরিষ্করণ ট্যাগ বা বিরোধ, উৎস/উদ্ধৃতি/তথ্যসূত্র, রক্ষণাবেক্ষণ ইত্যাদি সমস্যা বিদ্যমান থাকে। এসব সমস্যা দূরীভূত করার জন্য ট্যাগ যোগ করা হলেও অনেক সময় উক্ত ব্যবহারকারীকে বার্তা দেওয়া হয় না বা নব্য ব্যবহারকারীগণকে সমস্যাসমূহের এর সমাধান সম্পর্কে বিস্তারিত বলা হয় না। এই কাজটি সহজ ও দ্রুত করার জন্য, প্রথমে আমি বার্তা প্রদান নামক একটি ব্যবহারকারী স্ক্রিপ্ট তৈরি করেছিলাম। এরপর গ্যাজেট তৈরির নীতিমালা অনুসারে এটিকে সংশোধন এবং পরিমার্জন করে বর্তমান পর্যায়ে এনেছি। এই পাতায় এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি। যেহেতু প্রায় সকল উইকিপিডিয়ানদেরই বার্তা প্রদান করতে হয়, তাই এটিকে গ্যাজেট হিসাবে মনোনীত করার প্রস্তাব দিচ্ছি। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:৫৪, ১৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

দৃঢ় সমর্থন Anaf Ibn Shahibul 2 (আলাপ) ২০:৫৪, ২৩ নভেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

অউব্রা সংক্রান্ত নীতিমালা প্রস্তাব

[সম্পাদনা]

অটো উইকি ব্রাউজার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য একটি উইকি সাইট সম্পাদনার সফটওয়্যার। এটি দিয়ে অর্ধ-স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা যায়। প্রকল্প পাতায় এটি ব্যবহারের অনুমোদন পাওয়ার জন্য ৫০০টি অ-স্বয়ংক্রিয় সম্পাদনা বা প্রধান নামস্থানে মোট ১০০০টি অবদান থাকার কথা বলা থাকলেও এই মানদণ্ড কোনো আলোচনার ভিত্তিতে আসেনি। এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না এটি নিয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মত দেখেছি। ভবিষ্যতে ঝামেলা এড়াতে কখন এটি ব্যবহার করা যাবে না, কখন যাবে তা সুনির্দিষ্ট করা প্রয়োজন। আমার কিছু প্রস্তাব-

  • অউব্রা ব্যবহারের অনুমতি স্থায়ীভাবে দেওয়া হবে না। ব্যবহারকারীকে কোনো সুনির্দিষ্ট টাস্কের জন্য আবেদন করতে হবে। একজন প্রশাসক ওই টাস্ক সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সময়ের জন্য অনুমোদন দিবেন। নির্দিষ্ট সময়ের পরে জেসন পাতা থেকে নাম সরিয়ে ফেলা হবে। উদাহরণস্বরূপ, ধরা যাক ১৫০-২০০ পাতায় <cite class="citation web cs1" data-ve-.... টাইপের অপ্রয়োজনীয় কোড আছে, যা হাতে সংশোধন করা কঠিন। এগুলো সংশোধনের জন্য ১/২ দিন মেয়াদে কেউ অনুমতি চাইতে পারবেন।
  • নিয়মিত সংশোধনের প্রয়োজন হলে কিংবা অনেক পাতা (সাধারণত ১০০০+) সম্পাদনার প্রয়োজন হলে বটের আবেদন করতে হবে।
  • শুধু কসমেটিক চেঞ্জ টাইপের সম্পাদনা ও বানান সংশোধনের জন্য অনুমতি দেওয়া হবে না, তবে অন্য সংশোধন কাজের সময় এক সাথে এরকম সম্পাদনা করা যাবে।
  • অন্য সম্পাদক ও প্যাট্রোলারদের সমস্যা এড়াতে সম্পাদনার গতি কম রাখতে হবে।

ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:২০, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

মতামত

[সম্পাদনা]

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে উল্লেখযোগ্যতার নীতিমালার প্রস্তাব

[সম্পাদনা]

সুপ্রিয় সবাই,

শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতার সমস্যা নিয়ে সবাই কমবেশি অবগত আছেন, বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই মূলত সমস্যাগুলো হয়ে থাকে। এই প্রস্তাবনা লেখার সময় সক্রিয় ৩০টি অপসারণ প্রস্তাবনার মাঝে ২৭টি প্রস্তাবনাই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত। এসম্পর্কিত কার্যকরী একটি নির্দেশনা না থাকার কারণে নিবন্ধ প্রণেতা, পেট্রোলার ও প্রশাসকদের মূল্যবান সময় এর পিছনে নষ্ট হচ্ছে। আমি শুধুমাত্র বাংলাদেশ সম্পর্কিত নিবন্ধগুলো নিয়ে একটি নীতিমালার প্রস্তাব করছি। সম্প্রদায় প্রস্তাবনাটি গ্ৰহণ করলে এটি উইকিপ্রকল্প বাংলাদেশের অধীনে কার্যকর হবে এবং উইকিপিডিয়া:উইকিপ্রকল্প বাংলাদেশ/শিক্ষা প্রতিষ্ঠান পাতায় লিপিবদ্ধ করা হবে। ইংরেজি উইকিপিডিয়া যারা নিয়মিত সম্পাদনা করেন তারা জেনে থাকবেন, সেখানে সহজে বুঝার সুবিধার্থে উইকিপ্রকল্প ভিত্তিক উল্লেখযোগ্যতার নির্দেশনা/নীতিমালার মতো পাতা তৈরি করা হয়ে থাকে।

প্রস্তাবনা
১. প্রাথমিক বিদ্যালয় বা সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে না।

২. মাধ্যমিক বিদ্যালয় বা সমপর্যায়ের প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না, তবে শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে।[]

৩. উচ্চ মাধ্যমিক বা কলেজ পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য বলে ধরা হবে। যেসব উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় বা অনুমোদন বিহীন সেগুলো এবং যেগুলো মূলধারার শিক্ষাব্যবস্থার বাইরে শিক্ষা-কার্যক্রম চালায় সেসব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালায় উত্তীর্ণ হতে হবে।

৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।

এর বাইরে উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালা পূর্ণ করে এমন যেকোন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নিবন্ধ তৈরি করা যাবে।

এই নীতিমালার সাথে স্পষ্টতই সামঞ্জস্যপূর্ণ নয় এমন নিবন্ধগুলো প্রশাসকগণ দ্রুত অপসারণ করতে পারবেন।

  1. সাধারণভাবে কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত বা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিগণ পড়াশোনা করেছেন এমন বিদ্যালয়।

প্রস্তাবনাটিতে সম্প্রদায়ের সবার সুচিন্তিত মতামত আশা করছি। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৫৪, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্য

[সম্পাদনা]
  • হওয়া উচিত ধরণের শব্দ নীতিমালাকে স্পষ্ট করবে না বরং এতে বিভ্রান্তি তৈরি করবে। প্রাথমিক বিদ্যালয়গুলো একেবারেই শুরুর দিকের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্পষ্টতই এই বিদ্যালয়গুলো নিয়ে কোন তথ্য পাওয়া যায় না। কোন প্রাথমিক বিদ্যালয় যদি উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালা পূর্ণ করে তবেই সেই প্রতিষ্ঠান নিয়ে নিবন্ধ লেখা উচিত, অনেক অপসারণ প্রস্তাবনায় এটা নিয়ে আলোচনা হয়েছে। এই সুযোগ রাখা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৭:০৩, ৫ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil উচ্চ মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত কিংবা সমপর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকেই উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা না করে মাধ্যমিক পর্যায়ের মতো শতবর্ষী, সরকারি কিংবা গুরুত্বপূর্ণ ঘটনার সাথে সম্পৃক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে। কেননা এমনও হতে পারে কোন কোন এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে যথেষ্ট তথ্যসূত্র নাও পাওয়া যেতে পারে। (نقاش) عبد الله ১২:৫১, ১৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

২ নং পয়েন্ট - ধরুন, ৭৫ বছর বা ১০০ বর্ষী একটি প্রতিষ্ঠান সম্পর্কে প্রণেতা নিজে মৌলিক গবেষণা করে তথ্য যুক্ত করেছে, প্রতিষ্ঠানের ইতিহাস লিখেছে, সুন্দর দৃষ্টি নন্দন একটি নিবন্ধ তৈরী করেছে। কিন্তু এসবের কোনো তথ্যসূত্র যুক্ত করেনি, অনলাইনেও নেই। এখন কথা হলো তার দেওয়া তথ্যে তিনি ভুল ইতিহাস উপস্থাপন করতে পারে, নিজের ইচ্ছামত পরিসংখ্যান উপস্থাপন করতে পারেন। আমরা কী ভাবে তার দেওয়া তথ্যগুলো যাচাই করবো ? তাই তথ্যসূত্রহীন ১০০ বর্ষী হোক বা ১০০০ বর্ষী হোক কোন প্রতিষ্ঠানের নিবন্ধ আমাদের উল্লেখযোগ্য হিসেবে গণ্য করা উচিত না। কারণ উইকিপিডিয়া মৌলিক গবেষণার স্থান নয়। আমরা সর্বোচ্চ একটি "বাংলাদেশের শতবর্ষী কলেজের তালিকা" বা "বাংলাদেশের শতবর্ষী উচ্চ বিদ্যালয়ের তালিকা" নিবন্ধে তার নাম যুক্ত করতে পারি। শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয় উইকিতে উল্লেখযোগ্য হিসেবে ধরা হবে, যখন তার উল্লেখযোগ্যতার প্রমাণ থাকবে। শতবর্ষী তবে নিবন্ধে তথ্যসূত্র যুক্ত পড়ার মতো কোনো তথ্য নাই, তা হলে হবে না।

৩ নং পয়েন্ট - কলেজ পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হিসেবে ধরা উচিত নয়। এমপিওভুক্ত বা অনুমোদনের সাথে অবশ্যই উইকিপিডিয়া পর্যায়ের তথ্যসূত্র যুক্ত একটি সুগঠিত নিবন্ধ হতে হবে। এমপিওভুক্ত কিন্তু নিবন্ধে পড়ার মতো কোনো তথ্য নেই বা প্রণেতার স্ব প্রকাশিত মৌলিক তথ্য আছে, যা যাচাই করার মতো কোনো তথ্যসূত্র নেই, তা হলে চলবে না।

৪ নং পয়েন্ট - বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য না ধরে শুধু মাত্র সরকারি পাবলিক, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলিকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে গণ্য করা উচিত। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠান কে অবশ্যই তার উল্লেখযোগ্যতার প্রমাণ দিতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে অনার্স পড়ানো হয়, কিন্তু অনলাইনে তার নাম ছাড়া উইকিপিডিয়ায় রাখার মতো অন্য কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় না। এ ধারণের বিশ্ববিদ্যালয় পর্যায়ের নিবন্ধ পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে গণ্য করা অনুচিত। - 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০১:০৪, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR এখানে এই মন্তব্য নিষ্প্রয়োজন। এখানে আলোচনা হচ্ছে নীতিমালা প্রতিষ্ঠার ব্যপারে। যাচাইযোগ্যতা, তথ্যসূত্রহীন নিবন্ধ, উল্লেখযোগ্যতার প্রমাণ বা মৌলিক গবেষণা এগুলো ভিন্ন আলোচনা। উপরের ও নিচের সকল মন্তব্য মনোযোগ সহকারে পড়ুন, তাহলে কিছুটা ধারণা পাবেন। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৯:৩৩, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram ব্যবহারকারী Badhon-এর মন্তব্য চলমান আলোচনার সাথে অসামঞ্জস্যপূর্ণ নয়। তাই তাকে আটকানো যৌক্তিক মনে করছি না। Yahya (আলাপ) ১৬:৫৫, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আলোচনা থেকে পুরোনো মন্তব্য মুছে ফেলবেন না, <s></s> ব্যবহার করে কেটে দিবেন। আরেকটি বিষয় মনে রাখুন, এই নীতিমালা উইকিপিডিয়ার মৌলিক কোনো নীতিমালাকে পাশ কাটাবে না বরং এই বিষয়ভিত্তিক নিবন্ধগুলোর উল্লেখযোগ্যতা নির্ণয়ে সহযোগিতা করবে —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বিবেচনার জন্য অতিরিক্ত বিচারধারা

[সম্পাদনা]

এর বাইরেও কিছু বিচারধারা বিবেচনা করা যায়।

  • মাধ্যমিক পর্যায়ের সরকারি বিদ্যালয়গুলো শতবর্ষী না হলেও উল্লেখযোগ্য হবে।
  • ইউজিসির অনুমোদনহীন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না।
  • এই নীতিমালা শুধু বাংলাদেশে প্রযোজ্য হবে, না কি এর সাথে ভারত ও অন্যান্য রাষ্ট্রের জন্য প্রযোজ্য হবে, তা সুনির্দিষ্ট করা প্রয়োজন। শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য ক্ষেত্রে “বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্যতা” নাম দিলে বিভ্রান্তি হবে না।

সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। — আদিভাইআলাপ১৯:২৬, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রস্তাবনার শিরোনামের পাশাপাশি শুরুতেই স্পষ্ট করা হয়েছে এটি শুধুমাত্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। বাকী দুই পয়েন্ট যোগ করে নিতেও আমি সমস্যা দেখি না। এভাবে সংশোধন করে লেখা যেতে পারে,

২. মাধ্যমিক পর্যায়ের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে। এর বাইরের মাধ্যমিক বিদ্যালয় বা সমপর্যায়ের প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না, তবে শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে।

ভুঁইফোড় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধ তৈরি বন্ধে এভাবে উল্লেখ করা যেতে পারে,

৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের ইউজিসি অনুমোদিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।

শাকিল (আলাপ · অবদান) ০৬:১৪, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil জ্বি ঠিক আছে। তবে ৪ নং টা এভাবে লিখুন
৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠান পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে। তবে এ ভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ইউজিসি অনুমোদিত হতে হবে অথবা WP:NSCHOOL নীতিমালায় উত্তীর্ণ হতে হবে।
কারণ সরকারি নতুন মেরিন একাডেমি, ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি টেক্সটাইল কলেজগুলোর তালিকা ইউজিসির ওয়েবসাইটে থাকেনা। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:০২, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram এখানে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে কলেজের কথা নয় —শাকিল (আলাপ · অবদান) ১৩:০৬, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কলেজগুলোকেও অন্তর্ভুক্ত করে। যেমনঃ ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ। মূলত ব্যাচেলর কোর্স যেসব প্রতিষ্ঠান অফার করে, সেগুলোও বিশ্ববিদ্যালয়েরই অন্তর্ভুক্ত। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:১২, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram কিন্তু প্রতিষ্ঠান নিজে কিন্তু বিশ্ববিদ্যালয় নয় বরং বিশ্ববিদ্যালয়ের আওতায় নিজেরা কোর্স পরিচালনা করে। (জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজগুলোর ন্যায়) আমার মনে হয় না শুধু শুধু এত জটিল বিষয় এখানে ঢুকানোর কোন প্রয়োজন আছে। বরং সহজ করে এভাবে লেখা যেতে পারে,

৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।[]

শাকিল (আলাপ · অবদান) ১৩:২৩, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  1. এই অনুমোদন সরকার, ইউজিসি অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কর্তৃক হতে পারে।
@MdsShakil, হ্যা এভাবেও লেখা যেতে পারে। ইউজিসির সাথে সরকারি অন্যান্য কর্তৃপক্ষ অনুমোদিত। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:৩৫, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, @Meghmollar2017 বিভিন্ন জেলার সরকারি উচ্চ বিদ্যালয় সম্পর্কে,
  • জেলা পর্যায়ের সরকারি উচ্চ বিদ্যালয়সমূহ (মাধ্যমিক স্তরের) পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে।- এরূপে যুক্ত করা যেতে পারে। অর্থাৎ, উপজেলা পর্যায়ের হলে, তা পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে না। (কেটে দিলাম, এভাবে বেশি জটিল হয়ে যাবে, শাকিল ভাই উপরে যেরকম বলেছেন, সেরকমই ঠিক আছে। — হাসিব (আলাপ) ০৮:৩৮, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি))উত্তর দিন

প্রাচীন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে,

  • শতবর্ষী-র পরিবর্তে ৭৫ বছর হলে ভালো হয়, ৭৫ বছর ধরলে ১৯৪৮ এর পূর্বে অথবা ১৯৪৭-এর পূর্বে বলা যেতে পারে, আমি বলতে চাচ্ছি বৃটিশ আমলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আমাদের উপমহাদেশের প্রেষ্ঠাপটে যথেষ্ট প্রাচীন এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।

৪নং পয়েন্ট সম্পর্কে,

@Haseeb55 উপরে আমার আর শাকিল ভাইয়ের আলোচনায় দেখুন! এরকম একটি বিষয় উঠে এসেছে যে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোন প্রতিষ্ঠানকে শুধু ইউজিসি নয়, সরকারি স্বীকৃতিদানকারী যেকোন প্রতিষ্ঠান থেকে স্বীকৃত পেলেই হবে। টীকায় দেখুন। এই অনুমোদন সরকার, ইউজিসি অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কর্তৃক হতে পারে। আমি মনে করি, বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত।
আর @MdsShakil ভাই, শতবর্ষী প্রতিষ্ঠানের ব্যপারে আমি উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রহিম বখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এই আলোচনায় একটি মন্তব্য করেছি, এটা আসলে কিছু সিনিয়র উইকিপিডিয়ানের উদ্বেগ, যার সাথে আমি একমত রয়েছি। আমি শতবর্ষের স্থানে ৭৫ করার কথা বলেছি, আসলেই ব্রিটিশ আমল থেকে পাঠদানকারী একটা শিক্ষাপ্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত, তবে নিবন্ধটিতে কিছু সারাংশমূলক তথ্য থাকা বাঞ্ছনীয়, তাছাড়া পাঠক নিবন্ধে এসে কিছুই পাবেনা। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৫:০৫, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত এনিয়ে আমিও একমত। সম্প্রদায়ের ৭৫কে উপযুক্ত মনে করলে আমার আপত্তি থাকবে না। কারও উদ্বেগ থাকলে সেটা এই আলোচনায় তুলে ধরা উচিত বলে আমি মনে করি —শাকিল (আলাপ · অবদান) ১১:২০, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil হ্যা, আপনি বিবেচনার জন্য অতিরিক্ত বিচারধারা উপ-অনুচ্ছেদের পরামর্শ অনুযায়ী প্রস্তাবনায় পরিবর্তন আনতে পারেন। এবং মন্তব্যকারী সবাইকে পুনরায় মেনশন দিতে পারেন। অথবা উপনাম তৈরির মত আবার পুনরায় প্রস্তাবনা দিতে পারেন। উপরের আলোচনার সাথে সাথে শতবর্ষীর স্থানে ৭৫ বছর অথবা ব্রিটিশ আমলে তৈরি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে যুক্ত করতে পারেন। Deloar Akram (আলাপঅবদানলগ) ১১:২৯, ২০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সাধারণত যেসব বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজের নাম মানুষ বেশি সার্চ করে বা অধিক গুরুত্ব বহন করে ( জ্যেষ্ঠতার ক্রমানুসারে) এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করলে সুবিধা জনক হবে। 103.145.74.152 (আলাপ) ০৬:৩৪, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

শতবর্ষীর স্থানে ৭৫ বছরের প্রস্তাব

[সম্পাদনা]

সুপ্রিয় উইকিপিডিয়ান! আপনারা জ্ঞাত রয়েছেন পূর্বে সাধারণত সকল উচ্চ বিদ্যালয়কে রেখে দেওয়া হলেও বর্তমানে সকল প্রাথমিক বিদ্যালয়কে মুছে দেওয়া হয়েছে এবং বহু উচ্চ বিদ্যালয়ের নিবন্ধ পর্যাপ্ত তথ্যের অভাবে, উল্লেখযোগ্যতার অভাবে আলোচনা মুছে দেওয়া হচ্ছে। আসলে ব্রিটিশ আমলে তৈরি এই শব্দটা ছোটবেলায় ঐতিহাসিকের বিপরীতে ব্যবহার হতে দেখেছি। এখনো দেশীয় পত্র-পত্রিকায় ব্রিটিশ আমলের স্থাপনাকে ঐতিহাসিক হিসাবেই স্বীকৃতি দেওয়া হয়। তাই ৭৫ বছর পুরাতন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অবশ্যই মুছে ফেলা উচিত নয়। পূর্বের আলোচনায় বহু সাবেক অভিজ্ঞ উইকিপিডিয়ান শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধকে রেখে দেওয়ার কথা বলতে দেখেছি। আমি আলোচনাসভা ও কিছু স্থানের আলোচনা খুজে পেলাম দেখুন এখানে (এক, দুই, তিন)। এইজন্য আমি প্রস্তাব করছি নীতিমালায় ১০০ বছর পুরাতনের স্থলে ৭৫ বছর করা হোক। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০০:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কলেজ / মহাবিদ্যালয় সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতা

[সম্পাদনা]

যেকোনো কলেজ বা মহাবিদ্যালয়তো বটেই, বিশ্ববিদ্যালয়ও বাই-ডিফল্ট উল্লেখযোগ্য হওয়া উচিত নয়। বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্বে (১৯৭১'এর পূর্বে) যেসকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিলো সেগুলো কেবলমাত্র এবং নিশ্চিতভাবেই শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং পরবর্তীতে প্রতিষ্ঠিত অধিকাংশ প্রতিষ্ঠানই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হলেও এগুলোর মূল চরিত্রের বিশ্লেষণে দেখা যায় ভিন্নরূপ। আমি মনে করি, শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রী ও অনার্স পাঠদানকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে তাই সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা আবশ্যক। নীতিমালাটি এমন হতে পারে - কোনো বিশেষভাবে খ্যাতিমান ব্যক্তিত্ত্ব সেই প্রতিষ্ঠান হতে শিক্ষা গ্রহণ করেছেন বা শিক্ষা প্রদান করেছেন এবং খ্যাতিমান বলতে এখানে কেবল শিক্ষায়তনিককেই বুঝানো হবে - লেখক/সাহিত্যিক/বিজ্ঞানী/পণ্ডিত ইত্যাদিই কেবল বিবেচ্য হবে; কোনো মতেই কোনো সঙ্গীত শিল্পি/ক্রীড়াবিদ/অভিনেতা/রাজনীতিবিদের জন্য নয়। এর বিশেষ কারণ রয়েছে: জ্ঞানতাত্ত্বিক বিষয় শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জন করতে হয়; কিন্তু প্রতিভা এখান হতে লাভ করা যায় না। - ধন্যবাদান্তে: Ashiq Shawon (আলাপ) ১৫:১৪, ১৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ভারত-সম্পর্কিত নিয়মাবলী

[সম্পাদনা]

ইংরেজি উইকিপিডিয়ার মতো বাংলায় ভারত-সম্পর্কিত কোনো নিয়মাবলী ছিল না বলে আমি ইংরেজি থেকে উইকিপিডিয়া:নামকরণের রীতি (ইন্ডিক)উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা/ভারত-সম্পর্কিত নিবন্ধ পাতাদুটি অনুবাদ করেছি। যেহেতু ইংরেজি উইকিপিডিয়ার সমস্ত নিয়ম বাংলায় বাস্তবায়িত করা সম্ভব নয় (যেমন: মূল অনুচ্ছেদ বা তথ্যছকে ইন্ডিক লিপি যোগ না করা, কারণ বাংলা নিজেই এক ইন্ডিক লিপি), সেহেতু আমি ইংরেজি থেকে ঐ নিয়ম পাতাদুটির আংশিক অনুবাদ করেছি, অর্থাৎ আমি কেবল বাংলা উইকিপিডিয়ার ঐকমত্যের ভিত্তিতে যা নিয়ম অনুবাদ করার তা করেছি। বাকি নিয়ম নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এছাড়া, ঐকমত্যের জন্য আমি পাতাদুটিতে কিছু নিয়ম যোগ করেছি (যেমন: ভারত-সম্পর্কিত নিবন্ধে পানি বোঝানোর জন্য "জল" ব্যবহার করা, প্রয়োজন ব্যতীত হিন্দু-আরবি সংখ্যা পদ্ধতি ব্যবহার না করা ইত্যাদি)। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:৪৯, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আমার মতে, সর্বভারতীয় বিষয়ে মূল অনুচ্ছেদে বাংলা বাদে অন্যান্য ইন্ডিক লিপি ব্যবহার করা উচিত নয় (যেমন: বন্দে ভারত এক্সপ্রেস, ভারতের রাজ্য বিধানসভা), তবে আঞ্চলিক ক্ষেত্রে তা করা যেতে পারে (যেমন: চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই)। --এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:৫৪, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এক্ষেত্রে ইমপেরিয়াল একক ব্যবহারের সম্পূর্ণ বিপক্ষে আমি। মার্কিনরা ইমপেরিয়াল ব্যবহার করে, কিন্তু আমাদের তো সেটা ব্যবহারের কোনো প্রয়োজন নেই। অন্যগুলোয় সমর্থন। —মহাদ্বার আলাপ ০৭:৪১, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এক্ষেত্রে আমি মেট্রিক একককে ব্যবহার করার কথা বলেছি, এবং {{রূপান্তর}} টেমপ্লেটের মাধ্যমে মেট্রিক একককে ইম্পেরিয়াল এককে রূপান্তর করা যায়। অন্যত্র এই টেমপ্লেটটি কাজে না লাগলেও উচ্চতার ক্ষেত্রে এই টেমপ্লেটটি ব্যবহার করা যায়, কারণ উচ্চতা সাধারণত ফুট এককে মাপা হয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:০২, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
মেট্রিক ও ইম্পেরিয়াল একক নিয়ে আমার প্রস্তাবের সংশোধন করেছি। এই নিয়মটি আসলে অন্যত্র থাকা উচিত, কারণ এটি সমস্ত নিবন্ধের ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও মেট্রিক একক ব্যবহৃত হলে তাকে রূপান্তরের প্রয়োজন নেই, বরং ইম্পেরিয়াল একক ব্যবহৃত হলে তাকে মেট্রিক এককে রূপান্তর করতে হবে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৪:৫২, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা/ভারত-সম্পর্কিত নিবন্ধ#সাধারণ ভারতীয় রীতি নিয়ে আমার দুটো বক্তব্য রয়েছে:
  • "যতটা সম্ভব বাংলা সংখ্যা পদ্ধতি ব্যবহার করুন" - যতটা সম্ভব নয়, এটা আবশ্যক হওয়া উচিত।
  • "মুদ্রা-সম্পর্কিত বিষয়ে ভারতীয় টাকার পাশে বন্ধনীতে এর মার্কিন ডলার অনুরূপ লিখতে হবে" - মার্কিন ডলারকে কেন প্রাধান্য দিতে হবে এটা আমার বোধগম্য নয়, বরং চাইলে বাংলাদেশী টাকার পরিমাপ দেওয়া যেতে পারে। তবে আমি বলল কিছুই দেওয়ার দরকার নেই, ভারতীয় টাকার পরিমাণ লেখাই যথেষ্ট।
আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৯, ১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
মার্কিন ডলার দেওয়ার পিছনে আমার যুক্তি হচ্ছে যে এটি আন্তর্জাতিক মুদ্রা এবং জিডিপি ইত্যাদি তথ্যগুলো মার্কিন ডলারে প্রকাশ করা হয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৬:২২, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৮ এপ্রিল ২০২৬-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৪, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

নামস্থানগুলোর জন্য সহজ উপনাম তৈরি (২)

[সম্পাদনা]

পূর্বের অনুরোধে নামস্থানগুলোর সহজ উপনাম তৈরিতে সকলে সমর্থন দিয়েছেন। কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, কোন উপনামটা দেয়া ঠিক হবে। তাই গত অনুরোধের মৌলিক কয়েকটি কথা উল্লেখ করে প্রস্তাবনাটা পুনরায় সাজাতে আগ্রহী হচ্ছি।

  • ১৩জন সক্রিয় ব্যবহারকারী প্রস্তাবনাটিতে সমর্থন দিয়েছেন।
  • দুই অথবা তিনজন ভিন্ন উপনামের প্রস্তাবনা দিয়েছেন।
  • ব্যবহারকারীর ও বিষয়শ্রেণীর সংক্ষিপ্ত কি "ব" হতে পারে কিনা; তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
  • আলাপ পাতার সংক্ষিপ্তরূপের জন্যও প্রস্তাবনা এসেছে।
  • সকল নামস্থানের জন্য সংক্ষিপ্ত উপনাম তৈরির প্রস্তাবনা এসেছে।
  • প্রস্তাবিত উপনামগুলো:
নামস্থান প্রথম প্রস্তাবনা[] দ্বিতীয় প্রস্তাবনা[] তৃতীয় প্রস্তাবনা[] চতুর্থ প্রস্তাবনা[]
উইকিপিডিয়া উপি উপ
মিডিয়াউইকি মি মিউ মউ
টেমপ্লেট টে টেম টপ
প্রবেশদ্বার প্র প্রদা পদ
সাহায্য সা সায সহ
বিষয়শ্রেণী বি (যেহেতু কম ব্যবহার প্রয়োজন হয়) বি বিশ বষ
ব্যবহারকারী ব্য ব্যব বক
আলাপ - $1আ* $1আ* $1আ*
  • $1আ দ্বারা উদ্দেশ্য উপরের মূল নামস্থানের সাথে আ যুক্ত করা।

তথ্যসূত্র

  1. এটি আমার প্রথম প্রস্তাবনা ছিল
  2. এটি @ব্যবহারকারী:Sbb1413 ভাইয়ের প্রস্তাবনা
  3. এটি @ব্যবহারকারী:Wikitanvir ভাইয়ের প্রস্তাবনা
  4. এটা আমার পুনর্বিবেচিত প্রস্তাবনা

চতুর্থ প্রস্তাবনায়  সমর্থনসহ আমার যুক্তি: যদি কখনও মূল নামস্থানের পাশাপাশি সহপ্রকল্পের বাংলা আন্তঃউইকি যোগের চিন্তা হয়, তাহলে যাতে বিষয়টি কঠিন না হয়ে দাঁড়ায়। দ্বিতীয় বিষয়, আ কার হ্রস্ব-ই কার ইত্যাদি সংক্ষিপ্ততাকে কিছুটা হলেও ভঙ্গ করে। তাই সেগুলো বাদ দেয়া হয়েছে। আরেকটা প্রশ্ন আসতে পারে, সবগুলো নামস্থানের সংক্ষিপ্ত করা হবে কিনা। আমি বিষয়টিকে এড়িয়ে যাচ্ছি। তবে চাইলে সহজেই গৃহীত প্রস্তাবনার প্যাটার্ন অনুযায়ী করা যেতে পারে। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১০:১৯, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

হালনাগাদের জন্য জানিয়ে রাখছি, একক প্রস্তাবনা না আসায় বিষয়টা স্থগিত হয়ে গিয়েছে।
https://phabricator.wikimedia.org/T382822 —মহাদ্বার আলাপ ২০:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Greatder একক প্রস্তাবনার জন্য নয়, ঐকমত্য স্পষ্ট না হওয়ার জন্য। কারিগরি বিষয়েও ঐকমত্য যে গুরুত্ব রাখে, আগে জানা ছিল না। যেখানে দুইটা অপশনই থাকতে পারে ও একে-অপরের বিপরীত নয়; সেখানে এই ধরনের ঐকমত্যের আলাপ আমার কাছে বাচ্চাসুলভ মনে হয়েছে। ব্যাপারটা এমন যে, রোলব্যাকের যেহেতু একটি স্ক্রিপ্ট আছে, তাই দ্বিতীয় স্ক্রিপ্ট উইকিপিডিয়ায় নিষিদ্ধ করতে হবে। ―    কাপুদান পাশা () ২০:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্য

[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ায় ইটালিক ব্যবহার সম্পর্কে

[সম্পাদনা]

আজকে আলাপ:মাটির ময়নায় আলাপ করতে গিয়ে খেয়ালে আসল, শুদ্ধ বাংলায় তো ইটালিক বর্ণের (বাঁকা অক্ষরে লিখা) অস্তিত্বই নেই। কোনোকালেই ছিল বলে মনে হয়না। বাংলা ইটালিক বর্ণ বোধহয় ইন্টারনেট জগতের আবিষ্কার। কিন্তু এটি বাংলার কোনো কিছু হয় বলে মনে হয়না। আমি মৌলিক গবেষণা করছিনা; আগেকার কোনো বইয়েও আমি এমন ইটালিক বর্ণের অস্তিত্ব দেখিনি। আধুনিক গ্রহণযোগ্য বইগুলোতেও ইটালিক বর্ণ দেয়া হয়না। অনেকে আকর্ষণ করার জন্য ইটালিক করেন, আমরাও লেখার সময় অনেক সময় বাঁকা করে লিখি; কিন্তু এর কোনো নিয়ম-নীতি আছে বলে মনে হয়না।

উইকিপিডিয়ার মৌলিক গবেষণা নীতিমালা অনুসারে ইটালিক বর্ণ ব্যবহার করাই মৌলিক গবেষণা হবে। কারণ, ইটালিক বর্ণ ব্যবহার করতে হলে নীতিমালা প্রণয়ন করতে হবে কোথায় বাঁকা হবে আর কোথায় হবে না। আর এমন কোনো নীতির বালাই বাংলায় নেই।

সেজন্য আমার প্রস্তাব হচ্ছে, বাংলা উইকিপিডিয়ার প্রধান বিষয়বস্তুর পাঠ্যে ইটালিক বর্ণের ব্যবহার বন্ধ করা হোক। ―    কাপুদান পাশা () ১৫:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন — আমি কেবল টাপোরি নিবন্ধে ইটালিক হরফ ব্যবহার করেছি, অন্যান্য নিবন্ধে এখনও ইটালিক হরফ ব্যবহার করিনি, কারণ আমার কাছে ইটালিক হরফে বাংলা লেখা স্বাভাবিক লাগছে না। যদিও একটা ইতিহাস বইতে আমি বিভিন্ন গ্রন্থ ও প্রকাশনার শিরোনামকে ইটালিক হরফে লিখতে দেখেছি (যেমন: নীলদর্পণ, বঙ্গদর্শন), অন্যান্য ইতিহাস বইতে আমি এর জায়গায় উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে দেখেছি (যেমন: "নীলদর্পণ", "বঙ্গদর্শন")। অবশ্য কোনো কথাকে গুরুত্ব (এম্ফাসিস) দেওয়ার জন্য ইটালিক হরফ ব্যবহার করা যেতে পারে। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৫:২৭, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
বৈজ্ঞানিক নামে কি ইতালিক ব্যবহার করা হয়না? মেহেদী আবেদীন ০৭:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি নিম্নশ্রেণির বিভিন্ন জীববিজ্ঞান বইতে ইটালিক হরফে বৈজ্ঞানিক নাম লিখতে দেখেছি এবং বইভেদে বৈজ্ঞানিক নাম লাতিন কিংবা বাংলা লিপিতে লেখা থাকে (যেমন: ধানের বৈজ্ঞানিক নাম oryza sativa বা ওরাইজা স্যাটিভা)। তাহলে সেক্ষেত্রে ইটালিক হরফ ব্যবহার করা যেতে পারে। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৮:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin বৈজ্ঞানিক নামেও ইটালিক ব্যবহৃত হয়না। আমি যতদূর পড়েছিলাম, বৈজ্ঞানিক নামের জন্য প্রতিবর্ণ করা বৈধ নয়। উচ্চারণ জানানোর জন্য যেটা করা হয়, সেটাও কোনো মৌলিক কাজ নয়। এতদ্ব্যতীত লাতিন বৈজ্ঞানিক নামের ইটালিক হওয়ার সাথে বাংলার কোনো সম্পর্ক থাকার কথা নয়। আর যেই বৈজ্ঞানিক নাম বাংলায় প্রসিদ্ধ হয়ে যায়, যেমন হোমো সেপিয়েন্স- সেটার ইটালিক লেখার প্রচলনও পাইনি। ―    কাপুদান পাশা () ০৩:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি জানিনা কোন বইতে হোমো সেপিয়েন্স নামকে বাঁকাভাবে লেখা হয়নি। আমি বিভিন্ন বইতে একে বাঁকাভাবে লিখতে দেখেছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৪:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 হোমো সেপিয়েন্স যদি বৈজ্ঞানিক নাম হয়, তাহলে এটি শুদ্ধ নয়। কারণ, অ-লাতিনীয় ভাষায় বৈজ্ঞানিক নাম লিখা শুদ্ধ নয়। (যদিও বাংলা উইকিপিডিয়ায় বারবার লেখা হয়েছে, কোন ভিত্তিতে লেখা হয়েছে; অজ্ঞাত।) কিন্তু হোমো সেপিয়েন্স বাংলায় বৈজ্ঞানিক নাম ছাড়াও বিখ্যাত একটি শব্দ, এই নামে বইও আছে সম্ভবত। এছাড়া আর কোনো বৈজ্ঞানিক নামের বাংলা অনুবাদ আমি দেখেছি বলে মনে আসছেনা। যেমন- কাঠালের বৈজ্ঞানিক নাম Artocarpus Heterophyllus বা মৌমাছির Apis Florea ইত্যাদির (আপাতত দুইটাই মনে এল) বাংলা কখনো দেখেছি বলে মনে হয়না। ―    কাপুদান পাশা () ০৮:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

হোমো সেপিয়েন্স যদি বৈজ্ঞানিক নাম হয়, তাহলে এটি শুদ্ধ নয়। কারণ, অ-লাতিনীয় ভাষায় বৈজ্ঞানিক নাম লিখা শুদ্ধ নয়।

ইহা সত্য, কিন্তু আমি বাংলা লিপিতে বৈজ্ঞানিক নাম এবং বন্ধনীতে লাতিন লিপিতে বৈজ্ঞানিক নাম লিখতে দেখেছি (যেমন: হোমো ইরেক্টাস (Homo erectus))। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৮:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
যাইহোক, অত বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়ার দরকার নেই, কেবলমাত্র শিরোনাম ছাড়া বৈজ্ঞানিক নামকে বাংলা লিপিতে লেখা বৈধ নয়, ঠিক যেমন পর্যায় সারণীর মৌলগুলোর চিহ্নকে বাংলায় লেখা বৈধ নয়। এছাড়া বিদেশি শব্দের বাংলা প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে আমি {{বাংলা প্রতিবর্ণীকরণ}} টেমপ্লেট তৈরি করেছি, যা প্রতিবর্ণীকরণের পাশে স্বয়ংক্রিয়ভাবে প্রতিবর্ণী যোগ করবে এবং প্রতিবর্ণীকরণ বোঝানোর জন্য কোনো বাঁকা অক্ষরের প্রয়োজন নেই। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৬:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 মন্তব্য — আমি ব্যবহারকারী পাতায় (ব্যবহারকারী:Sbb1413/বাংলায় বাঁকা অক্ষর ব্যবহার) ইটালিক হরফ ব্যবহারের নির্দেশিকা প্রস্তাব করেছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৮:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 গণিত, রসায়ন নিয়ে কিছু অংশ অনুবাদ করেছি। ব্যাপারটার সাথে একমত/দ্বিমত একটু বলুন। —মহাদ্বার আলাপ ১৬:৫৮, ২১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান, Mehedi Abedin, এবং Greatder: উইকিসংকলনে কাজ করার সময় আমি প্রবীর ঘোষ রচিত "আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না" গ্রন্থটি পেয়েছি। সেখানে এই পাতায় আমি লক্ষ করেছি যে সেখানে একটি উক্তিকে ইটালিক অক্ষরে লেখা হয়েছে। যদিও এটি ২০২২ সালের সংস্করণ, এর প্রথম সংস্করণ ১৯৯৫ সালে প্রকাশিত হয়েছিল, যখন ভারতে ইন্টারনেট খুব প্রচলিত হয়নি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৫:০৯, ১৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 মন্তব্য – ইটালিক হরফ ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা দেখি না। অতীতে বাংলায় ইটালিক ব্যবহারের প্রয়োজন হয়নি, এটি বর্তমানে ইটালিক পরিহার করার কোনো যুক্তি নয়। পত্র-পত্রিকায় এখন হরহামেশাই লেখা থেকে আলাদা করে পড়তে বই-চলচ্চিত্রের নাম ইটালিকে লেখা হয়। একে মৌলিক গবেষণা বলার কোনো কারণ নেই।
উল্লেখ্য, বাংলায় পশ্চিমা প্রভাব চিরকাল ধরেই হয়ে আসছে। একসময় বাংলায় বিরামচিহ্নের নিয়ম ছিল না যা শ্রীরামপুর মিশন প্রেস প্রথম আমদানি করে ও বিদ্যাসাগর প্রচলন করেন। ইটালিক লিখিত ভাষার একটি উপকারী সংযোজন যাকে নিয়ে বিতর্ক পুরোপুরি অপ্রয়োজনীয়। কারও উক্তি লিখতে ও যেসব নাম বিশেষ্য মূল লেখা থেকে আলাদা করা দূরহ সেসব ক্ষেত্রে ইটালিক অপরিহার্য। ইমামঅনিক (আলাপ) ১৭:৪৭, ১৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ার বট নীতিমালা

[সম্পাদনা]

আমি প্রায় চার বছর পূর্বে বাংলা উইকিপিডিয়ার একটি স্থানীয় নীতিমালা তৈরি করে তা অনুমোদনের প্রস্তাব দিয়েছি (এখানে দেখুন)। কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে এখনও প্রস্তাবিতই রয়েছে। সুতরাং সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কারো আপত্তি না থাকে, সেক্ষেত্রে এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হোক। যেহেতু অনেক পুরনো প্রস্তাবনা, এবং কয়েকজন অভিজ্ঞ ব্যবহারকারীর দৃষ্টিগোচর পূর্বেই হয়েছে, তাই আমি খুব বেশি দেরি না করে সাতদিন পর্যন্ত অপেক্ষা করবো। যদি কোনোরূপ আপত্তি না উঠে, সেক্ষেত্রে অনুমোদিত হিসেবে ধরে নেবো নকীব সরকার বলুন... ১১:১৭, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Nokib Sarkar অনুগ্রহ করে তাড়াহুড়া করবেন না। কোনো নীতিমালা বিষয়ে নেতিবাচক মন্তব্য না থাকলেও সম্প্রদায়কে জানানোর পর কমপক্ষে একসপ্তাহ সময় নিন। কারণ, একজন সক্রিয় ব্যবহারকারীও হয়ত দুই-তিনদিন উইকিপিডিয়ায় না এসে থাকবেন। পাশাপাশি বর্তমানে ঈদ পরবর্তী ও পূজা পূর্ববর্তী ব্যস্ততা তো রয়েছেই। ―    কাপুদান পাশা () ২০:২৮, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান ঠিক আছে নকীব সরকার বলুন... ২০:৩৫, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  • নীতিমালা পাতাটি নিয়ে কিছু বলছি না তবে নিজে থেকে কোনো কিছু প্রস্তাব করে বলে দেওয়া তাই আমি খুব বেশি দেরি না করে আগামীকাল/সাতদিন পর্যন্ত অপেক্ষা করবো। যদি কোনোরূপ আপত্তি না উঠে, সেক্ষেত্রে অনুমোদিত হিসেবে ধরে নেবো উইকি স্পিরিটের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রদায়ের নির্দিষ্ট কিছু পদ্ধতি ও প্র্যাকটিস রয়েছে আমি সেগুলো অনুসরণ করার জন্য পরামর্শ দিচ্ছি। অব্যশই এটি অতি জরুরী কিছু নয়, সম্প্রদায়ের মতামতের জন্য অপেক্ষা করুন, আলোচনায় ঐক্যমত্য সৃষ্টি হলে কোনো প্রশাসক কিংবা অন্য কোনো অভিজ্ঞ ব্যবহারকারী আলোচনা বন্ধ করবেন —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৮, ১৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil আমি আপনার বক্তব্য স্পষ্টভাবে বুঝতে পেরেছি, এবং আমি সম্পূর্ণ একমত। কিন্তু আমি মূলত বলেছিলাম, প্রস্তাবনাটি পূর্বেও অনেক উপস্থাপিত হয়েছিল, কয়েকজন অভিজ্ঞ ব্যবহারকারী সেটা দেখেছেন এবং কিছু সংশোধনও করেছিলেন। আর আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে এই নীতিমালাটিকেই মোটামুটি মেনে নেয়া হচ্ছে (কারণ অন্য কোনো নীতিমালা আমি খুজে পাচ্ছি না, কিন্তু এরপরেও অনেক বট অনুমোদিত হয়েছে)। এসব বিবেচনা করেই আমি উদ্যোগী হয়েছিলাম। আর অতি জরুরী নয় ঠিকই, কিন্তু খুব বেশি অপ্রয়োজনীয়ও কিন্তু নয়। কারণ অন্য উইকিতে আমি যখন বট নিয়ে কাজ করেছি, আমি কিছু কিছু উইকিতে নীতিমালা পেয়েছি যেগুলো ঠিক অনুমোদিত ধরা যায় না, আবার শুধুমাত্র আদর্শ বটের নীতিমালা মেনে চলে, সেটাও ঠিক স্পষ্ট হয় নি। তো, আমি ভাবলাম, এই দিকে একটু মনোযোগ দেয়া উচিত আমাদের। কিছু অবাঙালী উইকিপিডিয়ানের মুখে শুনেছি, উপমহাদেশীয় উইকিপিডিয়াগুলোর মধ্যে বাংলা একটি প্রভাবশালী ভূমিকা পালন করে থাকে এবং তারা বাংলাকে অনুসরণ করে থাকে। তো, আমরা বাংলা উইকিপিডিয়ায় আমাদের নীতিমালাগুলোকে আরো উন্নত করা উচিত বলে আমি মনে করি। তাছাড়া, বাংলা উইকি বৈশ্বিক বটকে স্বয়ংক্রিয়ভাতে অনুমতি দেয় না। এর মানে হলো, বাংলা উইকির নিজস্ব কিছু মতামত আছে। তাই এই নিজস্ব মতামতগুলোরই একটি অংশ এই নীতিমালাটি। নকীব সরকার বলুন... ০৮:২১, ১৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil ভাই, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ১২ দিন সময় যথেষ্ট হয়েছে। যদি আপত্তি না থাকে, তবে নীতিমালাটি আরো দুইদিন অপেক্ষা করে (মোট দুই সপ্তাহ) চূড়ান্ত করা যায়। আপনার সুচিন্তিত মতামত আশা করছি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৭:৪৫, ২৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  • নীতিমালায় বলা হয়েছে বট দিয়ে বানান সংশোধন করা উচিত নয়, বর্তমানে AishikBot বানান সংশোধনের জন্য অনুমোদিত। ব্যপারটা উল্টো হয়ে গেলো না? —শাকিল (আলাপ · অবদান) ১৪:০৬, ২৭ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil আফতাবুজ্জামান ভাইকে বিশেষভাবে উল্লেখ করছি। তিনি এসংক্রান্ত ঝুঁকি নিয়ে আগেই উল্লেখ করেছিলেন, আমার বটও এমন কিছু ভুল করেছিল (আমার আলাপ পাতায় খুঁজে পাচ্ছি না আলোচনাটুকু, তাই এখানে তার সংযোগ দিতে পারছি না)। ঐশিক ভাই যেহেতু অনুমোদিত, এবং আফতাব ভাই এক্ষেত্রে উনাকে ঝুঁকি সম্পর্কে অবগত হিসেবে চিহ্নিত করেছেন, আমার কোনো আপত্তি নেই। তবুও আমি @Aishik Rehman ভাইকে নীতিমালাটি আরো একবার পড়ে একটু মতামত দেয়ার অনুরোধ জানাবো। কারণ নীতিমালায় পাদটীকায় উদাহরণ দেয়া আছে, সেটি আফতাব ভাই কর্তৃক আমার আলাপ পাতায় দেয়া বক্তব্যেরই উদ্ধৃতি ছিল। নকীব সরকার বলুন... ০২:৫৭, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
এই নিয়ে আরেকটি আলোচনা শুরু হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১১:০৫, ১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান এই আলোচনা থাকুক, নিচের আলোচনা বন্ধ করে দেন। এখানে বেশি মানুষ মতামত দিয়েছে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১১:৪৮, ১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বট নীতিমালার প্রস্তাবনা

[সম্পাদনা]

সুধীবৃন্দ! আমি দেখতে পেলাম, বাংলা উইকিপিডিয়ায় বটের নির্দিষ্ট কোনো প্রয়োগ করার মতো নীতিমালা নেই। একটি নীতিমালা অনেক আগে বোধহয় নকীব সরকার অনুবাদ করেছিলেন। যেটা প্রস্তাবনা হিসেবে পড়ে আছে। আমি দেখতে পেলাম, এটার প্রস্তাবনা কোথাও উত্থাপন করা হয়নি। যথাসম্ভব, অনুবাদের সময়ে বা আমদানির সময়ে ইংরেজি উইকিপিডিয়ায় এটি প্রস্তাবনা অবস্থায় ছিলো। যেহেতু, বট নিয়মিত চালনা করা হয়, তাই আমি সম্প্রদায়ের কাছে নীতিটি নিশ্চিত করতে প্রস্তাব করবো। ―    কাপুদান পাশা () ১৮:২৮, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

- প্রস্তাবনা পাতা: উইকিপিডিয়া:বট নীতিমালা (উল্লেখ করতে ভুলে যাওয়ায় দুঃখিত)। ―    কাপুদান পাশা () ২০:০৫, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান পাতার লিংকটি দিয়ে দিলে আমরা তা সমর্থন বা বিরোধিতা করবো কিনা তা বুঝতে সুবিধা হতো। মেহেদী আবেদীন ১৮:৫৫, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া গ্যাজেট তৈরির প্রস্তাবনা

[সম্পাদনা]

ইংরেজি উইকিপিডিয়া থেকে MoveToDraft স্ক্রিপ্টটি সম্পূর্ণ বাংলা ভাষায় (যদিও দুএকটা বেখেয়ালবসত ইংরেজি রয়ে যেতে পারে) আমদানী করা হয়েছে
এর কাজ, নতুন তৈরি নিবন্ধসমূহকে খসড়া নামস্থানে স্থানান্তর করা (যদি সেটা মূল নামস্থানে থাকার উপযুক্ত না হয়, সাধারণত উৎসহীন ও যান্ত্রিক অনুবাদ নিবন্ধগুলোর জন্য ব্যবহৃত হয় এবং হয়তো প্রণেতা/সম্পাদকগণ এটি মানোন্নয়ন করবে বলে ধারণা করা যায়)। বাকি কাজ ইংরেজি উইকিপিডিয়ার স্ক্রিপ্টটির মতোই, যারা সেটা ব্যবহার করেননি নিছে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি কিছুটা সংশোধন করে বাংলা উইকিপিডিয়ার পরিবেশের সাথে খাপ খাওয়ানো হয়েছে।

  • এর কাজ:
  1. মূল নামস্থানের পাতাটিকে খসড়া নামস্থানে নিয়ে যায় (suppressredirect সহ) এবং কার্যসম্পাদনাকারী ব্যবহারকারী যদি প্রশাসক বা নিরীক্ষক না হন, তাহলে স্থানান্তরের ফলে তৈরি হওয়া পুনঃনির্দেশকে প২ দ্রুত অপসারণ ট্যাগ করে।
  2. পাতায় ব্যবহার করা কোনো ফাইল অ-মুক্ত কিনা পরীক্ষা করে।
  3. অ-মুক্ত ফাইলগুলোকে অনাবৃত করতে পাতা সম্পাদনা করে, বিষয়শ্রেণীগুলোকে {{খসড়া বিষয়শ্রেণী}}-এ রাখে, এবং {{AFC draft}} টেমপ্লেট যোগ করে।
  4. পছন্দানুযায়ী প্রণেতা বা গুরুত্বপূর্ণ অবদানকারীদের আলাপ পাতায় একটি বিজ্ঞপ্তি বার্তা যোগ করে।
  5. ব্যবহারকারী নামস্থানের /খসড়া লগ উপপাতায় স্থানান্তরটির লগ রাখে।
  • স্থানান্তরের পূর্বে সতর্কতা প্রদান করে:
  1. নিবন্ধটি যদি কোনো পর্যবেক্ষক অধিকারযুক্ত ব্যবহারকারী কতৃক পরীক্ষিত বলে চিহ্নিত হয়ে থাকে তবে সতর্কতা প্রদান করে।
  2. নিবন্ধটি যদি কোনো স্বয়ক্রিয় পরীক্ষক অধিকারযুক্ত (প্রশাসক সহ) ব্যবহারকারী দ্বারা তৈরি হয় তবে সতর্কতা প্রদান করে।
  • সংযুক্তি
  1. বর্তমান নথি: ব্যবহারকারী:Tanbiruzzaman/MoveToDraft
  2. কোড:
  1. ব্যবহারকারী:Tanbiruzzaman/MoveToDraft.js
  2. ব্যবহারকারী:Tanbiruzzaman/MoveToDraft/core.js
  3. ব্যবহারকারী:Tanbiruzzaman/MoveToDraft/draftifyLog.js

ব্যবহারকারীদের উপকারের আসবে আশা রেখে এটিকে গ্যাজেট হিসেবে তৈরির প্রস্তাব রাখছি। –TANBIRUZZAMAN (💬) ১১:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

 মন্তব্য আপনি এই আলোচনাসভা পাতাটির প্রথম আলোচনা "উইকিপিডিয়া গ্যাজেট প্রস্তাবনা" দেখেছেন? নাহলে এখানে আলোচনা না করাই ভালো। ওহ, ওটা অন্য গ্যাজেট নিয়ে আলোচনা। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০২:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আলোচনা নীতিমালার প্রস্তাবনা

[সম্পাদনা]

প্রিয় উইকিপিডিয়ানবৃন্দ! আমরা দেখতে পাই, ধারাবাহিক দীর্ঘকালীন অনেক আলোচনা খোলা পরে থাকে। সেক্ষেত্রে আমাদের নিস্তব্ধ উইকিপিডিয়ানরাও দায়ী হতে পারি। সেজন্য একটি বন্ধকরণ নীতিমালা থাকা অপরিহার্য ছিলো। তাই আমি উইকিপিডিয়া:আলোচনা নীতিমালা প্রস্তাব করছি। এখানে বেশিরভাগই আমাদের কমন প্র্যাক্টিস দ্বারা ব্যবহৃত হয়ে আসছে। যেগুলি নতুন, সেগুলি হচ্ছে:

  1. দ্রুত বন্ধকরণ নীতি। এক্ষেত্রে দিন/সময় আমি নির্ধারণ করিনি। যারা মন্তব্য করবেন, তারা একটি আলোচনা একটি নতুন মন্তব্য ছাড়া কতদিন খোলা রাখা যেতে পারে এই বিষয়টিসহ মন্তব্য করবেন।
  2. অপ্রশাসক কর্তৃক বন্ধকরণ নীতি। এটা ইংরেজি উইকিপিডিয়ায় থাকলেও আমি বাংলা উইকিপিডিয়ার উপযোগী করে তৈরি করেছি।
  3. মন্তব্যবিহীন আলোচনা আলোচনা শুরুকারী দিয়ে বন্ধ করা। যেহেতু, নির্দিষ্ট সময় যাবত কোনো মন্তব্যই আসেনি, তার অর্থ কারুর বিরোধিতা নেই বা মৌন সম্মতি আছে। সেক্ষেত্রে আলোচনা শুরুকারী দিয়ে সেটি বন্ধ করে কাজ চালু রাখা। সেটাও কেবলই অপ্রাশসনিক ক্ষেত্রগুলিতে।

   কাপুদান পাশা () ০৮:৩৬, ২৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্য

[সম্পাদনা]

বছরভিত্তিক বিষয়শ্রেণী ব্যবস্থার পরিবর্তন বিষয়ে

[সম্পাদনা]

আমাদের উইকিপিডিয়া সম্প্রদায়ে প্রায়ই বিভিন্ন বিষয়শ্রেণী তৈরির ক্ষেত্রে বছরভিত্তিক বা কালনির্ভর বিষয়শ্রেণী ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আমরা অনেক সময় বিষয়শ্রেণী:২০০৩-এর বই, বিষয়শ্রেণী:১৯৭১-এ বাংলাদেশ ইত্যাদি বিষয়শ্রেণী তৈরি করি। কিন্তু, মাঝে মাঝে মনে হয়, এই ধরনের শ্রেণী প্রতিষ্ঠা ব্যবহারকারী এবং পাঠকদের জন্য আরো সরল ও বোধগম্য হতে পারে যদি এগুলোর নামকরণ একটু ভিন্নভাবে করা হয়, যেমন [[বিষয়শ্রেণী:১৯৭১ সালে বাংলাদেশ]] অথবা [[বিষয়শ্রেণী:২০০৩ সালের বই]]

এমন প্রস্তাবনার পক্ষে যুক্তি হচ্ছে স্পষ্টতা এবং সহজতা: ‘১৯৭১ সালে বাংলাদেশ’ কিংবা ‘২০০৩ সালের বই’ শিরোনামটি আরো সহজ এবং স্পষ্ট। পাঠক বা সম্পাদক যে কোনও বছর সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সময়, এই ধরনের নামকরণ অধিক বোধগম্য হতে পারে, কারণ এটি একটি নির্দিষ্ট সময় বা ঘটনা সম্পর্কিত নির্দেশনা দেয়। '১৯৭১-এ বাংলাদেশ' বা '২০০৩-এর বই' শুনতে কিছুটা জটিল মনে হয় আমার কাছে।

তবে, এই ধরনের পরিবর্তন বাস্তবায়ন করার কিছু চ্যালেঞ্জ রয়েছে:

১. ব্যাচ প্রক্রিয়ায় পরিবর্তন: উইকিপিডিয়া কমিউনিটির অনেক ব্যবহারকারী ইতিমধ্যে প্রচুর সংখ্যক নিবন্ধ এবং বিষয়শ্রেণী তৈরি করেছেন এই পুরনো নামকরণ পদ্ধতিতে। বিষয়শ্রেণী নাম পরিবর্তন করার জন্য একটি বড়ো পরিসরে বট-ভিত্তিক কার্যক্রম প্রয়োজন হবে, যা বেশ কিছু সময় এবং শ্রমের বিষয় হতে পারে।

২. ভিন্নমত এবং ঐতিহ্যগত ধারা: পূর্ববর্তী নামকরণের ব্যবহার দীর্ঘকাল ধরে প্রচলিত। এমন পরিস্থিতিতে নতুন পরিবর্তন গ্রহণে কিছু ব্যবহারকারী অসুবিধায় পড়তে পারেন, কারণ তারা পুরনো ব্যবস্থায় অভ্যস্ত এবং এই পরিবর্তন তাদের জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে।

৩. গ্রহণযোগ্যতা: নতুন নামকরণ ব্যবস্থার গ্রহণযোগ্যতা সময়ের সাথে স্পষ্ট হবে। এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই বেশী সংখ্যক সম্পাদক কি ভাবছেন সেটা অগ্রাধিকার পাওয়া উচিত।

এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা এই পরিবর্তনকে কার্যকর করতে পারি? যদি সম্প্রদায়ের সদস্যরা এটি নিয়ে আলোচনা করে, এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে বটের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়সীমায় নামকরণের পরিবর্তন সম্ভব হতে পারে। তবে, এটি কেবল তখনই সফল হবে যদি আমরা এটি একটা পদ্ধতিগতভাবে গ্রহণযোগ্য পরিবর্তন হিসেবে দেখতে পারি এবং পূর্বের নামকরণ ব্যবস্থার সাথে অসঙ্গতির ক্ষেত্রে যে কোনও সমস্যা সংশোধন করতে পারি।

এই প্রস্তাবটি সুবিধাজনক হলেও, এর সাথে কিছু বাস্তবিক চ্যালেঞ্জ এবং পরবর্তী কাজের পরিমাণ রয়েছে। আমি আশা করি, আমরা আলোচনার মাধ্যমে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারব, যা উইকিপিডিয়ার উন্নতির জন্য সহায়ক হবে।

আপনার কি মতামত এই বিষয়ে? ফেরদৌস১৩:২০, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন: একমত পোষণ করছি। ভেনজেন্স আলাপ ১৩:৪১, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন তবে এরকম গণহারে পরিবর্তনের জন্য অউব্রা ব্যবহার করা যেতে পারে, যা আমি কমন্সে একবার ব্যবহার করেছিলাম। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৪:২২, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 ম্যানুয়ালি বা অউব্রা দিয়ে না করে বট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করলে ভালো হবে। ভেনজেন্স আলাপ ১৪:২৬, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
বাংলা ভাষায় ইংরেজি আগ্রাসনের বিরোধী লোক হিসেবে দৃঢ় সমর্থন। ―    কাপুদান পাশা () ১৪:৩৮, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ferdous তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার দশক জাতীয় বিষয়শ্রেণী কিভাবে লেখা হবে? "২০১০ সালের দশকের চলচ্চিত্র" এভাবে?
আরও ব্যাপার হচ্ছে আমার মনে হয় এটা শুধু বিষয়শ্রেণীতে সীমাবদ্ধ রাখা উচিত না। নিবন্ধের শিরোনামেও এটা কার্যকর করা যেতে পারে। কেননা অনেক নিবন্ধের শিরোনাম তার বিষয়শ্রেণীর মতো। মেহেদী আবেদীন ১৫:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin ২০১০ সালের দশক কেনো হবে? সালের দশক আর ২০১০-এর দশক আকাশ-পাতাল পার্থক্য। ―    কাপুদান পাশা () ১৫:৪৯, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
দশকের বিষয়শ্রেণী হবে ২০১০ দশকের চলচ্চিত্র ধরণের। দশকের হিসাব দশবছর পরপর হয়। তাই সাল কথাটি এখানে ব্যবহৃত হবেনা।
নিবন্ধের শিরোনাম এবং বিষয়শ্রেণীর গঠন এক রকম রাখলে তা মানানসই হয়। সুতরাং, বিষয়শ্রেণীতে যেমন স্পষ্টতা প্রয়োজন, নিবন্ধের শিরোনামেও তেমন হওয়া উচিত। এটি শুধু বিষয়শ্রেণীতে সীমাবদ্ধ না রেখে নিবন্ধের শিরোনামেও কার্যকর করা যায়। এতে নিবন্ধ এবং বিষয়শ্রেণীর মধ্যে সম্পর্ক দৃঢ় হয়। ফেরদৌস১৭:১১, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ferdous দশকের ক্ষেত্রে বোধহয় "এর" ব্যবহার হয়। যেমন- আশির দশক, নব্বইয়ের দশক ইত্যাদি। কিন্তু আমাদের দেশে একশ বছর আগের ইতিহাস পড়া বোধহয় প্রাচীনকালে পাপ ছিল। সেজন্য উনিশশো আশির দশক নাকি আঠারোশো আশির দশক; সেটা ঠিক প্রচলিত হয়নি। ―    কাপুদান পাশা () ১৭:১৭, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 মন্তব্য তাহলে সালের ক্ষেত্রে "০০০০ সালে(র) অমুক", দশকের ক্ষেত্রে "০০০০-এর দশকে(র) অমুক", শতাব্দী/সহস্রাব্দের ক্ষেত্রে "০০তম শতাব্দী(তে/র)/সহস্রাব্দে(র) অমুক" হবে। সবাই কি আমার সঙ্গে একমত? এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৫:২৬, ১৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন এ রকম হলে আরো শ্রুতিমধুর হবে। Ishtiak Abdullah (আলাপ) ১৫:০৮, ১৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন, উইকিপিডিয়ায় আসার পর প্রথমে আমি বিষয়শ্রেণী:২০০৩ সালের বই শৈলীতে লিখতাম, এরপর দেখি সবেই বিষয়শ্রেণী:২০০৩-এর বই শৈলীতে। পছন্দ না হওয়া সত্ত্বেও নিজেকে অভিযোজিত হতে হয়। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:৩০, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, বৈশ্বিক মহামারীর পরে বাংলা উইকিতে এলেও আমি অনেক জায়গায় লক্ষ করেছি যে ইংরেজি ও বাংলার মধ্যে পার্থক্য না বুঝে ইংরেজি ভাষার বৈশিষ্ট্যকে বাংলায় চাপানো হচ্ছে। উইকিপিডিয়ার বাইরে উইকিভ্রমণ নিবন্ধ voy:বাক্যাংশ বইতে লক্ষ করেছিলাম যে সেখানে বেশিরভাগ বাক্য ইংরেজি পদান্বয়কে অণনুসরণ করেছিল, আর সেখানে কেবল শব্দে বাংলা ছিল। আমি গোটা নিবন্ধকে নিজের হাতে ইংরেজি থেকে অনুবাদ করেছি যাতে নিবন্ধটির বেশিরভাগ বাক্য বাংলা পদান্বয়কে অনুসরণ করে ও আড়ষ্টতা কম থাকে। উইকিপিডিয়াতেও নিশ্চয় বাংলা শব্দ রয়েছ অথচ পদান্বয় ইংরেজির ন্যায় এরকম একাধিক নিবন্ধ রয়েছে। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০২:৪৯, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413, @BadhonCR: মূলত কারিগরি কারণে ২০০৩ এর পরে হাইফেন দিয়ে পরের কাজ করার রীতি শুরু হয়েছে। যদি সম্প্রদায় আরও আগে খেয়াল করত, হয়ত বিকল্প খোঁজা যেত, যেমন- এখন খোঁজা হবে। যেহেতু আমাদের বর্তমান বিষয়বস্তু ইংরেজি থেকে অনুবাদ করা হচ্ছে, অনেক বৈশিষ্ট্য চলে আসা স্বাভাবিক। আমাদের উচিত হবে, যখনই নজরে পড়ে ও সময় করা যায়- এগুলোকে শোধরানোর চেষ্টা করা। যেমন- আমি উসমানীয় সাম্রাজ্য নিয়ে কাজ করি। উইকিপিডিয়ায় অনেকে ইংরেজি বা লাতিন বর্ণানুসারে খাতুনকে হাতুন লিখেন, মুহাম্মাদকে মেহমেদ লিখেন। ―    কাপুদান পাশা () ০৩:১৬, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন, এমনটা হলে ভালো শুনাবে ও নতুনেরা আরো সহজে বুঝতে পারবে ~ সাকিব (আলাপঅবদানলগ) ০৩:০৪, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
দৃঢ় সমর্থন -- R1F4T আলাপ ০৯:৩০, ২৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
সমর্থন বট দিয়ে বর্তমান ও ভবিষ্যতে সকল বিষয়শ্রেণি পরিবর্তন করা যায়। প্রশাসকরা মন্তব্য করলে ভালো হয়। —মহাদ্বার আলাপ ১৪:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আরবি নিবন্ধের শিরোনাম নিয়ে মতামত

[সম্পাদনা]

আসসালামুআলাইকুম, বেশীর ভাগ নিবন্ধে রাহমান লেখা থাকে। কিন্তু আরবি উচ্চারণ হবে রহমান। সেই বিষয়ে কোন শিরোনাম রাখা উচিত তা নিয়ে মতামত চাচ্ছি। মোবাশশির' (আলাপ) ১১:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আমার মতে রহমান হওয়া উচিত, কারণ এটা কেবল সঠিক আরবি প্রতিবর্ণীকরণই নয়, বরং বাংলায় একে সাধারণত "রহমান"ই লেখা হয় (অবশ্য কেউ কেউ "রেহমান" লেখেন, যেমন আমাদের ঐশিক, কিন্তু সেটা ব্যতিক্রম)। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আপনার মতামতকে  সমর্থন মোবাশশির' (আলাপ) ১১:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 নামের রহমান আর তাসমিয়ার রহমানে পার্থক্য আছে। তাসমিয়াতে, উভয় বানানই প্রচলিত ও শুদ্ধ। আরবি الرحمن এর বাংলা, না আর-রহমান আর না আর-রাহমান। ر এমন মূর্ধণ্য বর্ণ, যাকে আরবিতে মুস্তালিয়া বলে। এটা না "রা", না "র"। বাংলা বা ইংরেজিতে এর প্রতিবর্ণ নেই। প্রথম আলো, যুগান্তর ও কালের কণ্ঠ ইত্যাদি পত্রিকায় বর্তমান বানানটিই বহুল আকারে ব্যবহৃত হয়েছে। সুতরাং নাম পরিবর্তনের এই অনুরোধ সঠিক নয় যে, এটা সঠিক উচ্চারণ নয় বা ভুল। আর আলাপ পাতায় আলোচনা চলমান থাকার পরও আবার আলোচনাসভায় বিষয়টির উত্থাপন আমার কাছে সঠিক মনে হচ্ছে না। ―    কাপুদান পাশা () ১৪:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান ভাই, আপনি কি সুরা আর রাহমান বলেন নাকি সুরা আর রহমান বলেন? মোবাশশির' (আলাপ) ১৪:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Md Mobashir Hossain আমি বা অন্য কেউ কবে থেকে উইকিপিডিয়ার কর্ণধার হয়ে গেল যে, সে যা উচ্চারণ করবে, সেটা মুখ্য হবে? আজকের আগে এই ধরনের আলাপ আমি শুনিনি।
আপনার অপ্রাসঙ্গিক প্রশ্নেরই উত্তর দিচ্ছি: হাফিজ হিসেবে আমি কুরআনের শুদ্ধ উচ্চারণ করি। সুতরাং আমার উচ্চারণ না রহমান, না রাহমান। উপরে যেমনটা বলেছি, সিফাত অনুযায়ীই সকল হরফে প্রয়োগ করতে অভ্যস্ত। একটা উদাহরণ দেই, হয়ত কখনো শুনে থাকবেন; ইখফার গুন্নাহ ইখফা হবে তখন, যখন নুন সাকিনকে পরবর্তী হরফের মাখরাজে নিয়ে যাওয়া হবে। কিন্তু সাধারণত অনারবরা এটা অনুশীলন করেননা। তারা অনুস্বার আর ন-এর মাঝামাঝি একটি উচ্চারণ সকল ইখফার হরফের পূর্বের নুন সাকিন বা তানভিনে করে থাকেন। যেমন- ইনশাআল্লাহের উচ্চারণ তারা ইংশাআল্লাহ করেন। কিন্তু আমাদেরকে আমাদের উস্তাদরা এই উচ্চারণ এমনভাবে শিখিয়েছেন যে, আমাদের স্বয়ংক্রিয় পরবর্তী হরফের মাখরাজে জিহ্বা চলে যায়। কিন্তু এখানে এটা মুখ্য নয়। উদাহরণ দিলে বুঝবেন, সূরা আনফাল, এটার উচ্চারণ সূরতুল আঙফাল, যেখানে ঙ/ং ফা-এর মাখরাজ থেকে উচ্চারিত হবে। বলুন, এটা বাংলায় কীভাবে লেখা হবে? সুতরাং কে কীভাবে উচ্চারণ করে; এসব কথা বলে বিষয়টি কঠিন না করাই শ্রেয়। ―    কাপুদান পাশা () ১৪:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আরবি الرحمن এর বাংলা, না আর-রহমান আর না আর-রাহমান। ر এমন মূর্ধণ্য বর্ণ, যাকে আরবিতে মুস্তালিয়া বলে। এটা না "রা", না "র"। বাংলা বা ইংরেজিতে এর প্রতিবর্ণ নেই। প্রথম আলো, যুগান্তর ও কালের কণ্ঠ ইত্যাদি পত্রিকায় বর্তমান বানানটিই বহুল আকারে ব্যবহৃত হয়েছে।

@খাত্তাব হাসান: আমি ইংরেজি উইকিপিডিয়ায় ঐ মূর্ধন্য বর্ণটি দিয়েছি, আর ইংরেজি উইকিপিডিয়া আমাকে en:Resh নিবন্ধে পুনর্নির্দেশিত করেছে। সেখানে লেখা আছে, "It ranges between an alveolar trill [r], an alveolar flap [ɾ], and a uvular trill [ʀ] (the last of which is only found in a few modern varieties). It is pronounced as a postalveolar approximant [ɹ̠] in the traditional dialect of Fes." অর্থাৎ মুস্তালিয়া বর্ণটির উচ্চারণ বাংলা "র"-এর কাছাকাছি। এছাড়া এই বর্ণের আরেকটা নাম পেয়েছি, যার ইংরেজি প্রতিবর্ণী rāʾ। শুধু তাই নয়, আরবি লেখনীতে আলেফ বাদে স্বরবর্ণের মাত্রা ঐচ্ছিক। সেইসব দিক থেকে "রহমান" ও "রাহমান" উভয়ই শুদ্ধ, তবে প্রচলনের দিক থেকে আমি "রহমান" বানানকে সমর্থন করি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
✪ আমি সমর্থন করছি। Anaf Ibn Shahibul (আলাপ) ১০:৪০, ১৮ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্রে ইংরেজির তুলনায় কড়াকড়ি

[সম্পাদনা]

আমি প্রায়ই হাতে করে ইংরেজি নিবন্ধের বাংলা অনুবাদ করি। তখন আমি প্রায়ই লক্ষ করি যে ইংরেজি নিবন্ধে ব্যবহৃত "wordpress.com", "blogpost.com" বা অনুরূপ তথ্যসূত্র বাংলায় ব্যবহার করলে ছাঁকনি সক্রিয় হয়ে যাচ্ছে। আমি এটা বুঝি যে এরকম তথ্যসূত্র নির্ভরযোগ্য নয়, তবে বাংলা উইকিপিডিয়ায় এগুলোকে নিষিদ্ধ করা হলেও ইংরেজি উইকিপিডিয়ায় এদের "ক্লিন চিট" দেওয়া হচ্ছে। এখানে হয় তথ্যসূত্রে বাংলা উইকিপিডিয়া ইংরেজির তুলনায় কড়াকড়ি করছে, নাহয় অনির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যবহার করে ইংরেজি উইকিপিডিয়া নিজেই নিজের কুড়ুল মারছে, অর্থাৎ ইংরেজি উইকিপিডিয়ার গুণগত মান খারাপ হয়ে যাচ্ছে। তাহলে সম্পূর্ণভাবে নিষিদ্ধ না করে ওয়ার্ডপ্রেস ও ব্লগপোস্টের কী করা উচিত? এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৬:০২, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

en:WP:RSP-তে ওয়ার্ডপ্রেস সম্পর্কে এটা লেখা আছে:

WordPress.com is a blog hosting service that runs on the WordPress software. As a self-published source, it is considered generally unreliable and should be avoided unless the author is a subject-matter expert or the blog is used for uncontroversial self-descriptions. WordPress.com should never be used for claims related to living persons; this includes interviews, as even those cannot be authenticated.

তার মানে ওয়ার্ডপ্রেসে বিশেষজ্ঞদের লেখা থাকতে পারে এবং অবিবাদিত স্ব-বিবরণের জন্য এটা ব্যবহার করা যেতে পারে। তার মানে বাংলা উইকিপিডিয়ায় এর সম্পূর্ণ নিষেধ অযৌক্তিক। --এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৬:০৬, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
en:WP:RSP-তে অ্যাবাউট.কম (বাংলা উইকিতে নিষিদ্ধ) সম্পর্কে এটা লেখা আছে:

Dotdash Meredith (formerly known as About.com) operates a network of websites. Editors find the quality of articles published by About.com to be inconsistent. Some editors recommend treating About.com articles as self-published sources, and only using articles published by established experts. About.com also previously served as a Wikipedia mirror; using republished Wikipedia content is considered circular sourcing. In 2017, the About.com website became defunct and some of its content was moved to Dotdash Meredith's current website brands.

তার মানে অ্যাবাউট.কমেও প্রতিষ্ঠিত বিশেষজ্ঞদের লেখা থাকতে পারে। তার মানে বাংলা উইকিপিডিয়ায় এর সম্পূর্ণ নিষেধ কিছুটা হলেও অযৌক্তিক। --এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৬:১১, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন   কাপুদান পাশা () ০৮:১০, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 আপনি কি চাচ্ছেন অথবা প্রস্তাবটা কি? ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৮:৩৯, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram স্পষ্ট, এগুলি গণহারে অবরুদ্ধ/ব্লকলিস্টেডডোমেইনে না রেখে, টহলের মাধ্যমে স্প্যাম/ভুলগুলিকে সরানো। ―    কাপুদান পাশা () ১০:৩৭, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান, উনি প্রস্তাবনায় এটা স্পষ্ট করেননি! আর আংশিক ব্লকলিস্টে কিভাবে রাখা যায়? আমি ব্লক খুলে দেওয়ার পক্ষে নই।
বাংলা ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১১:৪৪, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram: খাত্তাব আমার কথার সঠিক বিশ্লেষণ করেছেন। আমি মনে করি না ওয়ার্ডপ্রেস ও অ্যাবাউট.কমের মতো ওয়েবসাইটদের বিনা বিচারে নিষিদ্ধ করা উচিত, কারণ সেখানে বিশেষজ্ঞদের লেখা থাকতে পারে, যা যেকোনো ভাষার উইকিপিডিয়ার পক্ষে হিতকর। আমাদের কাজ ঐ ওয়েবসাইটগুলি থেকে বেছে বেছে বিশেষজ্ঞদের পাতা গ্রহণ করা, "অনির্ভরযোগ্য" তকমা দিয়ে তাদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা নয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:৫৮, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 দুইটা ব্যপার ক্লিয়ার করি। প্রথমত বাংলা ভাষায় এমন বিশেষজ্ঞ খুজে পাওয়া কঠিন ব্যপার। আমার ধারণা ব্লগের উপর থেকে অবরুদ্ধকরণ তুলে নিলে স্প্যামিং বাড়বে। আমি অবশ্য সাম্প্রতিক ফিল্টারের ইতিহাস দেখে বলছিনা, বিগত ৩০ ব্লগের ফিল্টারের ইতিহাস দেখলেই বোঝা যাবে, বাংলায় ব্লগ থেকে আশা রেফারেন্সগুলো কতটুকু গ্রহণযোগ্য। @Yahya ভাই, ভালো বলতে পারবে বাংলা ভাষার ব্লগে কেমন বিশেষজ্ঞ লেখালিখি হচ্ছে? দ্বিতীয়ত ব্লগের লেখার প্রতি আমার আগ্রহ কম, কেননা এখানে স্বাধীন উৎস পাওয়া কঠিন হবে, যা WP:RS হবার সম্ভাবনা কমিয়ে দেয়। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:৪৮, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram আপনি কেনো এটা ধরে নিচ্ছেন যে, বাংলা উইকিপিডিয়ায় তথ্যসূত্র কেবলই বাংলা হতে আহরিত হবে? আমি তো বলি, বাংলা উইকিপিডিয়ায় খুব কমই বাংলা তথ্যসূত্র থাকে। ঐ হিসেব করে আপনার কথাটা রিভাইস করেন। ―    কাপুদান পাশা () ১৫:০১, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram: আমি তো কোনো বিশেষ ভাষার কথার উল্লেখ করিনি। আমি শুধু বলেছি যে উল্লেখিত দুটি ওয়েবসাইটে বিশেষজ্ঞরা লেখালেখি করে, যা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায়। এছাড়া সেখান থেকে প্রাপ্ত অবিবাদিত স্ব-বিবরণও উইকিপিডিয়ায় যোগ করা যেতে পারে। এর জন্য বাংলা ভাষা আবশ্যক নয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৫:১২, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413, @খাত্তাব হাসান হ্যা, ইংরেজি ভাষায় ভালো লেখা পাওয়া যায়, আমি এই পর্যন্ত মানতে রাজি আছি, আমি অনুবাদের সময় মাত্রই দুইটা সাইটের দুইটা লিংক সরিয়ে দিলাম। যাইহোক, ব্লকলিস্ট থেকে খোলার বিষয় বাংলা উইকিতে ঐ দুই সাইটের অপব্যবহারের হারের উপর নির্ভর করছে। অপব্যবহারের মাত্রা দেখে সিদ্ধান্ত নিতে হবে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৫:৪৫, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram অপব্যবহার কীভাবে নির্ণয় করবেন? ছাঁকনি তো আমাদের ভ্যালিড বিষয়গুলিও ছেঁকেছে। আর স্প্যামিং তো উইকিপিডিয়ায় প্রায় নিত্যই হয়। পাশাপাশি, ওয়ার্ডপ্রেস-ব্লগার ব্লগিং ২০১৫-২০২০ এর দিক পর্যন্ত খুব ফেমাস ছিল; সেজন্য যেকেউ এটা নিয়ে বাড়াবাড়ি করতো; এছাড়া এখনও নিজ নিজ ওয়েবসাইট অনেকেই উইকিপিডিয়ায় ধারাবাহিক পোস্ট করে। আমরা মূল ডোমেইনের বদলে প্রয়োজনের প্রেক্ষিতে সাবডোমেইন ব্লক করতে পারি। কিন্তু বর্তমানে যেই অবস্থায় আছে, সেটা যৌক্তিক নয়। ―    কাপুদান পাশা () ১৭:৫৫, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
অ্যাবাউট.কম বাংলা উইকিপিডিয়ায় কেউ কালোতালিকাভুক্ত করেননি। এটি ২০২৩ সাল থেকে বৈশ্বিকভাবে কালোতালিকাভুক্ত। খুঁজে দেখতে হবে, ইংরেজী উইকিপিডিয়া আলাদাভাবে সাদাতালিকা করেছে, নাকি বৈশ্বিকভাবে কালোতালিকাভুক্ত হবার আগে থেকেই লিংকগুলো আছে। AKanik 💬 ০৮:২৫, ২৪ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমিও ব্লক খুলে দেওয়ার পক্ষে নেই। তবে এই বিষয়ে আমার একটু সমস্যা রয়েছে। বিস্তারিত - সম্পাদনা ফিল্টার বা স্প্যাম ব্ল্যাকলিস্টের অতি-সক্রিয়তা সংশোধন প্রসঙ্গে Anaf Ibn Shahibul (আলাপ) ১০:৩৫, ১৮ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমি এটা মানতে শতভাগ রাজি যে বাংলা ভাষায় ব্লগার.com বা ওয়ার্ডপ্রেস.com এ লিখে এমন বিশেষজ্ঞ নেই বললেই চলে। তবে অনেক ইংরেজি ও আরবি লেখক ওয়ার্ডপ্রেস ও ব্লগারে নিজের লিখা লিখে, নিবন্ধ লিখে। আমি চাই সেগুলোও সূত্র হিসেবে বাংলা উইকিপিডিয়ায় থাকুক। তবে, about.com নিয়ে আমার কোন মন্তব্য নাই। মোবাশশির' (আলাপ) ০৩:৫১, ২৫ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমি মনে করি, ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট এবং অনুরূপ ওয়েবসাইটের সম্পূর্ণ নিষেধাজ্ঞা বজায় রাখা উচিত নয়। এর পরিবর্তে, নিয়ন্ত্রিত ব্যবহারের নীতি অনুসরণ করা উচিত, যেখানে: কেউ যদি এ ধরনের কোনো লিংক ব্যবহার করেন, তাহলে তাকে একটি সতর্কবার্তা দেখানো যেতে পারে, যাতে তিনি যাচাই করে নিশ্চিত হন যে তথ্যটি নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে কিনা। যদি প্রমাণিত হয় যে নির্দিষ্ট কিছু সাবডোমেইন বা নির্দিষ্ট কিছু লেখক বিশেষজ্ঞ নন এবং তাদের লেখা অনির্ভরযোগ্য, তাহলে সেগুলো ব্লকলিস্টে রাখা যেতে পারে, কিন্তু পুরো ডোমেইন ব্লক না করাই ভালো। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০৩:৩৪, ২৫ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
 বিরোধিতা। বিশেষজ্ঞ কারো ব্লগ হলেও সেটা তার personal space. এখানে সে যা খুশি লিখলেও রিভিউ করার কেউ নেই। একটা specific বিষয়ে তার বিশেষ জ্ঞান আছে। কিন্তু কোনো লেখায় সেই বিষয় এবং সম্পর্কিত কিছু বিষয়ের আলোচনা থাকতে পারে। সেই সম্পর্কিত কিছু বিষয়ে তার বিশেষ জ্ঞান থাকার নিশ্চয়তা নাই। তাই এধরণের লেখাকে তথ্যসূত্র হিসেবে ব্যবহারের পক্ষপাতী নই। আমি মনে করি প্রতিষ্ঠিত কলামের মন্তব্য প্রতিবেদন বা কলামও তথ্যসূত্র করা উচিত না। সেসবের তবুও সম্পাদক প্যানেল থাকে। কিন্তু ব্লগের সেটাও নাই। * NusJaS - আলাপ ১৬:০৬, ২৯ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
বইও তো ব্যক্তিগত সূত্র তাহলে ব্লগ দিতে কি সমস্যা? মোবাশশির' (আলাপ) ১০:০৬, ৩০ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@NusJaS: প্রসঙ্গ এটা নয় যে, ব্লগকে নির্ভরযোগ্য অপ্রাথমিক উৎস হিসেবে গ্রহণ করা যাবে কিনা; বরং, ওয়ার্ডপ্রেসকে সাধারণভাবে উৎস হিসেবে ব্যবহার করা যাবে কিনা। উইকিপিডিয়া:Primary অনুসারে, উইকিপিডিয়ায় প্রাথমিক উৎসও গ্রহণ করা হয়। তবে সেখানে কিছু বিবেচনা থাকে। সাধারণভাবে বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় ওয়ার্ডপ্রেস ছাড়া অন্যান্য ব্লগের উৎসকে গ্রহণ করা হয়। আর ব্লগকে সেকেন্ডারি/উল্লেখযোগ্য উৎস হিসেবে ব্যবহার তো করাই যাবেনা; এই ব্যাপারে এখানে আলোচনা হচ্ছেনা। ―    কাপুদান পাশা () ০৩:৫৬, ৩১ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

 মন্তব্য এইখানে আলোচনা অনেকদিন যাবৎ ঝুলে রয়েছে। আমার মতে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসা প্রয়োজন। আমার বর্তমানে এই ব্লগস্পট সাইট থেকে তথ্যসূত্র দেওয়া প্রয়োজন হচ্ছে। এই ধরনের ব্লগপোস্ট, যেখানে স্বাধীন গবেষকগণ তাদের গবেষণার তথ্য তুলে ধরেন, সেইটাও একরকম প্রমাণ করে, ব্লগস্পট বা অন্যান্য ব্লগসাইটকে বাংলা উইকিপিডিয়ায় সম্পূর্ণ ব্লক না করে, কেবল স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসা মঙ্গলজনক। সকলকে এই আলোচনায় পুনরায় আমন্ত্রণ জানাচ্ছি। — আদিভাইআলাপ১৩:২৫, ২৪ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান, DeloarAkram, Yahya, Ahmad Kanik, Md Mobashir Hossain, ARI, এবং NusJaS: এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৩:৩১, ২৪ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমি বিষয়টিতে আগেও সমর্থন দিয়ৈছি। আদিভাই যৌক্তিক পরামর্শ দিয়েছেন। ―    কাপুদান পাশা () ১৩:৪৭, ২৪ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
এই ব্যাপারে একমত। মেহেদী আবেদীন ১৯:৩১, ২৪ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
পূর্বে বিরোধিতা করলেও এখন ব্যবহারকারী:Meghmollar2017 ভাইয়ের সঙ্গে  একমত* NusJaS - আলাপ ১৬:২০, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ব্লগ ওয়েবসইটসমূহ ছাকুঁনিতে রাখার ব্যাপারে এর পূর্বে এখানে আলোচনা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছিলো। সাধারণভাবে যেহেতু কোন ব্লগ সাইট সূত্র হিসেবে গ্রহণযোগ্য নয় কিছু ব্যতিক্রম বাদে সেহেতু এ ধরণের ব্লগ সাইটগুলো শুধুমাত্র প্রধান নামস্থানে ব্যবহারে বাধা দেওয়া হয়েছে। বাংলা উইকিপিডিয়াতে যদি এ ধরণের ব্লগ সাইটগুলো সূত্র হিসেবে ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ব্যতিক্রমের কথা চিন্তা করে তাহলে শতশত যে ব্লগ সাইট নিবন্ধে যুক্ত হবে সেগুলো টহল দেওয়ার সক্ষমতা আসলে আমাদের নেই যা ইংরেজিতে আছে। এছাড়া, অধিকাংশ ক্ষেত্রে কোন সাইট যুক্ত হচ্ছে কোথায় তা সূত্র হিসেবে গ্রহণযোগ্য কিনা তা নির্ধারণ করার মত যথেষ্ট প্রক্রিয়া বা অবদানকারী এখানে নেই। এই বিবেচনায় এরকম ব্লগ সাইট সরাসরি কালোতালিকায় না রেখে ছাঁকুনিতে রাখা হয়েছে যাতে এটা শুধুমাত্র প্রধান নামস্থানে সীমাবদ্ধ থাকে এবং যেসব নিবন্ধে কোন ব্লগ ওয়েবসাইট ব্যবহার করতে হয় শুধুমাত্র যাতে সে সব নিবন্ধ প্রয়োজন অনুসারে এই ছাঁকুনির আওতামুক্ত রাখা যায় এই ব্যবস্থাও রাখা হয়েছে। বর্তমানে কোন ব্লগ ওয়েবসাইট তথ্যসূত্র হিসেবে নিতান্তই ব্যবহার বা বিকল্প উৎস না থাকলে সেই নিবন্ধটি সহজেই এর আওতামুক্ত রাখা যাবে। কোন ধরণের বিকল্প বাদে বা প্রক্রিয়া ছাড়া গণহারে ব্লগ সাইট প্রধান নামস্থানের জন্য উন্মুক্ত করে দেওয়ার তাই বিপক্ষে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৪৩, ২৩ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan আমি এই বিষয়ে একমত। কেননা, সত্যিই যদি এসব ব্লগ সাইট উন্মুক্ত করা হয় তবে, মানুষ এর অপব্যবহার করবে। Anaf Ibn Shahibul (আলাপ) ২৩:৫৭, ২৩ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৮ এপ্রিল ২০২৬-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৫, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

প্রস্তাবনা:এআই বিষয়ক নীতিমালা

[সম্পাদনা]

সুধী, নীতিমালা প্রণয়ন ও সংশোধনের ধারাবাহিকতায় আমি একটি গুরুত্বপূর্ণ নীতিমালা প্রস্তাব করছি: এআই বিষয়ক নীতিমালা। এই নীতিমালার মূল উদ্দেশ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা মেশিন লার্নিংভিত্তিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট দিকনির্দেশনা ও সীমারেখা নির্ধারণ করা। বর্তমানে অনেকেই এআই টুল ব্যবহার করে গণহারে বিষয়বস্তু তৈরি করছেন বা অনুবাদ করছেন, যা যাচাইহীন, ভুল বা পক্ষপাতদুষ্ট তথ্য সৃষ্টি করছে। এই নীতিমালা এই ধরনের অনির্ভরযোগ্য ব্যবহারের বিরুদ্ধে ভূমিকা রাখতে সহায়ক হবে। বিষয়টিতে সম্প্রদায়ের মন্তব্য কামনা করছি। ―    কাপুদান পাশা () ১১:০০, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সমর্থন

[সম্পাদনা]

বিরোধিতা

[সম্পাদনা]

মন্তব্য

[সম্পাদনা]
@Saadi095 ইংরেজিতে এআই সংক্রান্ত নীতিমালা পাতা নেই। কারণ, সেখানকার টহলদার অনেক বেশি। খুব একটা সমস্যা সৃষ্টি হয়না। এগুলো ইনফরমেশনাল/রচনা পাতা। আমরা আমাদের অবস্থা বুঝেই নীতি তৈরি করতে হবে। ―    কাপুদান পাশা () ১১:১৬, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • আমি উইকিপিডিয়ায় কোনো এআই সরঞ্জাম ব্যবহার করি না, তবে প্রয়োজনে এআই সরঞ্জাম ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। যাইহোক, কোনো লেখা "নিশ্চয়ই" বা অনুরূপ শব্দ দিয়ে শুরু হলে কিংবা জিজ্ঞাসা চিহ্ন (?) দিয়ে শেষ হলে সহজেই বোঝা যায় যে এটা চ্যাটবটের লেখা, ব্যবহারকারীর নিজস্ব লেখা নয়। তবে ব্যবহারকারীর কপি-পেস্টের দক্ষতা ভালো থাকলে "নিশ্চয়ই" দিয়ে লেখা শুরু হওয়ার বা জিজ্ঞাসা চিহ্ন (?) দিয়ে শেষ হওয়ার সম্ভাবনা থাকে না। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:২৭, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 অনেকেই আছে ইংরেজি লেখা Ai কে দিয়ে বাংলা করে কোনো পরিবর্তন না করেই প্রকাশ করে। যেটা হওয়া উচিত না! পরীক্ষা করে তো দেখা উচিত কিন্তু অনেকেই তা করে না R1F4T আলাপ ১৮:১৫, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, এআই দিয়ে ভাষান্তর করা যায়, তবে সেটা যান্ত্রিক অনুবাদেরই নামান্তর। অবশ্য এআই-এর অনুবাদ গুগল বা মাইক্রোসফট অনুবাদের চেয়ে ভালোমানের হয়, তবুও সেখানে আনাড়ি অনুবাদের সংশোধনের প্রয়োজন। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৮:২২, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 আরও বড় সমস্যা হলে বিষয়বস্তু পরিবর্তন করে ফেলে অনেক সময় নিজের মতো লিখে দেয় অনুবাদ করতে বললেও R1F4T আলাপ ১৮:২৩, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@R1F4T @Sbb1413 ভালো হতো যদি উইকিপিডিয়ার ফিল্টার এআই যুক্ত লেখা বুঝে সেটাকে প্রতিরোধ করতে পারতো। কিন্তু হয়তো আগামী দশ বছরেও এমন কোন প্রযুক্তি উইকিপিডিয়ায় আসবেনা। মেহেদী আবেদীন ১৯:৩৩, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মেয়াদ অনুযায়ী লোকসভার সদস্য

[সম্পাদনা]

বিষয়শ্রেণী:মেয়াদ অনুযায়ী লোকসভার সদস্য-এ অন্তর্ভুক্ত বিষয়শ্রেণীসমূহকে মেয়াদের ক্রমিক নং থেকে সাল অনুযায়ী স্থানান্তরের প্রস্তাব করছি।

উদাহরণস্বরূপ,

বিষয়শ্রেণী:প্রথম লোকসভার সদস্য কে

অথবা,

এ স্থানান্তর করার প্রস্তাব করছি। এর ফলে নিবন্ধে বিষয়শ্রেণী যোগ করা এবং শতাব্দী অনুযায়ী বিষয়শ্রেণী নির্ধারণ সহজ হবে। – তুহিন (বার্তাঅবদান) ১৭:৩০, ১৯ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন, প্রথম দ্বিতীয় এভাবে লিখলে বুঝতে অসুবিধা হয়। সাল উল্লেখ করা থাকলে সুবিধাজনক হবে। মেহেদী আবেদীন ১৮:০৬, ১৯ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমার প্রস্তাব হচ্ছে সাল আগে দেওয়া। বিষয়শ্রেণী:১৯৫২–১৯৫৭ লোকসভার সদস্য এভাবে লিখলে প্রথম লোকসভার সদস্য নামের সঙ্গে সামাঞ্জ্যস্যপূর্ণ হয়। "কোন লোকসভার সদস্য?" = "১৯৫২-১৯৫৭ লোকসভার সদস্য"।
উল্লেখ্য, দুটো সালের মাঝে হাইফেনের (-) বদলে en dash (–) ব্যবহার করতে হবে। ≈  MS Sakib  📩 ·📝 ০৭:১৭, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib সাল শেষে থাকলে আর্টিকেলে বিষয়শ্রেণী যোগ করা সহজ হবে। আর আমরা সাল শেষে ব্যবহার করতেই অভ্যস্ত। – তুহিন (বার্তাঅবদান) ০৮:০৭, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib en dash সাধারণত কীবোর্ডগুলিতে (বিশেষত কম্পিউটারে) প্রচলিত নয়। হাইফেন থাকাই যুক্তিসঙ্গত বলে মনে করি। ―    কাপুদান পাশা () ০৮:০৮, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান, বাংলা ভাষায় হাইফেনের মতো এন ও এম ড্যাশের ব্যবহার সুনির্দিষ্ট নয়। যতটুকু সুনির্দিষ্ট, তা ধরে বলা যায়, হাইফেন দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে শব্দযোজক হিসেবে ব্যবহৃত হয়। দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ “১৯৯৪-১৯৯৯” লেখা হলে “১৯৯৪ ও ১৯৯৯” বোঝাবে, “১৯৯৪ থেকে ১৯৯৯” বোঝাবে না। মোবাইলে অভ্র কীবোর্ডে এন ও এম ড্যাশ লেখার সুবিধা আছে। ডেস্কটপ থেকে উইকিপিডিয়ার সম্পাদনা উইন্ডোতেও এই দুইটি লেখার ব্যবস্থা আছে। এছাড়া কম্পিউটারের ক্যারেক্টার ম্যাপ থেকেও আপনি কপি করে ব্যবহার করতে পারেন। — আদিভাইআলাপ০৯:৫৯, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 আমি আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি যে, ১-৫; এটাকে ১ ও ৫ বুঝায়। আবার, ইংরেজিতেও হাইফেন দিয়ে সমাসবদ্ধ হয়; কিন্তু কখনো শুনিনি তারা 1-5 কে ১ ও ৫ বুঝেছে; এটা কোথায় থেকে আনলেন; একটু স্পষ্ট করবেন। ―    কাপুদান পাশা () ১০:৫০, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান, বাংলা ব্যাকরণে সমাসবদ্ধ পদের ক্ষেত্রে হাইফেন ব্যবহার ব্যাকরণসিদ্ধ। ক্রমবাচক সংখ্যার ক্ষেত্রে এন ড্যাশ ব্যবহার করা হয়। যদিও বাংলায় এন ড্যাশ বলতে আলাদা কিছু এখনও স্বীকৃত নয়, সকল ক্ষেত্রে মাত্র একটি ড্যাশ ব্যবহার করা হয়, তবুও বলতে হয়, সমাসবদ্ধ পদ ছাড়া হাইফেনেশনের ব্যবহারও বাংলা ভাষায় স্বীকৃত নয়। আশা করছি, কোথায় থেকে আনলাম, বিষয়টি পরিষ্কার করতে পেরেছি। — আদিভাইআলাপ১১:০৭, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান: ফেসবুকে শুবাচ গ্রুপের পোস্ট দেখুন। রেফারেন্স হিসেবে ড. মোহাম্মদ আমীনের ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে (যদিও এখন ডেড)। ড. আমীন কিন্তু হায়াৎ মামুদের সঙ্গে যৌথভাবে একটা ব্যাকরণ বইয়ের লেখক।
ফেসবুক আদর্শ রেফারেন্স না হলেও বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য পড়ে দেখুন। ≈  MS Sakib  📩 ·📝 ১৬:২০, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib ও @Meghmollar2017 ধন্যবাদ। বুঝতে পেরেছি। ―    কাপুদান পাশা () ১৬:২৪, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

লোগো পরিবর্তনের প্রস্তাব

[সম্পাদনা]

হ্যালো, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার কারণে গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিরা যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এবং গাজায় চলমান বোমাবর্ষণ চলছে, তার আলোকে, তাদের সাথে সংহতি প্রকাশ করে আমি বাংলা উইকিপিডিয়ার লোগো (File:Arabic Wikipedia Logo Gaza (3).svg) পরিবর্তন করার প্রস্তাব করছি। এটা কোন পক্ষপাত নয়, বরং তাদের কষ্ট তুলে ধরার একটি উপায়। جودت (আলাপ) ১৮:০৬, ২৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Nil Nandy রাজনীতিটা কী এখানে? ―    কাপুদান পাশা () ০৯:০৬, ২৭ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান: বোধহয় এখানে "রাজনীতি" বলতে তিনি ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বকে বোঝাতে চান। যদিও বাংলাদেশে বোধহয় বেশিরভাগই ফিলিস্তিনের পক্ষে, তবে ভারতে কেউ ফিলিস্তিন আবার কেউ ইসরায়েরলের পক্ষে আর সেখানে ফিলিস্তিনের সমর্থকদের কখনো কখনো গ্রেফতার করা হয় বলে শুনেছি (গুজবও হতে পারে)। সেইজন্য বিষয়টা অন্তত ভারতে সংবেদনশীল। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৯:১৫, ২৭ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 আরব ভূখণ্ডে হলে মেনে নিতাম। সমর্থনের বিষয়টাও এখানে আপেক্ষিক। আমরা শুধু গণহত্যার বিরোধিতা করছি; এখানে তো রাজনীতির কিছু না। বাংলাদেশ ও ভারত উভয়েই সরকারিভাবে দ্বি-রাষ্ট্র সমাধানকেই সমাধান মনে করে। হামাস বা অন্যান্য আরববাদ দল যেখানে ইসরায়েল বিলুপ্ত করে ফিলিস্তিন প্রতিষ্ঠাকে সমর্থন করে। বর্তমান ফিলিস্তিনের পতাকা (যেটার প্রস্তাবনা দেয়া হয়েছে) দ্বি-রাষ্ট্র নীতিকে সমর্থন করে। এখানে পতাকার উদ্দেশ্য গণহত্যার বিরোধিতা করা, ইসরায়েলকে বাস্তুচ্যুত করা নয়। ব্যক্তিগত পর্যায়ে যা হয়; সেগুলিকে রাজনৈতিক বলার তো যৌক্তিকতা দেখছিনা। ―    কাপুদান পাশা () ০৯:২৪, ২৭ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমার মন্তব্যটা বিস্তারিত লেখা উচিত ছিল। প্রস্তাবটা কার্যকর হলে তার রাজনৈতিক প্রভাব পড়বে এইটাই আমার বক্তব্য।
ভারত সরকারের সঙ্গে উইকিপিডিয়ার সম্পর্ক কিরকম জানেন নিশ্চয়ই। এএনআই আর সম্ভাজি সংক্রান্ত ঘটনায় ইংরেজি উইকিপিডিয়া ব্যান করার সম্ভবনা দেখা গেছিল। এক্ষেত্রে ব্যাপারটা নিবন্ধ নিয়ে নয় কিন্তু সরকারের বিরাগভাজন হওয়ার সম্ভাবনা পুরোপুরিই আছে। এই লোগো পরিবর্তন ভারতে উইকিপিডিয়া ব্যান হওয়ার অনুঘটক হতে পারে বলে আমার আশঙ্কা আছে। ~~ নীল নন্দী ১৪:৩৯, ২৭ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Nil Nandy এবং খাত্তাব হাসান: বাংলাদেশে ছাত্র-জনতা অভ্যুত্থানের সময় প্রধান পাতা ফাঁকা করার প্রস্তাবে আমি বিপক্ষে ছিলাম, কারণ সেখানে বাংলাদেশ সরকারের বিরাগভাজন হওয়ার সম্ভাবনা ছিল। এক্ষেত্রে ভারত সরকার ও ডানপন্থী ভারতীয়দের বিরাগভাজন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগেও বলেছিলাম আজও বলছি, আমাদের পাঠকবর্গ এমন অঞ্চলে বসবাস করছে যেখানে মত প্রকাশের স্বাধীনতা নামমাত্র কিংবা সীমিত। ইংরেজি উইকিপিডিয়ার পাঠকবর্গ তো বিভিন্নরকম দেশে বিস্তৃত; কোথাও মত প্রকাশের স্বাধীনতা যথেষ্ট রয়েছে, আবার কোথাও মত প্রকাশের স্বাধীনতা নামমাত্র। আমার মনে হচ্ছে আজ সমগ্র উইকিপিডিয়া খুব খারাপ সময় দিয়ে যাচ্ছে, আর আমি জানি না কখন এটা তার স্বর্ণযুগে ফিরতে পারবে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৫:৫৪, ২৭ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
১০০% সঠিক কথা। প্রস্তাবটি মানবিক হলেও এটি রাজনৈতিকAnaf Ibn Shahibul (আলাপ) ১০:৪২, ১৮ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
দৃঢ় সমর্থন R1F4T আলাপ ১৭:৫৩, ২৭ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • হয়তবা অনেকেই আবেগে সমর্থন জানাবে কিন্তু তবুও আমি এই প্রস্তাবের  বিরোধিতা করছি এবং মনে করি বাংলা উইকিপিডিয়ার লোগোতে কোনো রাষ্ট্রের পতাকা সংযুক্ত করা - সাময়িকভাবেও হোক না কেন - উপযুক্ত নয়।
প্রথমত, উইকিপিডিয়া একটি নিরপেক্ষ, অরাজনৈতিক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম। এর মূল নীতিগুলোর মধ্যে অন্যতম হলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি (Neutral Point of View - NPOV) বজায় রাখা। কোনো একটি রাষ্ট্রের পতাকা, বিশেষত যার সঙ্গে চলমান রাজনৈতিক ও সামরিক বিরোধ জড়িত, সেটিকে উইকিপিডিয়ার লোগোতে যুক্ত করা এই নিরপেক্ষতার নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
দ্বিতীয়ত, লোগো হলো একটি প্ল্যাটফর্মের পরিচয় ও বিশ্বাসযোগ্যতার প্রতীক। সেখানে কোনো রাজনৈতিক প্রতীক সংযুক্ত করা মানেই ব্যবহারকারীদের একটি বার্তা দেওয়া—যা উইকিপিডিয়ার মতো একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য নয়। এটি একদিকে একপক্ষের প্রতি সহানুভূতি দেখানোর মতো মনে হতে পারে, আবার অন্যদিকে অন্য পক্ষের কাছে পক্ষপাতমূলক বা প্ররোচনামূলক বলে প্রতিভাত হতে পারে, যা উইকিপিডিয়ার নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তৃতীয়ত, উইকিপিডিয়া যদি একবার এ ধরণের ব্যতিক্রমী অনুমোদন দেয়, তাহলে ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক বা সামাজিক ঘটনার প্রতিক্রিয়াতেও একই ধরনের দাবি উঠবে। এটি একটি নীতিগত দৃষ্টান্ত তৈরি করবে, যা সামগ্রিকভাবে উইকিমিডিয়া প্রকল্পগুলোর নীতিগত ভারসাম্যকে বিঘ্নিত করতে পারে।
আমি অবশ্যই মানবিক সহানুভূতি ও সহমর্মিতার মূল্য দেই, কিন্তু উইকিপিডিয়ার মতো নিরপেক্ষ প্ল্যাটফর্মে সেই সহানুভূতি প্রকাশের উপায় হওয়া উচিত তথ্যভিত্তিক, নীতিসম্মত ও পক্ষপাতহীন। এজন্য আমি প্রস্তাবিত লোগো পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিচ্ছি। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২১:৩৯, ২৭ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@BadhonCR আপনি এআই দিয়ে কয়েকটা যুক্তি উত্থাপন করেছেন; আমি যেটা আগে নিজেই ট্রাই করেছিলাম, দুয়েকটা বাক্য ছাড়া বাকি সব এখানেও দিয়েছে দেখতে পাচ্ছি; সে যাই হোক- আমি আপনার প্রশ্নের বিপরীতে কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছি:
  1. পতাকা যুক্ত করাই উইকিপিডিয়ার নিরপেক্ষতার লঙ্ঘন? তাহলে বাংলায় লিখলে ইংরেজির বিরোধিতা হচ্ছে না কেনো? বিশ্বের অধিকাংশ দেশের অফিশিয়াল ভাষা ইংরেজি হলে বাংলা উইকিপিডিয়া তো আজন্ম পক্ষপাতযুক্ত বিশ্বকোষ হয়ে যাচ্ছে। এরপর আমরা বিভিন্ন সমস্যায় বিভিন্নজনকে বাধাদান করি; এটা কি তাদের বিরোধিতার মাধ্যমে পক্ষপাত হয়ে যাচ্ছেনা? মূলত উইকিপিডিয়ার নিরপেক্ষতা তথ্যের ভিত্তিতে। উইকিপিডিয়ার যেই ফাউন্ডেশনের দলিল টানলেন, তারা পক্ষে গিয়ে এলজিবিটি ইত্যাদির দাবিকে প্রচার করে মানবিকতার দাবি করে। সুতরাং আপনার এই পক্ষপাতের দাবি ভিত্তিহীন।
  2. রাজনৈতিক লোগো আমরা কই প্রস্তাব দিলাম। রাজনৈতিক লোগো হচ্ছে হামাসেরটা, কালেমাসহ। ওগুলো প্রস্তাব দিলে আমিও বিরোধিতা করতাম। ইভেন ফাতাহের লোগোতেও অস্ত্র আছে, যেটা আমরা সমর্থন করছিনা। আমরা চাচ্ছি, গণহত্যাটা বন্ধ হোক। চাই, ইসরায়েল জিতে যাক; কিন্তু গণহত্যা না চালাক। রাজনৈতিক ব্যাখ্যা এর বিপরীতই হয়ে থাকে।
  3. মানবিক দাবি উঠলে ও প্রযোজ্য ক্ষেত্রে উইকিপিডিয়া সক্রিয় হবেনা কেনো? অমুকে বিরোধিতা করবে, তমুকে বিরোধিতা করবে- তাইওয়ানের বিষয়ে চীন বিরোধিতা করেনি? ইউক্রেনের বিষয়ে রাশিয়া বিরোধিতা করেনি? উইকিপিডিয়া কি এগুলি নিয়ে আদৌ মাথা ঘামিয়েছে?
  4. আমি হয়ত বিরোধিতা করতাম, যদি নিরাপত্তার বিষয়টা এক্ষেত্রে প্রযোজ্য হত। কিন্তু আমাদের ভৌগলিক দূরত্বের কারণে আমরা না ইসরায়েল-ফিলিস্তিন রাজনীতিতে সক্রিয়, না আমাদের নিরাপত্তায় এই দুই দেশের রাজনীতি ম্যাটার করে। এই কারণেই শেখ হাসিনাও ফিলিস্তিনকে সমর্থন করত, তার বিরোধী ড. ইউনূস বা বিএনপিও ফিলিস্তিনকে সমর্থন করেন; আবার ভারতও রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনকে সমর্থন করে থাকে। কারণ, এখানে এই বিষয়ে নিরাপত্তার বিষয়টা সেভাবে ম্যাটার করেনা; যেভাবে আরব ও শামের ভূমিগুলিতে করে থাকে।
   কাপুদান পাশা () ২২:৩৫, ২৭ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ আপনার প্রত্যুত্তরের জন্য। আমি মানবিক সংবেদনশীলতা সম্মান করি। কিন্তু এ প্রস্তাবনায় আমাদের কিছু বিষয় অবশ্যই বিবেচনা করা উচিত, যদিও এত সমর্থনের ভীড়ে অন্যান্য উইকিপিডিয়ান ও প্রশাসকবৃন্দ আমার মতামতকে কতটুকু গুরুত্ব দিবে জানি না-
১. উইকিপিডিয়ার নিরপেক্ষতা কেবল তথ্য উপস্থাপনেই সীমাবদ্ধ নয়, বরং প্ল্যাটফর্মের আচরণেও তা প্রতিফলিত হওয়া উচিত। উইকিপিডিয়া শুধু নিবন্ধ নয়, এর লোগো, ব্যানার, ডিজাইন, প্রচার সবই এর নিরপেক্ষ অবস্থানকে প্রকাশ করে। কোনো একটি রাষ্ট্রের পতাকা (মানবিক বার্তার উদ্দেশ্য নিয়েও) লোগোতে সংযোজন করা একটি সার্বভৌম রাজনৈতিক প্রতীক প্রদর্শন, যা ব্যবহারকারীদের কাছে একপক্ষের প্রতি অবস্থান গ্রহণ হিসেবে প্রতিভাত হতে পারে।
২. এলজিবিটি বা অন্যান্য বিষয়ে উইকিপিডিয়ার অবস্থান নিরপেক্ষ তথ্য উপস্থাপনার ভিত্তিতে—প্রতীক ব্যবহারের নয়। উইকিপিডিয়া কোন পক্ষের পক্ষে প্রচারণা চালায় না, বরং তথ্যমূলক নিবন্ধ দেয়। এলজিবিটি বিষয়ে উইকিপিডিয়ার ভূমিকা হচ্ছে তথ্য উপস্থাপন করা, কোনো রঙ বা পতাকা লোগোতে বসিয়ে বার্তা দেওয়া নয়।
৩. মানবিকতা ও নিরপেক্ষতা দুইটি পরস্পর বিরোধী নয়, তবে প্রকাশের মাধ্যম গুরুত্বপূর্ণ। মানবিক সহানুভূতি প্রকাশ করা যায় নিরপেক্ষ উপায়ে—যেমন নিরপেক্ষ ভাষায় বিষয় সম্পর্কিত উল্লেখযোগ্য নিবন্ধ তৈরি। কিন্তু মূল লোগো পরিবর্তন করে মানবিক বার্তা দেওয়ার চেষ্টা করা হলে তা নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত তৈরি হবে।
৪. “আমরা রাজনীতি করছি না” বলা গেলেও পতাকা নিজেই একটি রাজনৈতিক প্রতীক। আপনি যদি হামাস বা ফাতাহের লোগো না চান, তাহলে একইভাবে প্যালেস্টাইনের জাতীয় পতাকাও রাষ্ট্রীয় ও রাজনৈতিক আইডেন্টিটির প্রতীক। আপনি যেভাবেই দেখাতে চান না কেন, দৃষ্টিভঙ্গির ভিন্নতা অনুযায়ী এটি রাজনৈতিকভাবে দেখা হবেই।
৫. নিরাপত্তা না থাকলেও বিশ্বব্যাপী দর্শকের দৃষ্টিভঙ্গি বিবেচনায় গুরুত্বপূর্ণ। তাই মানবিক অবস্থান থাকলেও, একটি নিরপেক্ষ, মুক্ত জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মের মূল লোগোতে রাষ্ট্রীয় প্রতীক সংযোজন করা যুক্তিযুক্ত নয়। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০১:০১, ২৮ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@BadhonCR এক কথা এতো বারে বলা উচিত নয়। ঘুরিয়ে একই কথা বলছেন। আপনি কী বলতে চাচ্ছেন, উইকিপিডিয়ায় নিরপেক্ষতা অর্থ গণহত্যার পক্ষপাতিত্ব করা লোকও থাকতে হবে? এবং জনসাধারণকে হত্যার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে হবে? আগে জানলে আল-কায়েদার অনলাইন সমর্থকদেরকে উইকিপিডিয়া ব্যবহার করতে আহ্বান করতাম, কারণ তারা কীবোর্ড সংক্রান্ত কাজে খুব পটু হয়।
আর এলজিবিটি, ইউক্রেন ইত্যাদি বিষয়ে ইংরেজি না হলেও অনেক উইকিপিডিয়া ও উইকিমিডিয়া লোগো পরিবর্তন করেছে। এটাকে আজপর্যন্ত ফাউন্ডেশন বা কেউই অনিরেপক্ষতা হিসেবে দেখেনি। ―    কাপুদান পাশা () ০৭:১৪, ২৮ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
দৃঢ় সমর্থন জানাচ্ছি। Ishtiak Abdullah (আলাপ) ০৩:৩৬, ২৮ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
দৃঢ় সমর্থন বিষয়টি পুনরজ্জীবিত করা প্রয়োজন মোবাশশির' (আলাপ) ১৫:৫১, ৬ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া ও এর বাংলা সহপ্রকল্পসমূহে MW:Extension:PageAssessments ইনস্টলের প্রস্তাবনা

[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ায় উইকিপ্রকল্পসমূহ যদিও নিষ্ক্রিয়, তবে নিষ্ক্রিয়তার মূল কারণ প্রকল্পসমূহ হালনাগাদ রাখা, যেটি আসলে দুএকজন হালনাগাদ রাখতে চান, যা তাদের পক্ষে সম্ভবপর না হয়ে ওঠায় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে আছে। এই এক্সটেনশনের মাধ্যমে প্রতিটি নিবন্ধকে নির্দিষ্ট উইকিপ্রকল্পের অধীনে মান (অসম্পূর্ণ, শুরু, সি, বি, ভালো নিবন্ধ, নির্বাচিত নিবন্ধ) এবং গুরুত্ব (নিম্ন, মধ্য, উচ্চ, শীর্ষ) অনুযায়ী চিহ্নিত ও ডাটাবেজে সংরক্ষণ করা যায়। বর্তমানে ইংরেজি উইকিপিডিয়াসহ একাধিক উইকিতে (যেমন, ফরাসী উইকিপিডিয়া, ইত্যাদি) এটি ব্যবহৃত হচ্ছে। উক্ত মান নির্ধারণগুলো বাংলা উইকিপিডিয়ায় ইতোমধ্যে আমরা অনেকেই ব্যবহার করলেও এতে আসলে কোনো উপলব্ধ লাভ হয়নি, কারণ এটি শুধু এখনো শুধু আলাপ পাতাতে টেমপ্লেটেই বিদ্যমান, এর বাইরে এর কোনো জায়গায় উপলব্ধ নয়।

সম্ভাব্য কিছু সুবিধা:

  • উইকিপ্রকল্পভিত্তিক নিবন্ধের মান ও গুরুত্ব সহজে ট্র্যাক করা যাবে।
  • স্বয়ংক্রিয় রিপোর্ট, পরিসংখ্যান ও ড্যাশবোর্ড তৈরি সম্ভব হবে।
  • কোন ক্ষেত্রে বেশি কাজ দরকার, তা চিহ্নিত করা সহজ হবে।
  • নতুন সম্পাদকদের জন্য অগ্রগতি (অসম্পূর্ণ>শুরু>সি>বি>ভালো নিবন্ধ>নির্বাচিত নিবন্ধ) দেখা যাবে, যা তাদের উৎসাহিত করবে (মূলত এটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার সম্পাদনার শুরুতে একটা নিবন্ধ অনুবাদ করতে গিয়ে আমি ভুল করে নির্বাচিত ট্যাগটি লাগিয়ে ফেলেছিলাম, ফলে বিষয়টি আমাকে সাময়িক আনন্দিতও করেছিল)।
  • কিছু বৈশ্বিক টুলস/সরঞ্জাম (যেমন উইকিপ্রকল্প ড্যাশবোর্ড, বট, গ্রাফ ইত্যাদি) বাংলা উইকিপিডিয়াতেও ব্যবহারযোগ্য হবে।
  • অন্যান্য সহপ্রকল্প, যেমন উইকিভ্রমণে কিছু টেমপ্লেট (যেমন: টেমপ্লেট:রূপরেখা ভ্রমণপথ) সঠিকভাবে কাজ করছেনা, বিশেষভাবে উইকিভ্রমণের জন্য গাইডের মান ট্র্যাকিং, গুরুত্ব নির্ধারণ (কোন শহর/গন্তব্য কতটা গুরুত্বপূর্ণ), অগ্রগতি দেখা (সম্পাদকগণ দেখতে পাবে তাদের কাজের ফলে নিবন্ধের মান বেড়েছে), বৈশ্বিক টুলস সাপোর্ট (ইংরেজি উইকিভ্রমণের মতো ড্যাশবোর্ড বাংলা উইকিভ্রমণেও ব্যবহারযোগ্য হবে)।

তবে: এক্সটেনশন চালু হলে বিদ্যমান উইকিপ্রকল্প টেমপ্লেটগুলো হালনাগাদ করতে হবে। শুরুতে কিছুটা মেইন্টেন্যান্স ও পরীক্ষণ লাগবে। ব্যবহারকারীদের (বিশেষত তুলনামূলক নতুনদের) জন্য একটি নির্দেশিকা তৈরি করতে হবে, যেন তারা সঠিকভাবে মান/গুরুত্ব নির্ধারণ করতে পারেন।

তাই আমি প্রস্তাব করছি বাংলা উইকিপিডিয়ায় PageAssessments এক্সটেনশনটি সক্রিয় করা হোক। এজন্য সকলের গুরুত্বপূর্ণ মতামত কামনা করছি। তবে মতামত প্রদানের পূর্বে অবশ্যই মনে রাখবেন এর কিছু উপলব্ধ সমস্যা হলো নতুন সম্পাদকরা হয়তো বুঝতে পারবে না এই অসম্পূর্ণ/শুরু/ সি.....মান বা গুরুত্ব নির্ধারণ জিনিসগুলো কেন দরকার। ফলে কেউ কেউ এড়িয়ে যাবে, আর ভুল ব্যবহার করলে উপাত্ত এলোমেলো হবে। তবে এটি খুবই রেয়ার। এছাড়া আপনাদের জানা আরও উপলব্ধ সমস্যা থাকলেও জানাতে পারেন। 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ০৩:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

  •  সমর্থন, এটা আসলেই প্রয়োজন।
মেহেদী আবেদীন ০৪:০৪, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন ~~ নীল নন্দী ০৫:৪৯, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন তবে ইংরেজি ব্যবহার অনুযায়ী "সি" ও "বি"-এর জায়গায় "গ" ও "খ" ব্যবহার করলে আরও ভালো হবে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১০:৫৭, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
 মন্তব্য বাংলা উইকিপিডিয়ায় প্রকল্পগুলোতে ডেডিকেটেডলি কাজ করার মানুষ নেই। সবগুলো নিবন্ধকে এই কাঠামোয় আনতে কয়েক বছর সময় লেগে যাবে। বাংলা উইকিপিডিয়াতে সক্রিয় ও নিষ্ক্রিয় উইকিপ্রকল্পের পরিসংখ্যান কি আপনার কাছে রয়েছে? আমার মনে হয় হাতে গোনা এক-দুইটি উইকিপ্রকল্প বাদে বাকি টপিকগুলো কভার করার মতো যথেষ্ট সক্রিয় উইকিপ্রকল্প বাংলা উইকিপিডিয়ায় নেই। বাংলা উইকিপিডিয়ার সমস্যা হলো, কেউ একজন উদ্যমী হয়ে কাজ করার পর কোনো লিগ্যাসি থাকে না। মানে যখন ব্যবহারকারী একটি উইকিপ্রকল্পে কাজ করার উদ্যম হারিয়ে ফেলেন, তখন তার কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অন্য কোনো ব্যবহারকারী থাকেন না। আবার একজনকে একটি উইকিপ্রকল্প বানিয়ে কাজ করতে দেখলে, অপরজন তা থেকে অনুপ্রাণিত হয়ে আরেকটি উইকিপ্রকল্প বানিয়ে বসেন। ফলে কোনো উইকিপ্রকল্পের লিগ্যাসি থাকে না। ইংরেজি, ফরাসি উইকিপিডিয়ায় ডেডিকেটেডলি কাজ করার মানুষ রয়েছে অনেক। বাংলায় এই কাজ করার মানুষের অভাব। কাজেই উইকিপ্রকল্পের নিষ্ক্রিয়তা, লিগ্যাসিহীনতা, আর উইকিপিডিয়ার সমস্ত টপিক কভার করতে অক্ষমতা উইকিপ্রকল্পভিত্তিক মূল্যায়নের জন্য একটি রেড ফ্ল্যাগ বলে মনে করি। তবে উইকিপিডিয়ায় নিবন্ধ মূল্যায়নের প্রয়োজনীয়তা আছে বিধায় আমার পরামর্শ থাকবে উইকিপ্রকল্পভিত্তিক না করে সামগ্রিক একটি কাঠামো তৈরি করা। এতে উইকিপিডিয়া:আবশ্যকীয় নিবন্ধসমূহের মতো টপিক অনুযায়ী বিভক্ত রাখা যায়। এতে উইকিপ্রকল্প মেইনটেইন করার প্রয়োজনীয়তা থাকবে না। আবার সমগ্র উইকিপিডিয়ার নিবন্ধসমূহকে এই মূল্যায়ন কাঠামোর অধীনে এনে অত্যাবশ্যকীয় নিবন্ধসমূহ নিয়ে কাজ করা সহজতর হবে বলে মনে করি। আমার বার্তাটি দীর্ঘ সময় নিয়ে পড়ার জন্য আপনাদের ধন্যবাদ। — আদিভাইআলাপ১৩:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017, যেহেতু এক্সটেনশনটি কখনো ব্যবহারের করিনি, তাই উইকিপ্রকল্পভিত্তিক না করে টপিক আকারে করা যায় কিনা তার সঠিকভাবে বলতে পারছিনা, তবে আপনার মন্তব্যে আইআরসিতে উইকিমিডিয়া প্রযুক্তিগত সাহায্যের চ্যানেল জিজ্ঞেস করলাম, তাদের কথা অনুযায়ী সম্ভবত করা যাবে, একজনের পরামর্শ অনুযায়ী, প্যাব্রিকেটরে টাস্ক খোলার সময় বলতে হবে, যে আমরা সফটওয়্যারটি আচরণ নতুনভাবে কাজ করাতে চাই। 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ১৬:৩১, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •  বিরোধিতা কথাগুলো অন্যভাবে নিবেন না। বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত নতুন নিবন্ধ টহল দেওয়ার লোক নেই, আগের তুলনায় অবদানকারী কমে গেছে। কোনো অপসারণ প্রস্তাবনায় ভালো পরিমান অংশগ্রহণকারী পাওয়া যায় না, ভালো নিবন্ধ বা নির্বাচিত নিবন্ধের প্রস্তাবনা যাচাই করার লোক নেই। সেখানে এই কাজ, যা বাংলা উইকির পরিপ্রেক্ষিতে একেবারে অপ্রয়োজনীয় এবং বাস্তবতা সম্মত নয়, তার পিছনে আমাদের রিসোর্স খরচ করার প্রয়োজনীয়তাটা কি, তার কোনো যৌক্তিকতা আমি দেখছি না। —শাকিল (আলাপ · অবদান) ১৬:১৮, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil, প্রস্তাবনায় সম্ভবত কিছুটা সংশোধন প্রয়োজন। আমি মূলত এক্সটেনশনটি বর্তমানে যেভাবে কাজ করছে সেটা অনুযায়ী প্রস্তাবনা দিয়েছি, তবে উপরে আদিভাই এবং আপনার মতে, যেহেতু অবদানকারীর সঙ্কটের বিষয়টি রয়েছে, এজন্য উইকিপ্রকল্প অনুসারে কাজগুলো আরও সহজ হয়ে গেলেও করা হয়তো সম্ভবপর হয়ে উঠবেনা, তাই আদিভাই যেমনটা বললেন, এক্সটেনশনটির মাধ্যমে যদি টপিক আকারে মান নির্ধারণ করা যায় যেটি ডেটাবেসে সংরক্ষিত থাকবে, তাহলে মনে হয় খুব একটা সমস্যা হবেনা, বরং উইকিপ্রকল্প ছাড়াই এ কাজগুলো সহজে ট্র্যাক করা যাবে, তবে আমার মনে হয় এর মূল উদ্দেশ্য ভালো/নির্বাচিত নিবন্ধ পর্যালোচনা নয়, বরং এর ফলে মূলত নিবন্ধগুলোর মান নির্ধারণ যেগুলো সহজে ট্র্যাক করা যাবে, যা বিষয়শ্রেণী অনুযায়ী খুঁজে বের করার চাইতেও সহজ হবে, এটি মূলত দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাংলা উইকিপিডিয়া পূর্বেও বর্তমান অবস্থানের মতো ছিলনা, ভবিষ্যতেও বর্তমান অবস্থানের মতো থাকবেনা। এজন্য আমার মনে হয় আমরা একটু সময় নিয়ে এই আলোচনাটি খোলা রাখতে পারি, যাতে ভবিষ্যতে (খুব দূরের ভবিষ্যত নয়) অনেক বিষয় বিবেচনা করে স্বীদ্ধান্ত নেওয়া যায়। 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ১৬:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন। ভালো উদ্যোগ। Ishtiak Abdullah (আলাপ) ১৭:৩৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
 মন্তব্য প্রস্তাবটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ। তবে কয়েকটি বিষয় নিয়ে আমার মাঝারি মাত্রার সংশয় আছে:
  • আমরা জানি বাংলা উইকিপিডিয়াতে সক্রিয় সম্পাদকসংখ্যা তুলনামূলকভাবে কম; ফলে প্রাথমিক পর্যায়ে মান/গুরুত্ব নির্ধারণ ও নিয়মিত আপডেট রাখা কতটা সম্ভব হবে, তা পরিষ্কার নয়।
  • নতুন সম্পাদকদের জন্য এই মূল্যায়ন কাঠামোটি কেন গুরুত্বপূর্ণ তা বোঝানো না গেলে অপ্রয়োজনীয় ভুল শ্রেণিবিভাগ তৈরি হতে পারে, যেটি পরবর্তীতে পরিষ্কার করা অতিরিক্ত কাজ তৈরি করবে।
  • বিদ্যমান উইকিপ্রকল্প টেমপ্লেটগুলোর রূপান্তর ও পরীক্ষণের জন্য কিছু পরিমাণ প্রযুক্তিগত সমন্বয় লাগবে, যা কে করবে এবং কীভাবে করবে তা নিয়ে আগে পরিষ্কার নির্দেশনা থাকলে ভালো হয়।
ফেরদৌস০২:৫৩, ৬ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী নামস্থানের বানান সংশোধন (বিষয়শ্রেণী → বিষয়শ্রেণি)

[সম্পাদনা]

সুপ্রিয় উইকিপিডিয়ানবৃন্দ,

আজ থেকে ৫ বছর আগে, ২০২০ সালের নভেম্বরে আমি বাংলা উইকিপিডিয়ার বিষয়শ্রেণী নামস্থানটির বানান সংশোধন করে বিষয়শ্রেণি করার একটি প্রস্তাব উত্থাপন করেছিলাম। সেখানে আমার পাশাপাশি Meghmollar2017 ভাই 'শ্রেণি' বানানের পক্ষে প্রাতিষ্ঠানিক নিয়ম ও ভাষাতাত্ত্বিক যুক্তি দিলেও Zaheen ভাই সাবেকী বানানের পক্ষে কঠোর অবস্থান নিয়েছিলেন। দীর্ঘ আলোচনার পর ২০২১ সালের জানুয়ারিতে ব্যুরোক্রেট তানভির ভাই আলোচনাটি এই মন্তব্য করে বন্ধ করেছিলেন:

...বিভিন্ন শব্দের ক্ষেত্রে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা ভাষার তুলনামূলকভাবে নতুন বানানগত পরিবর্তনগুলো বাংলা উইকিপিডিয়ায় সর্বসম্মতভাবে গ্রহণ করা হবে কী না তা নিয়ে সুনির্দিষ্ট শব্দ ও শব্দের প্রয়োগের স্থানের প্রেক্ষিতে স্বতন্ত্র আলোচনার অবকাশ রয়েছে।

তানভির ভাইয়ের সেই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান রেখে এবং তাঁর নির্দেশিত "সুনির্দিষ্ট শব্দের স্বতন্ত্র আলোচনার" অবকাশকে কাজে লাগিয়ে আজ ২০২৫ সালে আমি পুনরায় এই প্রস্তাবটি পেশ করছি।

পরিবর্তনের যৌক্তিকতা

প্রচলনের ৮ বছর পরে এসেও ২০২০ সালের আলোচনায় কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছিল 'শ্রেণি' বানানটি কতটা স্থিতিশীল বা গ্রহণযোগ্য হবে। কিন্তু ২০২৫ সালে এসে আমরা দেখছি, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সকল পাঠ্যপুস্তক, সরকারি নথি, জাতীয় পত্রিকা এবং অনলাইন পোর্টালে 'শ্রেণি' বানানটিই এককভাবে রাজত্ব করছে। তানভির ভাই যে "স্বতন্ত্র গ্রহণযোগ্যতা"র কথা বলেছিলেন, তা আজ 'শ্রেণি' বানানের ক্ষেত্রে শতভাগ অর্জিত হয়েছে।

বাংলা একাডেমি প্রণীত সর্বশেষ বানানরীতি (২০১২) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নিয়ম অনুযায়ী, যেসব সংস্কৃত (তৎসম) শব্দে হ্রস্ব 'ই' এবং দীর্ঘ 'ঈ' উভয়ই শুদ্ধ, বাংলায় সেসব ক্ষেত্রে শুধু হ্রস্ব 'ই' কার (ি) ব্যবহৃত হবে। আধুনিক বাংলা অভিধান (২০১৫) থেকে 'শ্রেণী' শব্দটি পুরোপুরি বাদ দিয়ে 'শ্রেণি' শব্দটিকে একমাত্র প্রমিত বানান হিসেবে গ্রহণ করা হয়েছে। একইভাবে, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির প্রমিত বানান বিধিতেও এই নীতি সমর্থন করা হয়েছে। তাদের প্রকাশিত ‘আকাদেমি বানান অভিধান’-এও ‘শ্রেণী’ বানানের পরিবর্তে শ্রেণি বানানটিকে মূল ভুক্তি বা মান্য রূপ হিসেবে স্থান দেওয়া হয়েছে।

অনেকের কাছেই শ্রেণী বানান বেশি পরিচিত, কিংবা কারো কাছে দুটোই সমান পরিচিত। কিন্তু ২০২৫ সালের একজন স্কুল/কলেজ পড়ুয়া শিক্ষার্থীর কাছে এটি অবশ্যই বিভ্রান্তিকর। তারা ছোটবেলা থেকে ‘শ্রেণি’ পড়ে উইকিপিডিয়ায় এসে দেখছে ‘বিষয়শ্রেণী’। তাদের চোখে উইকিপিডিয়া তখন "ভুল বানানে ভরা" একটি সাইট মনে হতে পারে।

অনেকের ধারণা 'শ্রেণি' বানানটি কেবল স্কুলের পাঠ্যবইয়ে সীমাবদ্ধ, যা সম্পূর্ণ ভুল। শিক্ষা কার্যক্রমের বাইরেও দুই বাংলার প্রশাসনিক, আইনি এবং রাষ্ট্রীয় কাজে 'শ্রেণি' বানানটিই এখন দাপ্তরিক মানদণ্ড (Standard)। বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ‘সরকারি কাজে ব্যবহারিক বাংলা’ বইটির ৪র্থ পৃষ্ঠায় স্পষ্টভাবে শ্রেণি লিখতে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৬৯ পৃষ্ঠায় বলা হয়েছে "‘শ্রেণীকক্ষ’ ভুল, ‘শ্রেণিকক্ষ’ সঠিক" (পিডিএফ])। এছাড়া বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাজের মূল ভিত্তি 'সচিবালয় নির্দেশমালা ২০১৪'-এর ১৪ পৃষ্ঠায় কর্মকর্তাদের পদমর্যাদা ও শ্রেণিবিভাগে সর্বত্র ‘শ্রেণি’ ব্যবহৃত হয়েছে। এমনকি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি ২০২৪-এর নির্দেশিকায় 'শ্রেণিবিন্যাস' (নির্দেশিকা লিংক) এবং বিভিন্ন সরকারি চাকরির গেজেটে ফলাফলের মান হিসেবে 'প্রথম শ্রেণি', 'দ্বিতীয় শ্রেণি' লেখার প্রচলন প্রতিষ্ঠিত। একই চিত্র দেখা যায় পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গ সরকারের একটি পূর্ণাঙ্গ দপ্তরের নামেই এই বানানটি রয়েছে ‘অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ’ (Backward Classes Welfare Department), যা প্রমাণ করে দাপ্তরিকভাবে এই বানানটি কতটা স্বীকৃত। পাশাপাশি শিক্ষা দপ্তরের মূল 'বাংলার শিক্ষা' পোর্টালে (লিংক) সমস্ত ক্লাসের তালিকা 'শ্রেণি' বানানে করা হয়েছে।

পূর্বের আলোচনায় আবেগ বা অভ্যাসকে প্রাধান্য দেওয়া হলেও তা সরিয়ে রেখে যদি আমরা নির্মোহভাবে ব্যাকরণ ও ভাষাতত্ত্ব বিচার করি, তবে 'শ্রেণি' বানানটিই অধিকতর যৌক্তিক। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী 'শ্রেণি' (হ্রস্ব ই) এবং 'শ্রেণী' (দীর্ঘ ঈ) উভয়টিই শুদ্ধ। সংস্কৃত ব্যাকরণে কোথাও বলা হয়নি যে 'শ্রেণি' ভুল। কিন্তু বাংলা উচ্চারণরীতিতে হ্রস্ব 'ই' এবং দীর্ঘ 'ঈ'-এর উচ্চারণে কোনো পার্থক্য নেই। যেহেতু বাংলায় দীর্ঘ উচ্চারণের বালাই নেই এবং মূল সংস্কৃতেও 'শ্রেণি' শুদ্ধ, তাই অহেতুক দীর্ঘ ঈ-কার ব্যবহারের মাধ্যমে বানানের জটিলতা বাড়ানো ভাষাতাত্ত্বিকভাবে অপ্রয়োজনীয়। একারণেই বাংলাদেশের বাংলা একাডেমি এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি উভয়ই 'শ্রেণি' বানানকেই প্রমিত করেছে।

উইকিপিডিয়ার নিবন্ধের ভেতরে আমরা এখন সচেতনভাবেই 'শ্রেণিবিন্যাস', 'শ্রেণিবিভাগ' ইত্যাদি শব্দ ব্যবহার করছি। এমনকি উইকিপিডিয়া:বাংলা বানানের নিয়ম নামক রচনাশৈলী নির্দেশনা পাতার শুরুতেই শ্রেণি শব্দের কথা বলা আছে। অথচ নামস্থানের নাম 'বিষয়শ্রেণী'। এই দ্বিমুখী নীতি একটি বিশ্বকোষের মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

২০২০ সালের আলোচনার যুক্তি খণ্ডন

২০২০ সালের আলোচনায় প্রবীণ উইকিপিডিয়ান জাহিন ভাই (Zaheen) ও সুব্রত দা (Suvray) মূলত বাংলা সাহিত্যের দীর্ঘদিনের ঐতিহ্য ও গত ১০০ বছরের ব্যবহারের প্রসঙ্গ টেনে এই পরিবর্তনের বিরোধিতা করেছিলেন।

কিন্তু সাহিত্যে বা উইকিসংকলনে আমরা রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রের বানান অবিকল রাখি কারণ তা ইতিহাসের অংশ। তবে একটি আধুনিক ওয়েবসাইটের ইন্টারফেস সর্বদা সমসাময়িক ও ব্যবহারকারী-বান্ধব হওয়া বাঞ্ছনীয়। আমরা যেমন আজ আর ১৯৩০-এর দশকের রীতি মেনে 'বাঙ্গালা' কিংবা 'কার্য্যালয়' লিখি না, তেমনই আধুনিক প্রমিত বানানে 'শ্রেণী'র পরিবর্তে 'শ্রেণি' গ্রহণ করাটা কোনো বৈপ্লবিক পরিবর্তন বা 'ভাষাতাত্ত্বিক ক্যু' নয়, বরং এটি ভাষার স্বাভাবিক বিবর্তন। তাছাড়া, গত আলোচনায় আশঙ্কা করা হয়েছিল যে বানানটি আবার পাল্টে যাবে কিনা। কিন্তু গত এক যুগেরও বেশি সময় ধরে (২০১২–২০২৫) 'শ্রেণি' বানানটি অপরিবর্তিত ও স্থিতিশীল রয়েছে, যা প্রমাণ করে এটি কোনো সাময়িক “হুজুগ” ব্যাকরণিক সিদ্ধান্ত।

তৎসম শব্দে 'শ্রেণী' ও 'শ্রেণি' উভয় বানান শুদ্ধ হলেও বাংলায় প্রমিতকরণের স্বার্থে 'শ্রেণি' গ্রহণ করাকে জাহিন ভাই “ভাষাতাত্ত্বিক ক্যু” বা “গদ্যের ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা” হিসেবে অভিহিত করেছিলেন। তার এই মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উইকিপিডিয়ার নীতিমালার আলোকে এটি একটি ‘ব্যক্তিগত পছন্দ’ বা ‘নস্টালজিয়া-ভিত্তিক’ অবস্থান হিসেবে গণ্য হতে পারে, যা উইকিপিডিয়া:NPOV-এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাছাড়া গত এক যুগে কোনো ভাষাতাত্ত্বিকের লেখায় এই পরিবর্তনের বিরুদ্ধে এমন সব বিশেষণ দেখা যায়নি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি বলেছিলেন “উইকিপিডিয়ার স্বীয় বানান নীতিও থাকতে পারে”, যা সরাসরি উইকিপিডিয়া:NOR নীতিমালার লঙ্ঘন। মৌলিক গবেষণা এড়াতে নীতিমালা অনুসারে উইকিপিডিয়ানদের কাজ নিজস্ব বানানরীতি তৈরি করা নয়, বরং প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত মানদণ্ড অনুসরণ করা। তাই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে এক যুগেরও বেশি সময় ধরে প্রচলিত প্রাতিষ্ঠানিক ও আধুনিক প্রমিত বানানটিই গ্রহণ করা সমীচীন।

প্রস্তাবিত বাস্তবায়ন প্রক্রিয়া

এই প্রস্তাবটি গৃহীত হলে Phabricator-এর মাধ্যমে পদক্ষেপগুলো নেওয়া হবে:

  1. নামস্থান বিষয়শ্রেণী-কে পরিবর্তন করে বিষয়শ্রেণি করা হবে।
  2. বিষয়শ্রেণী শব্দটিকে নামস্থানের Alias হিসেবে যুক্ত করা হবে, যাতে পুরনো সব লিংক সচল থাকে।
  3. তবে সম্প্রদায় চাইলে স্বয়ংক্রিয় বট (Bot) ব্যবহার করে ধীরে ধীরে নিবন্ধের ভেতরের লিংকগুলো নতুন বানানে প্রতিস্থাপন করা যেতে পারে (যদিও অ্যালিয়াস থাকার কারণে এটি বাধ্যতামূলক নয়)। এই প্রক্রিয়ায় সম্প্রদায়ের আপত্তি না থাকলে বট দিয়ে রিপ্লেস করার কাজটা আমি করতে পারব। (উল্লেখ্য, আমি এটা প্রয়োজনীয় মনে করছি না; কেবল যদি সম্প্রদায় চায় তখন করব।)

সর্বোপরি, ব্যক্তিগত অভ্যাস বা নস্টালজিয়ার কারণে বর্তমানে অপ্রচলিত বানানকে উইকিপিডিয়ার মতো আধুনিক প্ল্যাটফর্মের মূল নামস্থানে আঁকড়ে ধরে রাখা অনুচিত। ২০২৫ সালের পাঠক এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে, আমি সম্প্রদাতের কাছে বিষয়শ্রেণি বানানটি গ্রহণের জোর দাবি জানাচ্ছি। এই বিষয়ে সক্রিয় সবার সুচিন্তিত মতামত ও সমর্থন প্রত্যাশা করছি।

ধন্যবাদান্তে, ≈  MS Sakib  📩 ·📝 ১২:০৮, ২৬ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সমর্থন/বিরোধিতা/মন্তব্য

[সম্পাদনা]
@Ishtiak Abdullah সব শ্রেণীকে বট দিয়ে শ্রেণি করার পক্ষে না আমি। ম্যানুয়ালি করা উচিত। কারণ, কারিগরি সীমাবদ্ধতার ফলে প্রচুর ফলস পজেটিভ কেইস আসতে পারে। আর হ্যাঁ, আধুনিক ও স্বীকৃত বানানরীতির কারণে নিবন্ধে সম্পাদনা করে ম্যানুয়ালি শ্রেণীকে শ্রেণি করলে কারোর আপত্তি করার কিছু নেই, এমনকি এই আলোচনা ব্যর্থ হলেও। বানানটা নামস্থানে হওয়ায় এই আলোচনা করতে হচ্ছে। ≈  MS Sakib  📩 ·📝 ১৫:১৪, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন যেহেতু রাষ্ট্রীয় ভাষানিয়ন্ত্রক সংস্থা এবং বর্তমান ব্যবহার, বানানটি সমর্থন করে, তাই পরিবর্তনে আমার সমর্থন রইল। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৫:৩৩, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন: শ্রেণি বানানটিই যথাযথ। এটাই করা উচিত। ★🧿 সাদি (👋🏻) 🧿 ১৬:৩৫, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • যুক্তিযুক্ত প্রস্তাব।  সমর্থন রইল। — আদিভাইআলাপ১৭:৫০, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন—উইকিপিডিয়ার সবসময় প্রগতিশীল বানানরীতি অনুসরণ করা উচিত।--সাজিদ রেজা করিম ১৮:১৭, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • পুরাতন আলোচনার সংযোগ যুক্ত করে দিন অনুগ্রহ করে। আমার মতে, উইকিপিডিয়ার মতো গাম্ভীর্যপূর্ণ প্রকল্পগুলিতে আসলে পুরাতন ভাষার রীতিই বেশী মানায়। এছাড়া, আমাদের একটা আলোচনা হয়েছিল যে, যেখানে জল লেখা আছে, সেটাকে পানি করা যাবেনা। একইভাবে এটা পরিবর্তন করাটা আমার মনে হয়না, জরুরি। যেহেতু পুরাতন থেকে একটা বানান হয়ে আসছে, সেটা এভাবে পরিবর্তন করার কারণ দেখছিনা। আর বাংলা বানানরীতি অনুসারে বাংলাদেশের সরকারি দপ্তরে বলা কথাটি সার্বিকভাবে গ্রহণ করা ভুল, যেটা আপনিও জানেন। নতুন বানানরীতি আসতেই পারে, তার অর্থ এই নয় যে- পুরাতন বানানরীতি ভুল হবে। সুতরাং, "শ্রেণী ভুল বানান" এতোটা ওয়াইডক্ষেত্রের জন্য উদ্ধৃত করা আমার কাছে যৌক্তিক মনে হয়নি।
    প্রযুক্তিগত মন্তব্য: মিডিয়াউইকি নামস্থানে উপনামও সমর্থন করে থাকে। সুতরাং আমার মনে হয়, এক্ষেত্রে পুরোপুরি পরিবর্তন না করে উপনাম বা এলিয়াস যুক্ত করা অধিক যুক্তিসঙ্গত মনে হচ্ছে। ―    কাপুদান পাশা () ১৪:২৬, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @খাত্তাব হাসান: মন্তব্যের জন্য ধন্যবাদ। পূর্বের আলোচনার লিংক যুক্ত করেছি। "গাম্ভীর্যপূর্ণ প্রকল্প" এবং "পুরাতন ভাষার রীতি"র বিষয়ে আমার কিছু দ্বিমত আছে। আমার বক্তব্য হচ্ছে, উইকিপিডিয়ার মতো একটি বিশ্বকোষ, যা মূলত শিক্ষামূলক প্রকল্প, তাতে একাডেমিক জগতে স্বীকৃত বানানই ব্যবহার করা উচিত। পুরোনো রীতি মানার কথাটা আমার কাছে একটু বিভ্রান্তিকর লেগেছে। গাম্ভীর্যপূর্ণ বা পুরোনো রীতির মানদণ্ড আসলে কী? সাধুভাষা? নব্বইয়ের দশকেও বাংলাদেশের কিছু পত্রিকা সাধুভষায় সংবাদ পরিবেশন করত। কিংবা পুরোনো রীতি বলতে কার্য্যালয়, সূর্য্য? বাংলা উইকিসম্মেলনে জনাব ফয়জুল লতিফ চৌধুরী সূর্য্য বানানের পক্ষে বলেছিলেন, তা আপনার স্মরণে আছে? এভাবে যদি প্রত্যেকে যার যার পছন্দ অনুযায়ী "পুরোনো" বানানের পক্ষে বলতে থাকেন, আমরা কোন "পুরোনো"টাকে মানদণ্ড হিসেবে গ্রহণ করব? আবার সবক্ষেত্রে আধুনিক বানান ব্যবহার করে এক্ষেত্রে কেন পুরোনোটা?
    এবার আসি জল-পানির হিসেবে। এটা নতুন-পুরাতন দ্বন্দ্ব না। দুই ধর্মীয় সম্প্রদায়ে দুটোই সমানভাবে প্রচলিত হওয়ায় সাম্প্রদায়িকতা ও পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতে স্থিতাবস্থা বা status quo রাখার নীতি গ্রহণ করা হয়েছে। তাই এই বিষয়ট শ্রেণি-শ্রেণীতে প্রাসঙ্গিক নয়।
    উল্লেখ্য, আপনার মন্তব্যে ব্যবহৃত "সরকারি", "জরুরি"র মতো বানানও কিন্তু খুব বেশিদিনের পুরোনো নয়। উইকিতে এখন আমরা ইসলামি, সরকারির মতো বানান ব্যবহার করছি, এমনকি খোদ শ্রেণির ক্ষেত্রেই প্রায় শতভাগ নিবন্ধের শিরোনামে শ্রেণি বানান ব্যবহৃত। সকল নিবন্ধের শিরোনামে এক বানান, Category-র জন্য আরেক বানান বিভ্রান্তিকর হয়ে যায় না? আমি এখানে সামাঞ্জস্য চাচ্ছি।
    এবার সরকারি দপ্তরে সীমাবদ্ধ না থেকে দৃষ্টি বিস্তৃত করি। পাঠ্যবই, সংবাদপত্র থেকে শুরু করে সবকিছুতেই একমাত্র বানান হিসেবে শ্রেণি ব্যবহৃত হয়। দুই বাংলার প্রথম আলো, কালের কণ্ঠ, আনন্দবাজার, এই সময় দেখুন, তাদের বিগত কয়েক বছরের সংবাদে কেবল শ্রেণি ব্যবহৃত হচ্ছে।
    আমার শিক্ষাজীবনের একদম সূচনালগ্নে (২য় বা ৩য় শ্রেণির পর) বানান সংস্কার হওয়ায় আমার কয়েক বছর পরে যারা পড়াশোনা শুরু করেছে, তাদের কাছে শ্রেণী বানান ভুল বা বেখাপ্পা মনে হওয়াই স্বাভাবিক।
    তাই এক যুগেরও বেশি সময় আগে সংস্কারকৃত বানান কেন এখনও উইকিপিডিয়ায় ব্যবহৃত হবে না? ≈  MS Sakib  📩 ·📝 ১৮:৩৮, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    বিদ্র: খাত্তাব হাসানের রচনা উইকিপিডিয়া, সাধু ভাষা ও চলিত ভাষাএসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৩:৫৭, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @MS Sakib যদি শোধরাতেই হয়, তাহলে সঠিকভাবে শোধরানো উচিত। বিষয়শ্রেণী নামে কিছু তো বাংলা ভাষায় দেখছিনা। ক্যাটাগরি অর্থ ছিল, বিভাগ। এটাকে বিষয়শ্রেণী নাম কী হিসেবে দেয়া হল? আর আমি মনে করছি, পুরাতন আর নতুন নয়- প্রয়োজন ব্যতীত কোনো বিষয়ই পরিবর্তন করার আবশ্যকতা নেই। কোনো নতুন নিয়ম আসার অর্থ তো এই না যে, পুরাতনটা ভুল হয়ে যাবে। তবে সবদিক বিবেচনা করে আমি প্রস্তাব করব, নাম বিভাগ বা এই ধরনের কিছু রাখা হোক। ―    কাপুদান পাশা () ০৫:১১, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @খাত্তাব হাসান: পুরো শব্দটাই বদলে ফেলা দীর্ঘ আলোচনার বিষয়। গতবারও শব্দ বদলে ফেলার আলোচনা একদমই আগায়নি। বরং শ্রেণী-শ্রেণি আলোচনাতেই সীমাবদ্ধ ছিল। বিষয়শ্রেণি সমাসসাধিত শব্দ=বিষয়ের শ্রেণি (category of Subjects); আরও স্পষ্ট অর্থ। সংস্কৃতের প্রভাবে বাংলায় সমাসসাধিত শব্দ তৈরিতে বাধা নেই। মৌলিক গবেষণার কথা যদি বলেন, এখন এটা ২০+ বছর ধরে প্রচলিত হয়ে গেছে, তাই পুরো শব্দ বদলে ফেলা জরুরি না। তবে এই শব্দের রেফারেন্স হিসেবে বাংলাপিডিয়া ব্যবহার করতে পারি। যদিও বাংলাপিডিয়ার ডিজিটালাইজেশনে ব্যবহারকারী:Nasirkhan ভাই ছিলেন বলেই (অবদান দেখুন) সেখানে এই শব্দের আমদানি; কিন্তু যা-ই হোক, শব্দের পক্ষে একটা রেফারেন্স কিন্তু আছে। ওখানে সর্বশেষ সম্পাদনা ২৭ এপ্রিল ২০১৪ হওয়ায় এবং সরাসরি উইকিপিডিয়ার অনুকরণে ব্যবহৃত হওয়ার কারণে বানানটা পুরোনো ধাঁচেই রয়ে গিয়েছে।
    তবে শুদ্ধতার স্বার্থে বানান বদলানো জরুরি, কেনো জরুরি তা তো উপরে বলেছিই। হুট করে একটা জিনিস নজরে এলো। গুগল ট্রান্সলেটেও এখন "শ্রেণী" বানানকে ভুল হিসেবে মার্ক করে। দেখুন। ≈  MS Sakib  📩 ·📝 ০৮:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @MS Sakib গুগল তো আমাদের মানদণ্ড না। আপনি বারবার বলছেন, এটা অশুদ্ধ বা ভুল। কী হিসেবে? পুরাতন বানানরীতি ভুল কী হিসেবে হবে? কোনো সরকারি দপ্তরে ব্যবহারের জন্য নীতির অনুসারে?
    আর, বিষয়শ্রেণী বলতে কোনো শব্দ বাংলায় ইতোমধ্যে নেই। শব্দ তৈরিতে বাধা নেই, কিন্তু ২০ বছর যাবত মিডিয়াউইকি ব্যতীত আর কোথাও ব্যবহৃত হয়নি; এটাকে তো প্রচলন বলেনা। ―    কাপুদান পাশা () ২২:০১, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @MS Sakib এবং খাত্তাব হাসান: আমার মনে হয় এই আলোচনাকে বানান পরিবর্তনের মধ্যে সীমিত রাখা উচিত। আলোচনাটি সম্পন্ন হলে তবে এর উপযুক্ত বাংলা নাম নিয়ে আলোচনা করা উচিত। আমার মনে হয় নামস্থানটির নামকে বিষয়হীন করে শুধু "শ্রেণি" রাখলেই যথেষ্ট। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৪:৪৩, ৩১ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @খাত্তাব হাসান ‘বিষয়শ্রেণী’ (বা বিষয়শ্রেণি) শব্দটির ব্যবহারক্ষেত্র তুলনামূলকভাবে শীর্ণ (এর বিকল্পও বিদ্যমান)। তাই এটি খুব ব্যাপকভাবে প্রচলিত হবে, এমন প্রত্যাশা করা যায় না। তবে এ থেকে এই সিদ্ধান্ত টানা ঠিক নয় যে শব্দটি “কোথাও ব্যবহৃত হয়নি”। ১৩৬৩ বঙ্গাব্দে (উইকিপিডিয়ার জন্মেরও আগে) এটার ব্যবহার দেখতে পাচ্ছি (পৃষ্ঠা ১৮) [অথবা এখানে এক ক্লিকে দেখুন], এছাড়া পুরাতন ও সমসাময়িক কালেও একাধিক ব্যবহার পাচ্ছি , , , , , , (থ্রি বারে দেখুন), । এর পাশাপাশি কয়েকটি সরকারি বিজ্ঞপ্তি, ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যক্তিগত পোস্টেও শব্দটি লক্ষ্য করেছি (উইকিমিডিয়ার সাথে সেসব পোস্টের সম্পর্ক নেই); তাছাড়া ইউটিউবেও একটা ব্যবহার পাচ্ছি ডেসক্রিপশন দেখুন
    দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে শ্রেণী বনাম শ্রেণি। শ্রেণী বানানটি যে ব্যাকরণগতভাবে ভুল তা বাংলা একাডেমির বানানরীতিতে উল্লেখ করতে দেখিনি। অনেকের তাই এখানে যুক্তি হচ্ছে সংস্কৃত ব্যাকরণে যেহেতু দুটি বানানই গ্রহণযোগ্য তাই শ্রেণী রাখতে দোষ নেই। শুধু শ্রেণি রাখার পক্ষে বাংলা একাডেমির যুক্তি কি তা ইতোমধ্যেই জনাব MS Sakib ব্যাখ্যা করেছেন। ভাষার ক্ষেত্রে সবসময় ভুল বা শুদ্ধতার বিচারে নয়, অপ্রয়োজনীয়তার খাতিরেও পরিবর্তন আসে। আর এরকম পরিবর্তন বাংলায় নতুন নয়। বাংলা লিপি থেকে এককালে ৠ, ঌ, ৡ, ঽ, ৺ প্রভৃতি বর্ণ বাদ দেওয়া হয়েছিল—ভুল বা অশুদ্ধ হওয়ার কারণে নয়, বরং সেগুলোর ব্যবহারিক প্রয়োজন না থাকায়। এক্ষেত্রেও একই নীতি অনুসৃত হয়েছে। একই শব্দের দুরকম বানান ইংরেজি ভাষাতেও আছে (color, colour; এবং আরও); তবে ভাষাতাত্ত্বিকদের মধ্যে মতদ্বৈধ থাকায় সেগুলো রয়েই গেছে। কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে দুটি প্রধান বাংলাভাষী অঞ্চলের বহু ভাষাতাত্ত্বিকদের শ্রেণি বানানের বিষয়ে ঐকমত্য রয়েছে। তারিক মনজুর বাংলা একাডেমির বানান পরিবর্তন নীতির (বিশেষ করে বিকল্প সৃষ্টি) অনেক ক্ষেত্রে সমালোচনা করলেও বানানে বিকল্প বর্জনকে গুরুত্ব দিয়েছেন।
    রবীন্দ্রনাথের ব্যবহৃত বানানের যুক্তি দিয়ে অনেকে শ্রেনীর পক্ষে মত দিয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথ নিজেই বানানের ক্ষেত্রে উচ্চারণকে প্রাধান্য দিতেন। (পূর্বোক্ত; ১৩ এবং [পৃষ্ঠা ১৮ সংযোগ] ) আর এই পরিবর্তন উচ্চারণকে গুরুত্ব দিয়েই করা হয়েছে।
    তানভির মহাশয় প্রচলিত বানানের প্রতি তার অতীতকাতরতার কথা বলেছেন (এই যুক্তির বিপক্ষে জনাব MS Sakib ইতোমধ্যে মন্তব্য করেছেন)। আমিও মনে করি না প্রচলিত বানান যদি ব্যাকরণগতভাবে ভুল না হয় তবে খামোখা তার বিকল্প সৃষ্টির প্রয়োজন আছে (ব্যক্তিগত মন্তব্য)। কিন্তু এখানে সৃষ্টি নয় বিকল্প বাদ দেওয়া হচ্ছে। তাছাড়া উইকিপিডিয়ার নামস্থান কোনো প্রতিষ্ঠানের নাম নয়, একটা শব্দ মাত্র। এটি একটি নির্দিষ্ট বিষয় বা বস্তুকে বোঝানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। উইকিঅভিধানের নাম পরিবর্তন নিয়েও আলোচনা হয়েছিলো; কিন্তু এটি উইকিপিডিয়ার মতোই প্রকল্পের নাম হওয়ায় তা অপরিবর্তিতই থেকে গেছে। কিন্তু নামস্থানের সেই সুবিধা নেই।
    ভাষাতাত্ত্বিক পরিবর্তনের প্রতি সারা দিতে বাঙালির গড়িমসি ঐতিহাসিক। ঌ বর্ণটি বিদ্যাসাগরের যুগে বাদ পড়লেও আমি ছোটোবেলায় বর্ণপরিচয়ে (২০০৯-১০) তার সঙ্গে পরিচিত হয়েছি বলে মনে পড়ে। কমলেশ মন্ডল (আলাপ) ১০:৩৭, ১৪ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • দৃঢ় সমর্থন R1F4T আলাপ ১৪:৫৭, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • দৃঢ় সমর্থন তাওসীফ হাসান অন্তু (আলাপ) ১৯:৫৪, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • দৃঢ় সমর্থনᱚᱨᱤᱡᱤᱛ ০৫:০৫, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    দৃঢ় সমর্থন Ppt2003 (আলাপ) ১৭:৩৬, ২৭ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • গত আলোচনার পর পাঁচ বছর পার হয়েছে। ‘শ্রেণি’ বানানের গ্রহণযোগ্যতা যে বেড়েছে ও বাড়ছে সে বিষয়ে একমত। সকল পাঠ্যপুস্তকে যদি ‘শ্রেণি’ লেখা হয়, তবে কয়েক প্রজন্ম এই বানান গ্রহণ করেই বেড়ে উঠবে এবং এর পক্ষে শক্ত অবস্থান তৈরি হবে। ‘শ্রেণি’ বানানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রস্তাবকের যুক্তি ঠিক আছে। প্রমিত বাংলা রীতি মেনে নিবন্ধের লেখায় যদি কেউ ‘শ্রেণি’ ব্যবহার করতে চান, নিয়মতান্ত্রিকভাবেই সেটা করতে পারেন। নস্টালজিয়াকে গুরুত্ব না দেওয়ার যে বিষয়টি বলা হচ্ছে, আমার কাছে সেটা হতাশাজনক। নস্টালজিয়া একেবারে গুরুত্বহীন নয়, এবং সবার-ই জীবনের বিভিন্ন সময়ে নস্টালজিয়া আসে। নস্টালজিয়াকে প্রাধান্য দিলেই কেউ অপ্রগতিশীল হয়ে যান না। উইকিপিডিয়া আমাদের বেশিরভাগের ক্ষেত্রে আবেগের বিষয়। শুরু থেকে নামস্থানের নামটি ‘বিষয়শ্রেণী’ দেখে ও লিখে আসছি। সেটাকে ‘বিষয়শ্রেণি’ লিখতে হবে তা আমার মন সায় দিচ্ছে না। নামের ক্ষেত্রে নিজ নিজ ব্যক্তি বা প্রতিষ্ঠান বানান নির্ধারণ করেন। আমার স্কুলের নামে ‘গবর্নমেন্ট’ আছে যা অন্য কোথাও নেই। প্রচলন নেই বা ভুল বা অন্য কোনো যুক্তিতে কোনোদিন এই নাম পরিবর্তন করার কথা কেউ বলেছে বলে শুনিনি। যাহোক, আবেগ বাদ দিয়ে যদি যুক্তির কথা বলতে হয়, তবে আমি মনে করি নামস্থানের নাম হিসেবে হলেও এই নামস্থানের নামের বানান অপরিবর্তিত রাখা উচিৎ। নাম ও দলিল অনেক ক্ষেত্রে ব্যাকরণের থেকেও বড় বিষয়। বর্তমানের বানানরীতি ‘বাংলাদেশি’ সমর্থন করলেও সংবিধানে বাংলাদেশের নাগরিকদের ‘বাংলাদেশী’ হিসেবে পরিচয় দিতে বলায় আমরা উইকিপিডিয়ায় ‘বাংলাদেশী’ লিখি। উইকিপিডিয়ার নিজস্ব বানানরীতি থাকবে কী না সেই আলোচনায় যাবো না, কিন্তু উইকিপিডিয়ার নিজস্ব নামস্থানের নাম নিজের মতো করে লেখার স্বাধীনতা থাকা উচিৎ। এটা বিশ্বকোষের নিবন্ধের বিষয়বস্তু নয়, এটি প্লাটফর্মের কাঠামোগত বিষয়। এসকল বিবেচনায় ‘বিষয়শ্রেণী’ নামস্থানের বানান পরিবর্তন করার বিষয়ে আমার  বিরোধিতা জানিয়ে গেলাম। তানভির ১৪:৫৫, ১২ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
    @তানভির আমি আপনার সাথে একমত এবং আমি আপনার এই মন্তব্যকে দৃঢ় সমর্থন করছি। আমরা যখন কোনো নিবন্ধ লিখি আমরা সাধারণত "বিষয়শ্রেণী" লিখে থাকি। তবে বিষয়শ্রেণিও সঠিক। তবে উইকিপিডিয়ায় বিষয়শ্রেণী ব্যবহার করা হয়। তাই আমি বিষয়শ্রেণী বিষয়শ্রেণি করার প্রস্তাবকে  বিরোধিতা জানিয়ে গেলাম। Anaf Ibn Shahibul (আলাপ) ১৬:৫০, ২৩ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • প্রস্তাবকের বিস্তৃত গবেষণা ও পরিশ্রমের প্রতি সম্মান রেখেই আমার বিরোধিতা জানাচ্ছি। প্রথমেই পরিষ্কার করে বলি‘শ্রেণি’ বানানটি যে আধুনিক প্রমিত, প্রাতিষ্ঠানিকভাবে গৃহীত এবং নিবন্ধের ভাষায় ব্যবহারযোগ্য—এ বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে এই আলোচনা আমার কাছে মূলত ভাষাতাত্ত্বিক নয়; এটি নামস্থান পরিবর্তনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা সংক্রান্ত। নামস্থান কোনো সাধারণ শব্দচয়ন নয়, এটি উইকিপিডিয়ার কাঠামোগত ইন্টারফেস ও অভ্যন্তরীণ পরিচয়ের অংশ। দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি নামস্থানের বানান পরিবর্তন করার জন্য যে মাত্রার কার্যকর প্রয়োজনীয়তা দেখানো দরকার, তা এখানে আমি এখনো দেখতে পাচ্ছি না।
‘বিষয়শ্রেণী’ বানানটি ব্যাকরণগতভাবে ভুল এমন দাবি কেউই করছে না। এটি একটি গ্রহণযোগ্য বিকল্প বানান, যা শুরু থেকে উইকিপিডিয়ার নামস্থানে ব্যবহৃত হয়ে এসেছে। প্রাতিষ্ঠানিক বানাননীতি পরিবর্তিত হয়েছে বলেই প্ল্যাটফর্মের কাঠামোগত নাম অবশ্যম্ভাবীভাবে বদলাতে হবে, এমন কোনো বাধ্যতামূলক নীতি উইকিপিডিয়ায় আছে বলে আমার জানা নেই। বরং বহু ক্ষেত্রে আমরা স্থিতাবস্থাকেই (status quo) অগ্রাধিকার দিই, বিশেষ করে যখন সেটি ভুল নয় এবং কার্যকরভাবে কাজ করছে। তুলনামূলকভাবে নিবন্ধের ভেতরের ভাষা একটি জীবন্ত ও নমনীয় ক্ষেত্র; সেখানে প্রমিত বানান অনুসরণ করাই যুক্তিসঙ্গত। কিন্তু নামস্থান সেই শ্রেণির অন্তর্ভুক্ত নয়। এটি কোনো নিবন্ধের শিরোনাম বা সাধারণ পাঠ্য নয়; এটি সফটওয়্যার ও সম্প্রদায়-নির্ধারিত একটি কাঠামো।
সব দিক বিবেচনায় আমি মনে করি, বর্তমান নামস্থানের বানান অপরিবর্তিত রেখে নিবন্ধের ভাষায় আধুনিক প্রমিত বানান ব্যবহারের স্বাধীনতা বজায় রাখাই অধিক সংযত ও নীতিসঙ্গত সিদ্ধান্ত হবে। সে কারণে এই প্রস্তাবের বিরোধিতা জানাচ্ছি।ফেরদৌস১০:০৩, ১৬ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

Collaboration opportunity for a pilot project in Bangla Wikipedia

[সম্পাদনা]

হ্যালো Bangla Wikipedians,

Apologies this message is not in your language. দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন.

The WMF is developing a new way to help less experienced editors understand and follow community policies when creating articles. This project is called Article guidance, you can read more about the project on this page. We have selected Bangla Wikipedia to be a pilot wiki for this project.

Why Bangla Wikipedia?

Bangla Wikipedia has significant mobile editing activity and a high deletion rate of articles created by junior editors. Therefore, we see this project as beneficial to your community. This intervention can:

  • improve the quality of articles created by less experienced editors
  • Reduce the workload for admins dealing with low-quality content.
An image showing the deletion rate of articles created by junior editors (editors with 4-99 edits) in the mentioned Wikipedias in percentage. Lower deletion rates are shown on the left and higher rates on the right.
An image showing the deletion rate of articles created by junior editors (editors with 4-99 edits) in the mentioned Wikipedias in percentage. Lower deletion rates are shown on the left and higher rates on the right.

Commitments as a pilot wiki

As we have commenced the development of this intervention, we invite experienced Bangla Wikipedia editors and admins (@আফতাবুজ্জামান, @MS Sakib, @MdsShakil and others) to collaborate with us and provide information on:

  • The article topics to prioritize for guidance, for example, would junior editors benefit the most from some guidance in creating biographies, animals or movies?
  • Guidance specific to your community's policies and practices, such as:
    • Which sources are recommended or discouraged? For example, National Geographic is recommended and YouTube is discouraged.
    • Are there notability risks? Where should editors focus their efforts? For example, biographies may go to draft if not covered by 5+ other languages.
    • What initial advice would you give editors starting this type of article? For example, make sure the animal is on the relevant list.
    • Do you have starter content that would help editors, such as an example paragraph, animal infobox, or mandatory section titles?

Once the design and development phase is completed, the intervention will be tested on your Wikipedia to evaluate and improve it based on feedback and data. The project will last for two quarters.

Our request

If you want to participate in this project to provide input in the development and testing phases. Please do the following:

  • Sign up on this page, and we will reach out to you frequently for your feedback and provide updates.
  • Learn more about the project and start providing answers to the questions about the specific guidance to provide on the talk page or in this thread.

Next steps

We invite you to a virtual office hour next week where we will be sharing our approach, and answer your questions.

Office hour date: Saturday, 28th February 2026

Time: 14:00 UTC - Check your timezone

Meeting link

I look forward to our collaboration on this intervention.

Thank you!

UOzurumba (WMF) (আলাপ) ০৪:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৮ এপ্রিল ২০২৬-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৬, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার নতুন ফিচারগুলোর আগাম ব্যবহার প্রসঙ্গে

[সম্পাদনা]

সুপ্রিয় সুধী,

গত মাসে আয়োজিত উইকিমিডিয়া ফিউচার ল্যাবে অংশগ্রহণকারীরা আলোচনা করেন যে, ইন্টারনেট ও প্রযুক্তিগত পরিবেশে দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে উইকিমিডিয়া কী ধরনের উদ্যোগ নিতে পারে। আলোচনার অংশ হিসেবে এমন কিছু ছোট, নিরাপদ ও পরীক্ষামূলক পরিবর্তনের প্রস্তাব উঠে আসে, যেগুলো বিভিন্ন সম্প্রদায় স্বেচ্ছায় তাদের সাইটে প্রয়োগ করতে পারে এবং যার ফলাফল থেকে অন্যান্য সম্প্রদায় শিক্ষা গ্রহণ করতে সক্ষম হবে।

আলোচিত একটি গুরুত্বপূর্ণ ধারণা ছিল—কিছু সম্প্রদায় স্বেচ্ছায় পরীক্ষামূলক ফিচার আগাম চালুর বিষয়ে সম্মত হতে পারে। এসব ফিচার পূর্বঘোষণার মাধ্যমে চালু করা হবে, নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর ওপর সীমিত পরিসরে (A/B test পদ্ধতিতে) পরীক্ষা করা হবে। যদি দেখা যায় যে ফিচারটি প্রত্যাশিত ফল দিচ্ছে না বা কোনো সমস্যা সৃষ্টি করছে, তবে দীর্ঘ আলোচনাপ্রক্রিয়া ছাড়াই দ্রুত তা প্রত্যাহার করা হবে।

এই ধরনের সফল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমাদের উইকি অন্যান্য উইকির তুলনায় আরও আধুনিক ও কার্যকর ব্যবহারকারী অভিজ্ঞতা (UX) প্রদান করতে সক্ষম হবে। পাশাপাশি, উইকিমিডিয়া ফাউন্ডেশন ও আমাদের সম্প্রদায় উভয়ই জনসমক্ষে উপস্থাপন করতে পারবে যে আমরা উদ্ভাবনী উদ্যোগে অগ্রণী এবং নতুন ফিচার গ্রহণের ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে কাজ করছি। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আমরা কি নিয়মিতভাবে এ ধরনের পরীক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করতে পারি? আপনারা কি এ উদ্যোগকে সমর্থন করেন? উল্লেখ্য, এ প্রক্রিয়ায় উইকিমিডিয়া ফাউন্ডেশনের সঙ্গে আমাদের নিয়মিত সমন্বয় থাকবে। কোনো পরিবর্তনের ফলে সমস্যা দেখা দিলে তা দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনে বাতিল করা হবে। এছাড়া, এই উদ্যোগ সফল করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর কী ধরনের সহায়তা বা পদক্ষেপ প্রয়োজন বলে আপনারা মনে করেন, তা-ও অনুগ্রহ করে উল্লেখ করতে পারেন।

আপনাদের মূল্যবান মতামতের প্রত্যাশায়। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন তাওসীফ হাসান অন্তু (আলাপ) ১৪:১১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
দৃঢ় সমর্থন — 👋 Anaf Ibn Shahibul (📥/✉️) 🇧🇩 🌐 ০১:০২, ১ মার্চ ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া কমন্সে আংশিক ফ্রিডম অফ প্যানোরামা পুনঃস্থাপন

[সম্পাদনা]

সুধী,
আপনারা জানেন যে কপিরাইট আইন, ২০২৩-এ উন্মুক্ত স্থানে ছবি তোলার অধিকার (ফ্রিডম অফ প্যানোরামা) স্পষ্টভাবে প্রদান না করায়, ২০২৩ খ্রিষ্টাব্দ-পরবর্তী সময় থেকে দালান, ইমারত ও অবকাঠামোসহ যেকোনো স্থাপত্যের ছবি উইকিমিডিয়া কমন্সে প্রকাশ করে মুক্তভাবে বাংলা উইকিতে ব্যবহার করা যায় না।

আমি সম্প্রতি আইনটি নিবিড়ভাবে বিশ্লেষণ করি এবং দেখি যে, ওই আইনে স্থাপত্যকর্মকে কপিরাইট সুরক্ষার অন্তর্ভুক্ত করা হয়নি। তাই ছাঁচে ঢেলে বা খোদাই করে বানানো ভাস্কর্য ব্যতীত যেকোনো স্থাপত্যের ছবি উইকিমিডিয়া কমন্সে প্রকাশ করে মুক্তভাবে বাংলা উইকিতে ব্যবহার করা যাবে। এই-বিষয়ক উইকিমিডিয়া কমন্সের নীতিমালা পরিবর্তনের জন্য উইকিমিডিয়া কমন্সের আলোচনাসভায় আপনাদের মূল্যবান মতামত প্রকাশের জন্য আহ্বান জানাই। কপিরাইট আইন, ২০২৩-এর ইংরেজি অনুবাদ না থাকায়, সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাভাষীদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাওসীফ হাসান অন্তু (আলাপ) ১৮:১৮, ১১ মার্চ ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

When local articles don’t exist - could shared content help?

[সম্পাদনা]

Hi everyone, I’m Luca, and I’m part of the team working on Abstract Wikipedia.

Abstract Wikipedia is a recently launched Wikimedia project that aims to create community-written, language-independent articles that can be used to generate text in many languages using Wikifunctions.

We’re currently trying to understand how this might interact with existing Wikipedia communities. We’d like to get your thoughts on one specific question:

If a topic does not yet have an article in your Wikipedia, would your community be interested in showing text in your language generated from Abstract Wikipedia content? Or would you prefer to continue showing no article until one is written locally?

Local communities would remain fully in control. Existing local articles would never be replaced, and contributors could improve the shared content.

If helpful, you can also share whether there are situations where showing shared content would feel appropriate, or situations where it clearly would not.

Thanks for sharing your thoughts! We’re here to listen and learn. You can address us in your own language, if you want. Sannita (WMF) (আলাপ) ১২:০০, ২৩ মার্চ ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

:@Sannita (WMF)

সবাইকে হ্যালো, Sannita (WMF)-এর প্রস্তাবের প্রেক্ষিতে আমি একটি নির্দিষ্ট মতামত ও প্রস্তাব রাখতে চাই। আমি মনে করি সরাসরি নিবন্ধ পাবলিশ না করে একটি 'কমিউনিটি-চালিত ফিল্টার' বা বিশেষ প্যানেলের মাধ্যমে বিষয়টি পরিচালিত হলে ভালো হয়। নিচে আমার প্রস্তাবটি বাংলা ও ইংরেজিতে তুলে ধরছি:

বাংলা সংস্করণ

[সম্পাদনা]
  1. পর্যালোচক দল: অ্যাবস্ট্রাক্ট উইকিপিডিয়ার নিবন্ধগুলো যাচাই করার জন্য একটি বিশেষ ব্যবহারকারী দল বা প্যানেল থাকবে। যারা এই কাজে আগ্রহী, তারা একটি নির্দিষ্ট পাতায় আবেদন করবেন।
  2. প্রশাসকদের ভূমিকা: প্রশাসকগণ আবেদনকারীদের অভিজ্ঞতা ও ভাষাগত দক্ষতা যাচাই করে তাদের এই দায়িত্ব প্রদান করবেন।
  3. কার্যপদ্ধতি: যখনই কোনো অটোমেটেড নিবন্ধ তৈরি হবে, তা প্রথমে এই নির্দিষ্ট ব্যবহারকারীদের দেখানো হবে। তারা নিবন্ধটি পরীক্ষা করে অনুবাদ বা তথ্যের মান সম্পর্কে অনুমতি দিলে তবেই সেটি মূল উইকিপিডিয়ায় সাধারণ পাঠকদের জন্য দৃশ্যমান হবে।
  4. মতামত আহ্বান: এই পুরো প্রক্রিয়াটি নীড় পাতা বা নির্দিষ্ট একটি প্রজেক্ট পাতার মাধ্যমে সমন্বয় করা যেতে পারে।

আমি মনে করি এতে করে তথ্যের নির্ভুলতা ও বাংলার মান বজায় থাকবে। তবে এই বিষয়ে আমাদের অভিজ্ঞ প্রশাসক এবং অন্যান্য সাধারণ ব্যবহারকারীদের মতামত জানতে চাই।

English Version

[সম্পাদনা]

Regarding Abstract Wikipedia's integration, I have a specific proposal to ensure quality and community trust:

  1. Selection of Reviewers: Instead of automatically publishing generated articles, we could establish a dedicated group or a "Reviewer Panel." Users interested in monitoring Abstract Wikipedia content could apply on a specific page.
  2. Administrative Oversight: Administrators would review these applications and grant the "Reviewer" role to experienced contributors who have a strong command of the local language.
  3. The Workflow: When an automated article is generated, it would first be shown to this selected group of users. Once a reviewer checks and approves the translation/content, the article would then be published or visible to the general public.
  4. Community Integration: This process could be managed through a dedicated section on the Village Pump or a specific project page where both administrators and general users can discuss and refine the workflow.

I believe this approach balances the speed of automation with the reliability of human oversight. I look forward to hearing the thoughts of our administrators and the wider community on this model.

ধন্যবাদান্তে/Regards, জেসমিন ইসলাম (আলাপ) ০৭:৪৩, ২৪ মার্চ ২০২৬ (ইউটিসি) জেসমিন ইসলাম (আলাপ) ০৭:৩৮, ২৪ মার্চ ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

AI generated response.-- Yahya (আলাপ | অবদান) ০৮:৫১, ২৪ মার্চ ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
Thank you for delate it. But, The proposal is good. — 👋 Anaf Ibn Shahibul (📥/✉️) 🇧🇩 🌐 ০৯:৩৫, ২৪ মার্চ ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৮ এপ্রিল ২০২৬-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৬, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

আবেদন: ইংরেজি উইকিপিডিয়ায় প্রমদারঞ্জন রায়ের নিবন্ধ

[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ার সুধী সম্পাদকবৃন্দ,

আমি ড. সপ্তর্ষি মণ্ডল — বাংলা উইকিপিডিয়ার প্রথম পাঁচজন প্রতিষ্ঠাতা প্রশাসকের একজন এবং ভারত থেকে প্রথম প্রশাসক। দীর্ঘ বিরতির পর ইংরেজি উইকিপিডিয়ায় প্রমদারঞ্জন রায়ের (১৮৭৫–১৯৪৭) একটি নিবন্ধ তৈরি করেছি। তিনি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কনিষ্ঠ ভ্রাতা, লীলা মজুমদারের পিতা, ভারতীয় জরিপ বিভাগের রায় বাহাদুর অফিসার এবং 'বনের খবর'-এর লেখক — যে বইটি ছয় প্রজন্মের বাঙালি পাঠককে মুগ্ধ করে আসছে ১১৩ বছর ধরে।

দুর্ভাগ্যবশত একজন পর্যালোচক প্রথমে নিবন্ধটি প্রত্যাখ্যান করেছিলেন — যখন নিবন্ধে মাত্র ২০টিরও বেশি তথ্যসূত্র ছিল। বিস্তারিত খণ্ডন দেওয়ার পরেও তিনি পুনরায় বিবেচনা করেননি। এখন নিবন্ধে ৩৩টিরও বেশি স্বাধীন, যাচাইযোগ্য তথ্যসূত্র রয়েছে — অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের একাডেমিক গ্রন্থ, ব্রিটিশ ইন্ডিয়ান সরকারি নথি, আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নাল, ব্রিটিশ লাইব্রেরির আর্কাইভ, সুকুমার রায়, লীলা মজুমদার এবং সত্যজিৎ রায়ের প্রকাশিত রচনা সহ আরও অনেক কিছু। প্রতিটি তথ্যসূত্র যথাযথ উদ্ধৃতি বিন্যাসে দেওয়া হয়েছে এবং বেশিরভাগের সরাসরি লিঙ্ক রয়েছে।

আপনারা যদি ইংরেজি উইকিপিডিয়ায় মন্তব্য করতে পারেন তাহলে অনুগ্রহ করে এখানে আপনাদের মত জানান:

নিবন্ধ: https://en.wikipedia.org/wiki/Draft:Pramada_Ranjan_Ray আলোচনা পাতা: https://en.wikipedia.org/wiki/Draft_talk:Pramada_Ranjan_Ray If possible please write a brief english reply to https://en.wikipedia.org/wiki/User_talk:RangersRus#Draft:Pramada_Ranjan_Ray Then try to bring back the discussion to the article discussion page, as much as possible as all can read it better and comment there for future reference:

I am serious busy in real life and just tried my hands on a wikipedia article after over a decade and it was really discouraging to see this, especially if insensitive reviewing like this by ignorant reviewers is the new rule, users like me are unlikely to come back often ;(

A question for the broader Wikipedia community

[সম্পাদনা]

I would invite any experienced editor reviewing this discussion to consider three questions. First: How many draft articles created just four days ago carry 33 independently verifiable citations — spanning Oxford University Press academic monographs with Google Books links, Cambridge University Press peer-reviewed journals, five British Indian government records on Pahar.in and Internet Archive, the inaugural issue of the Sahitya Akademi's own journal, the British Library Endangered Archives Programme, and named mentions by Sukumar Ray, Leela Majumdar and Satyajit Ray in their published works — all in properly formatted citation style with direct verifiable links? The density and quality of sourcing here is exceptional by any measure, let alone for a four-day-old article about a subject whose primary activities took place over a century ago. Second: Was the reviewer's application of WP:AGEMATTERS correct here? That guideline concerns whether older sources reflect current scholarly consensus in rapidly evolving fields such as medicine or science. It has no recognised application to historical biography, where a memoir written in 1960 about events in 1913 is precisely the kind of primary witness account Wikipedia values. The reviewer's invocation of this guideline has not been defended in subsequent discussion and appears to have been a misapplication. Third: The original rebuttal noted that literally thousands of Bengali readers, across six generations, have grown up with Baner Khabar — a book whose first serialisation in 1913 predated Jim Corbett's jungle writing by thirty years, and which was described as "an outstanding book" in the inaugural issue of the Sahitya Akademi's own journal in 1957. Was it unreasonable to observe that such readers might take strong exception to a Wikipedia article about this work being rejected on grounds that have subsequently been disproved on every count? The observation was a statement of likely fact about a readership, not a threat. The reviewer's characterisation of it as "unpleasant" deserves scrutiny in that light. I am a former administrator of Bengali Wikipedia — one of the first five globally, and the first from India. I submitted this article for AfC review voluntarily when I had the option of direct publication. I did so in good faith. I ask only that the community assess whether the review process has been conducted fairly in this case. — Dr.saptarshi (talk) সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৫:৩৪, ২৫ মার্চ ২০২৬ (ইউটিসি) https://en.wikipedia.org/wiki/User_talk:Dr.saptarshi#Rebuttal_to_moving_to_draft_and_Declining_NotabilityDr.saptarshi (talk) সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৫:৩৪, ২৫ মার্চ ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

Below is a sample discussion in his talk page where it seems there are other dhaka related things disputed by him? I was seriously angry and I meant whatever I said about Boner khobor as it was my child hood favourite and that of many many generations. I hope at least some of you would agree?
'Draft:Pramada Ranjan Ray'
Please discuss in talk page my rebuttal to your decline. I am neither a new editor nor conflicted and the article has 22 references in <24 hrs, one of the fastest growing stub for a forgotten hero, with a classic real life jungle story series written 113 years ago in addition to many other achievements. I wonder how fast you would have located even half of them for your stubs. I am a physician and an academic professor very well versed with academic citations, and I have personally discovered a lot of other historic forgotten figures. But the other figures (eg someone who started 1st transfusion in India 102 years ago whose name none of my transfusion medicine peers knew) are original research which I need to publish quick as I gave national talks on them. But this one is completely encyclopedic and possibly you made some mistake in declining it. Literally thousands of Bengali readers might write strong rebuttals to you if you forget to reverse your mistaken rebuttal as he is literally a brave hero for over six generations of young bengali readers. You should have written the article just before posting the decline as you possibly saw my stub created just a day ago. https://en.wikipedia.org/wiki/Draft_talk:Pramada_Ranjan_Ray#Rebuttal_to_decline:_Draft:Pramada_Ranjan_Ray --Dr.saptarshi (talk) 03:46, 23 March 2026 (UTC)
for a doctor, your tone is quite unpleasant. What is the meaning of this? Literally thousands of Bengali readers might write strong rebuttals to you if you forget to reverse your mistaken rebuttal. You have the right to question but it is unnecessary to make such statement. I will add more at your talk page where you need my response. RangersRus (talk) 11:32, 23 March 2026 (UTC)
Draft:Prince: Once Upon a Time in Dhaka

@RangersRus, I have tried to improve the article Draft:Prince: Once Upon a Time in Dhaka by adding some more reliable references and have submitted it for review again. Hopefully this time my draft article will be moved to the namespace. Please see my article and review it. --User:Sadid Hasan 2014 March(User talk:Sadid Hasan 2014 March) )09:31, 25 March 2026 (UTC)

So this film has released? And you can not find 2 or more critical reviews? You need critical reviews on the film to pass notability. RangersRus (talk) 10:26, 25 March 2026 (UTC)
এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৮ এপ্রিল ২০২৬-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৭, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

Join the sixth Ukraine’s Cultural Diplomacy Month on Wikipedia!

[সম্পাদনা]
Join our campaign!

দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন

Dear Wikipedians!

Wikimedia Ukraine, in cooperation with the MFA of Ukraine and Ukrainian Institute, has launched the sixth edition of writing challenge "Ukraine's Cultural Diplomacy Month", which lasts from 1st April until 30th April 2026.

The initiative aims to promote knowledge about Ukrainian culture abroad by creating and improving Wikipedia articles in multiple languages. This year marks the sixth edition of the campaign, which will focus on contemporary culture, making today’s artistic voices and practices more visible to international audiences.

🧩How to participate?

Choose an article from the suggested list → Write an article in your language, or improve an existing one according to the rules → Add your contribution to the contest page and calculate your points → Win prizes and receive a certificate of participation → Become a promoter of truthful knowledge about Ukraine.

🧩Check our main page for more information.

If you are interested in coordinating long-term community engagement for the campaign and becoming a local ambassador, we would love to hear from you! Please let us know your interest.

If not, then we encourage you to translate the landing page of the contest and banner into your own language.

Also, we set up a banner to notify users of the possibility to participate in this challenge!

OlesiaLukaniuk (WMUA) (talk) 04:35, 1 April 2026 (UTC)

এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৮ এপ্রিল ২০২৬-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৭, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

Invitation to try the Article guidance feature in a test environment

[সম্পাদনা]

হ্যালো Bangla Wikipedians

Apologies this message is not in your native language. দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন.

The Article guidance team is pleased to announce that the Article guidance feature is now available in this test environment for you to test as an experienced Bangla Wikipedia editor. This initial version is in English, and was developed based on your feedback. Once we incorporate input from different communities, we’ll provide a specific version for your language.

As you try it out:

  • Pay attention to how the guidance helps you to create different types of articles and share your feedback.
  • Review the sample outlines that compile the community-editable guidance for each type of article, to ensure they meet general topic requirements. Edit the outlines in the demo to improve them.
  • Share your feedback on the project talk page.

A guide to testing the feature and the expected feedback is available on this page and in the test instance home page. Please read it to ensure you test the feature effectively and provide valuable input. Below is also a 9-minutes video that shows how it works.

We hope to have you test it, review the outlines, improve them and give your feedback by April 15th, 2026. The goal of this exercise is to have a tested feature and a revised set of outlines for each topic, serving as a baseline that you can localise to your language and adapt for your Wikipedia's specific needs.

Next steps

After testing and improving the outlines, we will refine the feature based on your input and transfer it to your Wikipedia. You will then be able to translate and adapt the feature and outlines to your community’s needs.

We appreciate your participation and feedback as we work to develop an excellent Article guidance feature. If you have any questions, please post them on the project talk page.

Thank you for your collaboration and commitment.

UOzurumba (WMF) (আলাপ) ১৪:২৬, ২ এপ্রিল ২০২৬ (ইউটিসি) On behalf of the Article guidance team.উত্তর দিন

এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৮ এপ্রিল ২০২৬-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৭, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

প্রশাসক সরঞ্জামটি অব্যাহত রাখা প্রসঙ্গে

[সম্পাদনা]

নিষ্ক্রিয় প্রশাসক নীতিমালা অনুসারে প্রাপ্ত ৭ দিনের মধ্যে আলোচনাসভায় বার্তা রাখার মাধ্যমে সম্প্রদায়কে অবহিত করুন যে, আপনি অধিকারটি রাখতে ইচ্ছুক - বার্তাটির প্রেক্ষিতে আমি অত্র সম্প্রদায়কে একই সাথে অবহিত এবং আশ্বস্ত করছি যে, উক্ত প্রশাসক সরঞ্জামটি অব্যাহত রাখতে ইচ্ছুক। ধন্যবাদান্তে: Ashiq Shawon (আলাপ) ০৪:৫৪, ৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী পরীক্ষক হওয়ার আবেদন

[সম্পাদনা]

প্রিয় সবাই, আমি বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী পরীক্ষক হওয়ার জন্য একটি আবেদন করেছি। সম্প্রদায়কে নিচের লিংকে গিয়ে তাদের সুচিন্তিত মতামত প্রদানের অনুরোধ জানাচ্ছি-

(নীতিমালার বাধ্যবাধতকার কারণে এই বার্তাটি প্রদান করা হলো।) -- Yahya (আলাপ | অবদান) ১৮:১৫, ৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

বট চালিয়ে সাহায্য করুন

[সম্পাদনা]

বিষয়শ্রেণী:২০১০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র সহ অন্যান্য দশক অনুযায়ী বিষয়শ্রেণীতে থাকা চলচ্চিত্রের নিবন্ধগুলো বিষয়শ্রেণী:২০১২-এর বাংলা ভাষার চলচ্চিত্র এর মতো বছর অনুযায়ী বিষয়শ্রেণীতে স্থানান্তর করা প্রয়োজন। বট পরিচালনাকারীদের দৃষ্টি আকর্ষণ করছি। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৫:৫৩, ১৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৮, ২৪ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ । তবে একই কাজ হিন্দি, ইংরেজিতামিল এর ক্ষেত্রেও করা প্রয়োজন। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২১:২১, ২৪ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@BadhonCR, আচ্ছা। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩৮, ২৪ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসংযোগ দলের জন্য স্বেচ্ছাসেবক আহবান

[সম্পাদনা]

সুধীবৃন্দ, বাংলা উইকিসংযোগ (ইংরেজি: Bangla WikiConnect) হলো বাংলা ভাষার উইকিমিডিয়া প্রকল্পগুলোর একটি সমন্বিত উদ্যোগ। এর মূল লক্ষ্য হলো বিভিন্ন প্রতিযোগিতা ও এডিটাথন আয়োজনে সমন্বয় সাধন করা, আয়োজকদের কাজের চাপ কমানো এবং একটি সুনির্দিষ্ট বছরব্যাপী পরিকল্পনার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা। গত বছরের সফলতার ধারাবাহিকতায়, এ বছরও আমরা উইকিমিডিয়া বাংলাদেশের তত্ত্বাবধানে কেন্দ্রীয়ভাবে এই আয়োজনসমূহ পরিচালনা করছি।

আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বাংলা উইকিসংযোগের আওতায় এই বছরও আমাদের নিয়মিত প্রকল্পসমূহ উইকিউক্তি, উইকিবই, উইকিঅভিধান এবং উইকিভ্রমণ প্রতিযোগিতা আয়োজিত হবে। এর পাশাপাশি এবারের বিশেষ নতুন সংযোজন হিসেবে থাকছে:

  • উইকি লাভস আর্থ (বাংলাদেশ পর্ব): আন্তর্জাতিক এই ছবি প্রতিযোগিতার বাংলাদেশ অংশটি এবার আমাদের কেন্দ্রীয় ব্যবস্থাপনার আওতায় পরিচালিত হবে।
  • বৈশ্বিক উইকি লাভস চিলড্রেন: বাংলা উইকিপিডিয়ার সাফল্যের পর এবার আমরা এই ক্যাম্পেইনটিকে বৈশ্বিক পরিসরে বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় সম্প্রসারিত করতে যাচ্ছি।

আমাদের এই বিশাল কর্মযজ্ঞ এবং অগ্রযাত্রাকে সফল করতে আপনিও যুক্ত হোন আমাদের সাথে। আমরা নিম্নোক্ত বিভাগগুলোতে স্বেচ্ছাসেবক আহ্বান করছি:

  • প্রতিযোগিতার আয়োজক ও সমন্বয়কারী
  • নিবন্ধ ও চিত্র পর্যালোচক
  • বৈশ্বিক সমন্বয় (WLC)
  • প্রতিবেদন, ব্লগ ও অন-উইকি নথি লেখা
  • গ্রাফিক্স ডিজাইন ও ব্র্যান্ডিং
  • কারিগরি সহায়তা (টুল, ওয়েবসাইট, স্ক্রিপ্ট, টেমপ্লেট ও মডিউল রক্ষণাবেক্ষণ)
  • ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা

আগ্রহী স্বেচ্ছাসেবীদের এই ফর্মটি পূরণের জন্য উৎসাহিত করা হচ্ছে।

আশা করি, এই উদ্যোগের মাধ্যমে বাংলা উইকিমিডিয়া প্রকল্পসমূহ আরও সমৃদ্ধ হবে এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন সফল হবে।

উইকিকানেক্ট মূল দলের পক্ষে, ≈  MS Sakib  📩 ·📝 ১৬:০২, ১৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৬-এর ব্যানার প্রদর্শন

[সম্পাদনা]

বাংলা উইকিসংযোগ দলের আয়োজনে আগামী মে-জুন তে অনুষ্ঠেয় উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৬-এর জন্য ব্যানার প্রদর্শনের লক্ষ্যে এখানে কেন্দ্রীয় বিজ্ঞপ্তির অনুরোধ করা হয়েছে। এই বিষয়ে সম্প্রদায়ের কোনো মতামত থাকলে জানাতে পারেন। ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ১৭:৩৮, ১৬ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন


Indic Wikimedia Hackathon Hyderabad 2026 - Call for Applications

[সম্পাদনা]

The Indic MediaWiki Developers User Group is pleased to announce the upcoming Indic Wikimedia Hackathon Hyderabad 2026, scheduled to take place in Hyderabad from 26 - 28 June 2026 (with 25 June as Day 0), in collaboration with the IIITH-OKI and OSDG club at International Institute of Information Technology, Hyderabad.

Wikimedia hackathons are spaces for developers, designers, content editors, and other community stakeholders to collaborate on building technical solutions that help improve tools, workflows, and overall user experience across Wikimedia projects.

The hackathon is intended for:

  • Technical contributors active in the Wikimedia technical ecosystem, including developers, maintainers (admins/interface admins), translators, designers, researchers, documentation writers, etc.
  • Content contributors having an in-depth understanding of technical issues in their home Wikimedia projects like Wikipedia, Wikisource, Wiktionary, etc.
  • Contributors from other FOSS communities or those who have participated in Wikimedia events in the past and would like to begin contributing to Wikimedia technical spaces.

Participants may work on curated hackathon tasks and are also encouraged to propose their own ideas, supported by a clear problem statement and a proposed approach.

To encourage participation and support promising contributions, scholarships will be provided to support participants’ related expenses.

Apply here:

  • Scholarship application form (Deadline: 2 May 2026): Google form


More information:

We encourage interested contributors to apply and participate. Further updates, including program details and venue, will be shared on the Meta page.

If you have any questions, concerns, or need support with the application, please reach out via the Meta-Wiki talk page or email at contact@indicmediawikidev.org.

Best Regards, On behalf of Indic Mediawiki Developers User Group

বাংলার প্রেমে উইকি ২০২৬ শুরু হয়েছে, এখনই অংশ নিন!

[সম্পাদনা]

সুধী,

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলার প্রেমে উইকি ২০২৬ শুরু হয়েছে! এ বছরের প্রতিযোগিতার বিষয় বাংলার উৎসব, যেখানে অংশগ্রহণকারীদের বাংলার বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের ছবি ও ভিডিও ধারণ করে শেয়ার করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

বাংলার প্রেমে উইকি হলো উইকিমিডিয়া কমন্সে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা, যার লক্ষ্য বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য নথিভুক্ত করা। এটি বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে প্রতি বছর নির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হয়।

আপনি কিভাবে অংশ নেবেন, প্রক্রিয়াটি সহজ—আপনার প্রতিটি অবদান বিশ্বের সবচেয়ে বড় মুক্ত জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করবে:

বাংলার প্রেমে উইকি ২০২৫-এর বিজয়ী ছবি
  • ছবি তুলুন: বাংলার উৎসবের ছবি তুলুন বা ভিডিও ধারণ করুন।
  • আপলোড করুন: আপনার ফাইলগুলো ১৪ এপ্রিল থেকে ১৫ মে ২০২৬ তারিখের মধ্যে উইকিমিডিয়া কমন্সে আপলোড করুন।
  • জিতুন: মোট ১,১০০ মার্কিন ডলার পুরস্কার।

শুরু করতে প্রস্তুত? এখানে ক্লিক করে আপনার মিডিয়া আপলোড করুন, অথবা বিস্তারিত জানতে প্রতিযোগিতার মূল পাতা দেখুন।

আপনার অবদান বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী সংরক্ষণ ও উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইল করুন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন।

শুভেচ্ছান্তে,
বাংলার প্রেমে উইকি দল

#WikiLovesBangla

~মহীন (আলাপ) ২০:১২, ২১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

অভিনন্দন ইউপিকিডিয়া

[সম্পাদনা]

এটা সুন্দর একটা সাইট যেখানে এসে মানুষ অনেক কিছু বলতে পারে যা সারা বিশ্বের মানুষ তা দেখে বুঝে তার শিক্ষনীয় কিছু থাকলে শিখে নিতে @মোয়াজ্জেম M1314oyazzem (আলাপ) ১৬:৫০, ২৪ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন